কবি নিত্য রঞ্জন মণ্ডল - জন্মগ্রহণ করেন সুন্দরবনের (পশ্চিবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার),
সাতজেলিয়া দ্বীপের সুধাংশু পুর গ্রামে। পিতা সন্তোষ কুমার মণ্ডল ও মাতা প্রমীলা
দেবী।

শিক্ষা জীবন শুরু হয় অরুণ মণ্ডলের পাঠশালায়, সুধাংশুপুর অ. প্রা. বিদ্যালয়। তারপর সাতজেলিয়া এম.
সি. হাইস্কুল থেকে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ থেকে স্নাতক হন। এরপর চলে
যান শান্তিনিকেতনে।

কবির লেখা বই ও ই-বই-এর মধ্যে রয়েছে “মৃত্যু”, “জীবনিকা”, “জীবনের লড়াই”, “জ্বলন্ত জীবনের সিঁড়ি”,
“জীবনের জীবন্ত কাহিনি”, “এই কি মানুষের জীবন?”, “জীবনের আইকন”, “প্রকৃত শিক্ষা”, “সন্তান সচেতনতায়
মা বাবার”, “কবির বসন্ত কর্তব্য” প্রভৃতি।

কবির প্রাপ্ত সম্মাননার মধ্যে রয়েছে “দাদা সাহেব পুরস্কার”, “কবি শঙ্খ ঘোষ স্মৃতি পুরস্কার”, “কথা সাহিত্য
শরৎ পুরস্কার” প্রভৃতি।


আমরা  
মিলনসাগরে  কবি নিত্য রঞ্জন মণ্ডলের কবিতা তুলে আনন্দিত।



কবির সঙ্গে যোগাযোগ -


উত্স -   
  • মেলে যোগাযোগ ও আদান-প্রদান


কবি নিত্য রঞ্জন মণ্ডলের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন



আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ..২০২২                                                            ^^ উপরে ফেরত   





...