ভালবেসে গেলে হেসে রেখে মোরে একা বেদনাতে থামে নাকো প্রেম কাব্য লেখা। কতশত স্মৃতি মনে আসে মনে ভাসি, ভুলে যেতে পারিনি গো আজো ভালোবাসি।
সেই মুখ সেই চোখ ভাসে আঁখি পাতে অবিরাম ভেবে চলি ঘুম হীন রাতে হয়তো পেয়েছো দেখা আরো প্রিয় জনে মুসাফির কেঁদে চলে প্রিয়া হারা মনে।
তুমি থাকো ফুল বনে সাহারায় আমি ব্যথা বুকে শত দুখে অশ্রু আসে নামি। বুঝি নিকো ছিন্ন হবে প্রেমের মুকুল বিরহের ঝড়ে ঝরে সব প্রেম ফুল।
খুঁজে ফিরি তবু আমি প্রিয়তমা মোর ব্যথা কাঁটা পথে চলি অবসাদে ঘোর। বুনোফুলে মালা গাঁথি যদি ফিরে আসো পাশাপাশি বসে হাসি যদি ভালোবাসো।
সুখ স্মৃতি প্রীতি বাতি শুধু নিভে যায় প্রেমহীন আকাশেতে তারা গুণি হায়। একবার শেষ বার ভুলে ফিরে এসো, ময়দানে হাতে হাত রেখে ভালোবেসো। . **************** . সূচীতে . . .
এই বেশ ভালো আছি খেলে চলি কানামাছি বেঁচে মরি মেরে বাঁচি যে যা বলে শুনে নাচি নাই কোন বাছাবাছি দূরে নয় কাছাকাছি কভু কাশি জোরে হাঁচি মাছেদের কাঁটা বাছি শীতে কেঁপে খুঁজি আঁচই ফিতে কাটে নেতা কাঁচি জিলেটেতে দাড়ি চাঁচি ধোপা হয়ে ধূতি কাচি জরদায় পান সাঁচি কারো ধার নাহি ধাঁচি এই বেশ ভালো আছি.... জীবনকে বাজি রেখে পথ চলি পাঁজি দেখে পেন্সিলে স্লেটে এঁকে মুখে নানা রঙ মেখে কশেরুকা যায় বেঁকে.... স্বপ্ন যা ভুলে থেকে কবিতার রুটি সেঁকে কাটি ধান মাঠ থেকে মিডিয়াকে আনি ডেকে ত্রাণ দিই দল দেখে কোন প্রমাণ না রেখে মদ খাই বসে ঠেকে গিয়ে দেখি সল্ট লেকে কত কবি শুধু লেখে রাজনীতি করে শেখে নেতাদের অভিষেকে বেকার জীবন থেকে হারিয়ে যায় যে কে কে জীবন কে বাজি রেখে...... ভালো আছি এই বেশ বেচি কিনি সারা দেশ শুরু থেকে হয় শেষ বাঘ সব হয় মেষ পথে চেয়ে অনিমেষ মনে কোন নাই ক্লেশ সারা দেশে বিদ্বেষ পেকে সাদা কালো কেশ ময়দানে খেলে রেষ অনুতাপ নেই লেশ খেলি পাশা খেলি চেস চেয়ারেতে দিয়ে ঠেস ভালো আছি এই বেশ॥ . **************** . সূচীতে . . .
