কবি
মোমিন মেহেদির
কবিতা
*
কংক্রিটের মনের ভেতর
কবি মোমিন মেহেদী
ভোরের রঙধনু নিজ চোখে দেখা
রঙের বাহার দেখে কাহরবা লেখা
স্বপ্ন নিপুন আঁকে কে?
আমি আঁকি
তুমি আঁকো
আর আঁকে সে
রোজ রোজ জীবনের পাঠ দেয় যে
পাঠ নেই
পাঠ নেই
পাঠ শিখি রোজ
পাঠ দেই
পাঠ দেই
পাঠ দেখি রোজ
পাতায় আঁকা সেই স্বপ্ননিনাদ নিয়ে
মৃত্যুর মত এগিয়ে যাবো
এগিয়ে যাবে বিশ্ব
আঁকা হবে সালভাদরের নতুন কোন
নান্দনিক দৃশ্য।
কংক্রিটের মনের ভেতর বাসা বাঁধে প্রেম
প্রেমের ফ্রেমজুড়ে রাত। রাতের উপর রাগ হলেও
কষ্ট করি ভাবি ; খুলতে পারে রাতের বেলায়
আপন্ নিয়ন চাবি...
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি
মোমিন মেহেদির
পরিচিতির পাতায় . . .