কবি পার্থ সরকারের কবিতা
*
ঝুলেছিলো চোখ কিছুটা লোভে
কবি পার্থ সরকার
ঝুলেছিলো চোখ কিছুটা লোভে
কিছুটা ভয়ে
সংশয় বড় বাতিক
সুমহান কিছু দেওয়া
সুমহান কিছু নেওয়া
দিয়েছিলাম দৃঢ় পায়ে
নিয়েছিলাম হাঁটু মুড়ে
তবু কেমন যেন মনে হয়
কিছুটা লুকিয়ে ছিলো পাওনা
কিছুটা দেনা
সংশয় বড় বাতিক
ঝুলে থাকে চোখ
কিছুটা লোভে
কিছুটা ভয়ে
কিছুটা দেনা
কিছুটা পাওনায়
কেউ জানে না
কার হাত পাতা থাকে
কার দিকে।
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি
পার্থ সরকারের
পরিচিতির পাতায় . . .
*
তাড়াতাড়ি আসে সসাগরা ঝরাপাতা
কবি পার্থ সরকার
তাড়াতাড়ি আসে
সসাগরা ঝরাপাতা
নীচের খোলাঘরে চিঠি
লিখেছে অপ্রসন্ন শীত
পাঁচিলের এপারে ভর কেন্দ্র
মন্দভঙ্গীতে আচমন প্রধানত
ষোড়শোপচারে এলো বিদঘুটে তাপ
ওপারে দেখনদারির সূত্রপাত
চলে যায় সখা,
একা দুর্গে তক্ষক
তর্জমায় ব্যস্ত রক্ষক
তবু, কেন যে আমি একা?
শেষ হরেক প্রথা, ব্যথাও কোলাজে
বাঁশি এলো হাতে, বাজাও সকাল সাঁঝে।
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি
পার্থ সরকারের
পরিচিতির পাতায় . . .
*
নস্যাৎ করেছে আদালত জবানবন্দী
কবি পার্থ সরকার
নস্যাৎ করেছে আদালত জবানবন্দী
তবে কি যা দেখেছি সব ভুল?
ভুল কতিপয় আশ্রয় নিষ্ঠাবান?
ভুল এক শলাকা ঘরবন্দী?
খাঁজকাটা ঘর বুকের ঢিবিতে
পরমার্থ ঘরের তালাচাবিতে।
আর দেবো না জবানবন্দী
কিছু সত্য আর দেখবো না।
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি
পার্থ সরকারের
পরিচিতির পাতায় . . .
*
প্রতিটি স্ট্যাচুর আড়ালে
কবি পার্থ সরকার
একটি ভাঙা
ডাঙা মন
শিরস্ত্রাণে
যুদ্ধ শিবির
উচাটন
আদেশ
এলো?
মুখরিত
পায়রা ডানা
সুরভিত
কাঁকর দানা
জল ফেলছে
ঊর্ধ্ববাহু
গিলছে প্রকাশ
নিম্নবাহু
আধেক মৃত
তড়িৎবাবু
কোল্ডস্টোরেজে
ছেঁড়া তাঁবু।
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি
পার্থ সরকারের
পরিচিতির পাতায় . . .
*
সংকেত আরোগ্যের বেতারবার্তায়
কবি পার্থ সরকার
সংকেত
আরোগ্যের
বেতারবার্তায়
দাসশ্রমিক
উথলে ওঠে দুধ
পানপাত্রে
মদিরা
আরোগ্য আলয়ে
দর্পণ?
সমাচার?
ঘোষিকা
সুন্দরী !
বিদুষী !
উচ্চারণ করে
নম্র অছিলায়
দলা, দলা কফ, থুতু
মাননীয় সৌজন্যে বিপত্তি
আপত্তি শোনায় জোনাকি।
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি
পার্থ সরকারের
পরিচিতির পাতায় . . .
*
হলুদরোগের পরমপিতা কে?
কবি পার্থ সরকার
আবাসনের জানালা খোলা
গলনাঙ্কে নেমে আসে মোম
স্ফটনাঙ্কে পত্র, সচিত্র পরিচয় পত্র
দুছছাই প্রণয়
তাকে রুখতে
মুখের অর্ধেকটাই খুবলে খায় নির্বাসন
সাদা স্রাবের প্রতিমূর্তি
অকস্মাৎ ক্রোধ
কোন দিকে দেবাদিদেব ভাইরাস?
তছনছে ডুবে যায় ভোর
তারপরেই দৌড় আর দৌড়
রক্তের অর্ধেক ফোঁটায় মর্গের ক্লান্তি
আর চরম সন্তানের নিষ্ক্রিয়তা ততোধিক
হলুদ রোগের পরমপিতা কে?
মুত্রালয়ের জানালা খোলা।
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি
পার্থ সরকারের
পরিচিতির পাতায় . . .