কবি মোমিন মেহেদী - জন্ম গ্রহণ করেন ময়মনসিংহে। পৈত্রিক নিবাস বরিশালের মেহেন্দীগঞ্জে।

কবি ওয়ান ইলেভেন বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাবি শাখার সাবেক
সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার আন্দোলন জোটের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান।

নতুনধারার রাজনীতিক হিসেবে বাংলাদেশের রাজনীতি সচেতন নাগরিকের কাছে তিনি পরিচিত মুখ।

কবিতার সাথে সম্পর্ক শৈশব থেকেই। ১৯৯৫ সালে প্রথম লেখা প্রকাশিত হয় দৈনিক ইত্তেফাকে। এরপর
থেকে ক্রমশ এগিয়ে চলার ধারাবাহিকতায় উপন্যাস “ডিভোর্স”।
শিশুদের জন্য "+ভূত – ভয়”, “কাকতাড়ুয়ার দেশে”, “আমাদের পিতা তিনি আমাদের মিতাও” প্রভৃতি।

তাঁর প্রবন্ধের মধ্যে রয়েছে “সময়কথন”, “কালের কিংবদন্তি” প্রভৃতি।

কাব্যগ্রন্থ “শকুনেরা উড়ছে”, “দেয়ালে টাঙানো রোদ”, “বৃত্ত ত্রিভুজ মিছিল”, “ভালোবাসা” সহ তাঁর ৫২ টি গ্রন্থ
প্রকাশিত হয়েছে।

মোমিন মেহেদী প্রকাশনা ও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডবাংলার নির্বাহী পরিচালক, অনলাইন প্রেস ইউনিটির
ভাইস চেয়ারম্যান, রাইটার্স ক্লাব-এর মহাসচিব, চেম্বার অব বিজনেস ঢাকার চেয়ারম্যান এবং সেভ দ্য রোড-
এর প্রতিষ্ঠাতা হিসেবে সম্পৃক্ত থাকার পাশাপাশি রয়েছেন বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক ও সামাজিক
কর্মকান্ডের সাথে।


আমরা  মিলনসাগরে  কবি মোমিন মেহেদির কবিতা তুলে আনন্দিত


উত্স -   
  • কবির সঙ্গে মেলে পত্রালাপ


কবির সঙ্গে যোগাযোগ -


কবি মোমিন মেহেদির মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন



আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     



২০টি কবিতা নিয়ে এই পাতার প্রথম প্রকাশ - ১.৭.২০২২
.                                                                                                                      
 ^^ উপরে ফেরত   





...