কবি পার্থ সরকার - জন্মগ্রহণ করেন ইহাপুর, নবাবগঞ্জ, সুরবাজার, উত্তর চব্বিশ পরগণা জেলা,  
পশ্চিমবঙ্গে। মাতা তরুলতা দেবী ও পিতা ক্ষেত্রমোহন সরকার। কবি অকৃতদার।

কবি বি কম অনার্স পাশ। তিনি গৃহশিক্ষকতা করেন এবং এ ব্যাপারে সমস্ত সহযোগিতায় তাঁর পাশে
 
থাকেন তাঁর পরম বন্ধু দেবকুমার খাঁ। তাঁর প্রত্যক্ষ অবদানে অর্থনৈতিক অবস্থা মোটামুটি ভালো।

কবি একদা বিপ্লবে বিশ্বাস করতেন। এখন করেন কিনা বলা একটু কঠিন কারণ মানুষের অস্পষ্ট আচরণ।
 
বিপ্লব বলে যা চালানো হয় সেটা কতটা খাঁটি সেই বিষয়ে আবার নতুন করে পড়াশুনা করছেন আর
 
ধারণাও পরিষ্কার হচ্ছে। শুধু অর্থনৈতিক ক্লেদ মুছে গেলেই সব মুক্তি – তেমন কথা কেউ বলেন নি, হয়তো
একটা মাপকাঠি কিন্তু চেতনাগত উজ্জ্বলতা কি বৃদ্ধি পায়? তিনি মনে করেন, তার মাপকাঠি হয়তো হবে না
কারণ মানুষ নিজেই জানে না তার উত্তরণের মাপকাঠি কি।


কেন লেখেন?
 তার উত্তর -  অন্য সব কবির যা উত্তর তাই। কবি মনে করেন - আগে তাও বিপ্লবের  
ছোঁওয়া
ছিল, এখন তাও নেই কারণ মানুষের অধঃপতন। তবু, লেখেন কারণ বৈষম্য তুলে ধরা। বাকি  
কাজ! সময় ভেবে দেখুক।


আমরা  
মিলনসাগরে  কবি পার্থ সরকারের কবিতা তুলে আনন্দিত।



কবির সঙ্গে যোগাযোগ -


উত্স -   
  • মেলে আদান প্রদান


কবি পার্থ সরকারের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন



আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ১৪.৪.২০২২                                                            ^^ উপরে ফেরত   





...