রাজা রামমোহন রায়ের ব্রহ্ম সংগীত
ভাব সেই একে
কবি রাজা রামমোহন রায়
১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৭খৃষ্টাব্দ) প্রকাশিত, শ্রীনবকান্ত চট্টোপাধ্যায় কর্ত্তৃক সংগৃহীত "সঙ্গীত
মুক্তাবলী" গ্রন্থের, পঞ্চম অধ্যায়ের, উপদেশ সূচক ব্রহ্ম-সঙ্গীত, থেকে নেওয়া।

মিলনসাগরে প্রকাশ ৭.২০১১।

॥ ইমন কল্যাণ-তেওট॥

ভাব সেই একে,
জলে স্থলে শূন্যে যে সমান ভাবে থাকে।
যে রচিল এ সংসার, আদি অন্ত নাহি যার,
সে জানে সকল, কেহ নাহি জানে তাঁকে।
তমীশ্বরাণাং পরমং মহেশ্বরং, তং দেবতানাং পরমঞ্চ দৈবতং।
পতিং পতীনাং পরমং পরন্তাৎ, বিদাম দেবং ভুবনেশমীড্যং॥

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    

মিলনসাগর
*
কী স্বদেশে কী বিদেশে যথায় তথায় থাকি
কবি রাজা রামমোহন রায়
মিলনসাগরে প্রকাশ ৭.২০১১।

॥ বাগেশ্রী-আড়াঠেকা॥

কী স্বদেশে কী বিদেশে যথায় তথায় থাকি,
তোমার রচনা-মধ্যে তোমাকে দেখিয়া ডাকি॥
দেশভেদে কালভেদে রচনা অসীমা ;
প্রতিক্ষণে সাক্ষ্য দেয় তোমার মহিমা ;
তোমার প্রভাব দেখি না থাকি একাকী॥

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    

মিলনসাগর
*
স্মর পরমেশ্বরে অনাদি কারণে
কবি রাজা রামমোহন রায়
১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৭খৃষ্টাব্দ) প্রকাশিত, শ্রীনবকান্ত চট্টোপাধ্যায় কর্ত্তৃক সংগৃহীত "সঙ্গীত
মুক্তাবলী" গ্রন্থের, পঞ্চম অধ্যায়ের, উপদেশ সূচক ব্রহ্ম-সঙ্গীত, থেকে নেওয়া।
মিলনসাগরে প্রকাশ ৭.২০১১।

॥ বাগেশ্রী-একতালা॥

স্মর পরমেশ্বরে অনাদি কারণে।
বিবেক বৈরাগ্য দুই সহায় সাধনে॥
বিষয়ের দুখ নানা,              বিষয়ীর উপাসনা,
ত্যজ মন এ মন্ত্রণা, সত্য ভাব মনে॥

.                    ****************                    
.                                                                            
সূচীতে . . .    

মিলনসাগর
*
নিত্য নিরঞ্জন, নিখিল-কারণ
কবি রাজা রামমোহন রায়
১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৭খৃষ্টাব্দ) প্রকাশিত, শ্রীনবকান্ত চট্টোপাধ্যায় কর্ত্তৃক সংগৃহীত "সঙ্গীত
মুক্তাবলী" গ্রন্থের, পঞ্চম অধ্যায়ের, উপদেশ সূচক ব্রহ্ম-সঙ্গীত, থেকে নেওয়া।
মিলনসাগরে প্রকাশ ৭.২০১১।

॥ বেহাগ-কাওয়ালী॥

নিত্য নিরঞ্জন,                 নিখিল-কারণ,
বিভু বিশ্বনিকেতন।
বিকার-বিহীন,                 কাম-ক্রোধ-হীন
নির্ব্বিশেষ সনাতন।
অনাদি অক্ষর,                 পূর্ণ পরাৎপর,
অন্তরাত্মা অগোচর।
সর্ব্বশক্তিমান,                 সর্ব্বত্র সমান,
ব্যাপ্ত সর্ব্ব চরাচর।
অনন্ত অব্যয়,                 অশোক অভয়,
একমাত্র নিরাময়।
উপমা-রহিত,                 সর্ব্বজনহিত,
ধ্রুব সত্য সর্ব্বাশ্রয়।
সর্বজ্ঞ নিষ্কল,                 বিশুদ্ধ নিশ্চল,
পরব্রহ্ম স্বপ্রকাশ|
অপার মহিমা,               অচিন্ত্য অসীমা,
সর্ব্বসাক্ষী অবিনাশ।
নক্ষত্র তপন,                     চন্দ্রমা পবন,
ভ্রমেণ নিয়মে যাঁর।
জলবিন্দু'পারি,               শিল্পকার্য্য করি,
দেন রূপ চমৎকার।
পশুপক্ষী নানা,                 জন্তু অগণনা,
যাঁহার রচনা হয়।
স্থাবর জঙ্গম,                 যথা যে নিয়ম,
সেই ভাবে সব রয়।
আহার উদরে,                 দেন সবাকারে,
জীবের জীবনদাতা।
রস-রক্ত-স্থানে,                 দুগ্ধ দেন স্তনে,
পানহেতু বিশ্বপাতা।
জন্ম স্থিতি ভঙ্গ,                 সংসার-প্রসঙ্গ,
হয় যাঁ'র নিয়মেতে।
সেই পরাৎপর,                 তাঁরে নিরন্তর,
ভাব মনে বিধিমতে॥

.                    ****************                    
.                                                                            
সূচীতে . . .    

