কবি মৌসুমী ভৌমিক - জন্ম দক্ষিণ দিনাজপুর জেলার সাফানগর গ্রামে। পিতা মহেন্দ্র নাথ প্রামাণিক
ও মাতা বুলু দেবী।
সাফানগর উচ্চ বিদ্যালয় ও বালুরঘাট উচ্চ বালিকা বিদ্যালয় থেকে স্কুল জীবন শেষ করে, ভিক্টোরিয়া
ইনস্টিটিউশন, কোলকাতা থেকে কলেজ শিক্ষা শেষ করে, বর্তমানে কেন্দ্রীয় সরকারী আধিকারিকের পদে
কর্তব্যরত রয়েছেন।
তিনি ছোটবেলা থেকে সাহিত্যানুরাগী। কর্মসূত্রে দীর্ঘদিন বাংলার বাইরে, সিকিমে থাকলেও বাংলাভাষাকে
মনে প্রাণে ভালবাসেন। সেই টানে অবসর সময়ে লেখালেখির প্রয়াস।
সাহিত্যে পছন্দের বিভাগ কবিতা। ছড়া, হাইকু, অন্ত্যমিলে কিছু লিখলেও গদ্য কবিতা বেশি পছন্দের। মূলত
প্রকৃতি প্রেমী হলেও অন্যান্য বিষয়ও তাঁর লেখায় উঠে আসে। তাঁর কবিতা প্রথম প্রকাশিত হয় ২০১১ সালে
“সানন্দা” পত্রিকায়। “সানন্দা” ছাড়াও “আনন্দকানন”, “কবিতা পাক্ষিক”, “কবিতা আশ্রম” (সাপ্তাহিক),
“শারদীয়া ডহর”, “টাট্টুঘোড়া”, “বিবস্বান”, “উত্তরের সারাদিন”, “নবসোপান”, “মেঘদূত”, “গীর্বাণ”, “কচিপাতা”,
“ইলশেগুঁড়ি”, “অক্ষর সংলাপ পত্রিকা” প্রভৃতি পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে।
কবির প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “যাপন” ও “নির্জন কার্নিসে শব্দরা এলে”। তাঁর প্রকাশিত
পকেটবুক "শব্দপিঁড়ি" ও "বৃষ্টির জলছাপ"। এছাড়া তাঁর কয়েকটি যৌথ কাব্যগ্রন্থও প্রকাশিত হয়েছে।
কবির প্রাপ্ত সম্মাননা ও পুরস্কারের মধ্যে রয়েছে “মাৎসুয়ো বাশো স্মৃতি পুরস্কার ২০১৯”, “তারা নিউজ
আন্তর্জাতিক সাহিত্য সম্মাননা ২০১৯-২০”, মেঘদূত সাহিত্য পত্রিকা প্রদত্ত "পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়
স্মৃতি পুরস্কার ২০২০" ।
আমরা মিলনসাগরে কবি মৌসুমী ভৌমিকের কবিতা তুলে আনন্দিত।
কবির সঙ্গে যোগাযোগ -
উত্স -
- ইমেলে যোগাযোগ ও আদান-প্রদান।
কবি মৌসুমী ভৌমিকের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ২৩.৪.২০২২ ^^ উপরে ফেরত
...