কবি মানস কুমার মাইতি - জন্মগ্রহণ করেন বর্তমান পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার
অধীন যশীবাড় গ্রামে। পিতা শ্রী মহাদেব মাইতি, মাতা- শ্রীমতী মাধবীলতা দেবী।
পূর্ব মেদিনীপুর জেলার মানিকজোড় কামিনী কুমারী উচ্চ বিদ্যালয় ও টিকরাপাড়া অম্বিকাময়ী উচ্চ বিদ্যালয়
থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করে কলকাতার সিটি কলেজ (মির্জাপুর) থেকে বানিজ্যে স্নাতক।
পরে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে শিক্ষালাভ। বর্তমানে পূর্ব বর্ধমান জেলার
রায়না থানার অন্তর্গত মেড়াল এস সি পি ইনস্টিটিউশন এ গ্রন্থাগারিক পদে কর্মরত।
কিছু কাঠবেড়ালি, রাস্তার সারমেয় গ্রন্থাগার বই ছাত্রছাত্রী, গাছপালা আর পিছিয়ে পড়া মানুষদের নিয়ে সময়
কাটানোই তাঁর পছন্দ। কবিতাকে ভালোলাগা হঠাৎ করে। তিনি মনে করেন - ভালেবাসা, মায়ের মতো।
কবির প্রথম প্রকাশিত কবিতার বই 'নিশান', প্রকাশক - আর্ট পাবলিশিং, কলকাতা-৯।
আমরা মিলনসাগরে কবি মানস কুমার মাইতির কবিতা তুলে আনন্দিত।
কবির সঙ্গে যোগাযোগ -
উত্স -
- ইমেলে যোগাযোগ ও আদান-প্রদান।
কবি মানস কুমার মাইতির মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ১৯.৪.২০২২ ^^ উপরে ফেরত
...