জোলো পাহাড়ে ডুবে যায় মানিক পীরের চুড়ো কবি পার্থ সরকার
জোলো পাহাড়ে ডুবে যায় মানিক পীরের চুড়ো হলুদ ব্যথার মলম গুড়ো বাতাসে অন্য কলম হাতে জনার্দন আর পবিত্র কোন ঝড় নেই দেখে খরার অদর্শনে অশনি সংকেত দেখে মর্জি মাফিক টাইমটেইবলের পাতা ওলটানো স্টেশনমাস্টার ব্ল্যাকবোর্ড, ডাস্টার ফেলে আসা সারাদিনের চকের গুড়ো বেতো হেডমাস্টার আর খকখক কাশিতে পুরানো পড়া ধরে চেয়ারের হাতলে হাত রেখে বেত হাতে বগলামাস্টার।
দু’ পায়েই মেনে নি পরাজয় একলা হাতের কবি পার্থ সরকার
ক্রমেই ক্ষয়ে চলে প্রসারতা অস্পষ্ট দূরবীন ছিল যারা কাছে সরে যায় দূরে দূরে যারা আরো দূরে করোটির পবিত্রতা নিয়ে আমি তাই অবিশ্বাসে রেখেছি মাথা একাই শব সাধনায় নিরাসক্ত পরাজয় শেষ আর দু’পায়েই মেনে নি পরাজয় একলা হাতের অশ্বের দুরন্ত বসে যাওয়া আর তাই আজ আমার ভাঙা পাটাতনে আটকে দি তোমার আসা যাওয়া।