কবি প্রণবকুমার চট্টোপাধ্যায় - জন্মগ্রহণ করেন কলকাতার দর্জিপাড়া ম্যাটারনিটি হোমে। পিতা
প্রফুল্ল চট্টোপাধ্যায় এবং মাতা রাজলক্ষ্মী দেবী। কবি বর্তমানে সপরিবারে কলকাতার নিমতায় বসবাস
করেন।
কবির স্কুল জীবন শুরু হয় প্রাথমিকে বেলঘরিয়া জাতীয় বিদ্যানিকেতনে। এরপর হরদয়াল নাগ আদর্শ
বিদ্যালয় (বালক বিভাগ) উদয়পুর, নিমতা থেকে স্কুল জীবন শেষ করে, কলকাতার বিদ্যাসাগর কলেজের
নৈশ বিভাগ থেকে কলেজ জীবন শেষ করেন। তিনি কর্মজীবনে কলকাতা পৌর সংস্থার সহ নির্দেশক
(Former Deputy Manager of Kolkata Municipal Corporation) পদে আবসর গ্রহণ করেন।
কবির, সাহিত্যের সব কটি শাখায় পারদর্শীতা আছে। তিনি অনুবাদ করেছেন বিভিন্ন ভাষার কবিতা। ছন্দ
ও ছন্দহীনতায় সমান তাঁর ব্যুৎপত্তি রয়েছে। পুরাণ, দর্শন, সমাজতত্ত্ব, ইতিহাস, বিজ্ঞান, সবকিছুই উঠে
এসেছে তাঁর লেখায়।
কবির প্রকাশিত গ্রন্থাবলির মধ্যে রয়েছে “পদ্মকোরকের বুক শিশিরে ভেজেনি” (১৯৮৩), “অছান্দিক মন্ত্রমালা”
(১৯৯৬), “শক্তিমান সুপারম্যান নারদ্রাকাদের দেশে” (ছড়া সংকলন, ২০০০), “অনত্থপদ সংহিতা” (২০১৫),
“শঙ্খলাগা রোদে” (২০১৬), “অক্ষর ধানের” (২০১৯), “মেললহু ভূমিখণ্ডে” (২০১৯)।
দীর্ঘকাল ধরে কবি লিটল ম্যাগাজিনের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন। তিনি ১৯৮১ সাল থেকে অদ্যাবধি
“ক্লেদজ কুসুম” নামে একটি বিখ্যাত লিটল ম্যাগাজিন সম্পাদনা করে আসছেন। তাঁর লেখা প্রায় সব কটি
বাণিজ্যিক-অবাণিজ্যিক পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। বিভিন্ন ভাষার কবিতার অনুবাদেও তিনি খ্যাতি
লাভ করেছেন।
কবির প্রাপ্ত সম্মাননার মধ্যে রয়েছে তাঁর দীর্ঘ কবিতার সংকলন “অনত্থপদ সংহিতা”(২০১৫) এর জন্য
“বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার”, “বেণুকা সাহিত্য সম্মান” (২০১৬), “মাইকেল মধুসূদন দত্ত পুরস্কার” (২০১৭)
প্রভৃতি। এ ছাড়া “সৌহার্দ্য সত্তর” এর হয়ে প্রতিবেশী বাংলা দেশে আমন্ত্রিত অতিথি হিসেবে ভ্রমণ করেছেন।
আমরা মিলনসাগরে কবি প্রণবকুমার চট্টোপাধ্যায়ের কবিতার পাতা প্রকাশ করে আনন্দিত।
কবির সঙ্গে যোগাযোগ -
উত্স -
- কবির সঙ্গে ইমেলে যোগাযোগ।
কবি প্রণবকুমার চট্টোপাধ্যায়ের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
১২টি কবিতা নিয়ে এই পাতার প্রথম প্রকাশ - ৫.৮.২০২২
. ^^ উপরে ফেরত
...