কবি ডঃ কৌশিক ঘোষের কবিতা
*
বেলাশেষের কান্না
কবি ডাঃ কৌশিক ঘোষ
দেহ তরী ভেসে চলে ভব সিন্ধু জলে
কেহ সুখে কেহ দুখে হৃদয়েরি তলে।
অন্তিম খেয়া বহে অজানারই তীরে
সেথা গেলে কেহ হেথা আসে নাকো ফিরে।
পাপের বোঝা নিয়ে যাত্রী দলে ছোটে
বেদনাতে দুটি চোখে অশ্রধারা ফোটে
ঐশ্বর্য ধন কেড়ে নিতে অপর জন কাছে
শেষ বিচারের খাতা শূণ্য পড়ে আছে।
সূর্য ডোবে জীবন নভে অন্ধকারে ভরে,
যাত্রীদলে নিশি কালে মরে অতি ডরে।
খুঁজে চলে কোথা তারা ফিরে পাবে তীরে
সুখের স্মৃতি ভেসে চলে ব্যথা আঁখি নীরে।
তুফান ঝরে নৌকা ডুবে আপন স্বজন সবে
একা ভীরু যাত্রী তুমি একেলা যে হবে
জোয়ার ভাটার টানে তরী ডুবে যাবে
জীবে সেবা করে গেলে বিজয় তুমি পাবে।
দুদিনের এই খেলাঘরে সাঙ্গ সবে খেলা
প্রভু বাঁশি বাজিয়ে দেন বিদায়েরি বেলা
সময় বহিয়া যায় নদীর স্রোতের মতো
প্রভু ভুল মোরা করে চলি কতো?
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি
ডঃ কৌশিক ঘোষের
পরিচিতির পাতায় . . .