প্রথম প্রেম জানাই তোকে, "অনেক ভালোবাসি"! আমার হৃদয় আকাশে তোর স্মৃতিরা রাশিরাশি। আজো সেই স্বপ্ন রঙিন প্রজাপতির ডানা, সাজানো আছে মন শোকেসে উড়ে যেতে মানা।
কখন কোথায় হারিয়ে গেছে অজানা মনে হয় সেই শিহরণ, স্নিগ্ধ শোভন নয়ন জলেই রয়। হঠাৎ করে পালিয়ে গিয়ে লুকালি কোথায়? খুঁজতে গিয়ে শুনতে পাই টু'কি মেরে যায়।
রূপকথার এক রাজকন্যা হঠাৎ কোথা হতে? নিষ্পলক করলে আমায়, নিজের চলা পথে। জোড়া নয়ন তাকিয়ে ছিল জোড়া নয়ন পানে মনে হয় হয়তো ছিলাম পরস্পরের সন্ধানে।
তখন তুমি কলেজে যেতে ব্যাগ নিয়ে কাঁধে সকাল ন'টার নৈহাটি লোকাল, স্মৃতি বাঁধে। আড়ষ্ট ভাব, রক্তিম গাল আমাক শুধু দেখে কোন শব্দ বের হতো না আমার মুখ থেকে।
সকাল থেকে চারদিকে বহু লোকের ভিড়ে সেই মেয়ের মুখ দেখা, প্রেম নয়নে ঘিরে। শিয়াল'দা স্টেশনে থেকে অধীর প্রতীক্ষায় ভালোবাসা জাগতো মনে তার মুখ দেখায়।
কৌতূহলে তোমার পিছু ধাওয়া যে কেবল কি অদ্ভুত অনুভূতি প্রথম প্রেমের ফল। কি নাম যে, কোথায় থাকো, বহু প্রশ্ন নিয়ে ভাবতে গিয়ে সব কথারা যেতো হারিয়ে।
কেন আমি রোজই আসি ঠিক ন'টার সময়? এ প্রশ্ন তোমার মনে জাগতো কি নিশ্চয়? হঠাৎ সেদিন চমকে উঠে তোমার গলা শুনে--- কেন যে রোজই আসি শিয়াল'দা স্টেশনে?
বলতে গিয়ে আড়ষ্টতায় শুকিয়ে যায় গলা, প্রথম দেখা, প্রথম প্রেমের একথাটা বলা। এই মনে তোমার আসন গভীর প্রেমে পাতা--- বলা ভীষণ কষ্ট হতো, বলবে নাকি যা তা?
ভয়ে আমি কাঁপি শুধু, যেদিন বল্লে তুমি এসো বল্লে, "আর চুপ না থেকে একে ভালোবেসো"! নামিয়ে মাথা কাঁপা গলায় বলি, "ভালোবাসি, তাইতো এ মুখ দেখতে রোজ হেথা আসি"! "বেশ ছেলে তো, এতোদিন কেনো বলো নাই"? আমি ও যে তোমার প্রেমে পড়েছি গো তাই"!
এমনি করেই আমাদের প্রথম প্রেমের খেলা প্রেম পর্ব শুরু হতেই কেটেছে অনেক বেলা--- তার পরে অনেক দিন রাত কেটেছে প্রেমে আমায় দেখামাত্র কাছে ছুটে আসতে নেমে।
কতো ভালবাসি তোমায় বুঝতে যেই পারলাম, তোমা-ছাড়া অন্য কারো, ছিল নাকো দাম। সুখ দূঃখ পালিয়ে যেতো উভয়ের মন থেকে ঘুমের ঘোরে প্রতি ভোরে তোমার স্বপ্ন দেখে।
প্রথম প্রেমের বৃষ্টি-ভেজা মেঘের বিষন্নতায় পার্কে বসে গাওয়া গান আজো শোনা যায়। কতো জমা কথা-বলা দুজন দুজনের মাঝে--- শব্দ গুলো আজো যে হৃদয় বীণায় বাজে।
যেদিন তুমি বিদায় নিলে সুখের আমন্ত্রণে--- সেদিন আমার ভেজা বালিশ অশ্রু ক্রন্দনে। আমার মনের প্রথম প্রেমের প্রত্নতত্ত্ব গুলো তোমার লেখা প্রেম পত্রে পুড়ে ছাই হলো। . **************** . সূচীতে . . .
তোমরা সবাই আমার পিঠে আঘাত করতে পারো। এই পিঠ সারাদেহ রাজপথে পেতে দিলাম। তোমরা সবাই আমার পিঠে চাবুক মারতে পারো। আমার দেহের প্রতিকোষে, স্নায়ুতন্ত্রে, আমার রক্ত কণিকার প্রতি সেল ভেঙে চুরমার করে দিতে পারো। প্রতিবাদ করবোই না। কারণ আমি মানুষের মুখোশে দানব, দৈত্য বা বর্বর। আমি অমানুষ সমাজের প্রতিভু। আমি আঘাত চাই, পাথরে নিষ্পেষিত হতে চাই। আঘাত আঘাত আর আঘাত করে আমার দেহে আগুন জ্বালিয়ে দাও। আমি পুড়তে চাই, লাশ থেকে ফসিল হতে চাই। আমার জন্য একটা পিরামিড তৈরির আবেদন করতে চাই। কোন ফুল নয় শুধু ক্যাকটাসের চাদরে ঢেকে দিও। . **************** . সূচীতে . . .