মিলনসাগর
*
ভয় করিলে যাঁরে না থাকে অন্যের ভয়
কবি রাজা রামমোহন রায়
১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৭খৃষ্টাব্দ) প্রকাশিত, শ্রীনবকান্ত চট্টোপাধ্যায় কর্ত্তৃক সংগৃহীত "সঙ্গীত
মুক্তাবলী" গ্রন্থের, পঞ্চম অধ্যায়ের, উপদেশ সূচক ব্রহ্ম-সঙ্গীত, থেকে নেওয়া।
মিলনসাগরে প্রকাশ ৭.২০১১।

॥ সাহানা-ধামাল॥

ভয় করিলে যাঁরে না থাকে অন্যের ভয়।
যাঁহাতে করিলে প্রীতি জগতের প্রিয় হয়॥
জড়মাত্র ছিলে জ্ঞান যে দিল তোমায়,
সকল ইন্দ্রিয় দিল তোমার সহায়,
কিন্তু তুমি ভুল তাঁরে এতো ভাল নয়॥

.                    ****************                    
.                                                                            
সূচীতে . . .    

মিলনসাগর
*
মনে কর শেষের সে দিন ভয়ঙ্কর
কবি রাজা রামমোহন রায়
১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৭খৃষ্টাব্দ) প্রকাশিত, শ্রীনবকান্ত চট্টোপাধ্যায় কর্ত্তৃক সংগৃহীত "সঙ্গীত
মুক্তাবলী" গ্রন্থের, পঞ্চম অধ্যায়ের, উপদেশ সূচক ব্রহ্ম-সঙ্গীত, থেকে নেওয়া।
মিলনসাগরে প্রকাশ ৭.২০১১।

সংসারের অনিত্যতা বিষয়ক সঙ্গীত
॥ রামকেলি-আড়াঠেকা॥

মনে কর শেষের দিন সে ভয়ঙ্কর ;
অন্যে বাক্য কবে, কিন্তু তুমি রবে নিরুত্তর॥
যার প্রতি যত মায়া,             কিবা পুত্র, কিবা জায়া,
তার মুখ চেয়ে তত হইবে কাতর॥
গৃহে হায় হায় শব্দ,               সম্মুখে স্বজন স্তব্ধ,
দৃষ্টিহীন, নাড়ী ক্ষীণ, হিমকলেবর।
অতএব সাবধান,                  ত্যজ দম্ভ অভিমান,
বৈরাগ্য অভ্যাস কর, সত্যেতে নির্ভর॥

.                    ****************                    
.                                                                            
সূচীতে . . .    

মিলনসাগর
*
ভুল না নিষাদ কাল, পাতিয়াছে কর্ম্মজাল
কবি রাজা রামমোহন রায়
১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৭খৃষ্টাব্দ) প্রকাশিত, শ্রীনবকান্ত চট্টোপাধ্যায় কর্ত্তৃক সংগৃহীত "সঙ্গীত
মুক্তাবলী" গ্রন্থের, পঞ্চম অধ্যায়ের, উপদেশ সূচক ব্রহ্ম-সঙ্গীত, থেকে নেওয়া।
মিলনসাগরে প্রকাশ ২৬.৫.২০২২।

॥ ইমন-আড়াঠেকা॥

ভুল না নিষাদ কাল,                 পাতিয়াছে কর্ম্মজাল,
সাবধান রে আমার মানস-বিহঙ্গ ।
দেখ নানাবিধ ফল,                 ও যে কর্ম্ম-তরু-ফল,
গরলময় কেবল দেখিতে সুরঙ্গ॥
ক্ষুধায় আকুল যদি হইয়াছ মন।
নিত্যসুখ-জ্ঞানারণ্যে করহ গমন॥
সুন্দর তরু নির্ভয়,                 অমৃতাক্ত ফলচয়,
পাইবে ভোগিবে কত আনন্দ বিহঙ্গ॥

.                    ****************                    
.                                                                            
সূচীতে . . .    

মিলনসাগর
*
মন এ কি ভ্রান্তি তোমার
কবি রাজা রামমোহন রায়
১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৭খৃষ্টাব্দ) প্রকাশিত, শ্রীনবকান্ত চট্টোপাধ্যায় কর্ত্তৃক সংগৃহীত "সঙ্গীত
মুক্তাবলী" গ্রন্থের, পঞ্চম অধ্যায়ের, উপদেশ সূচক ব্রহ্ম-সঙ্গীত, থেকে নেওয়া।
মিলনসাগরে প্রকাশ ২৬.৫.২০২২।

মন এ কি ভ্রান্তি তোমার।
আবাহন বিসর্জ্জন বল কর কার॥
যে বিভু সর্ব্বত্র থাকে, ইহাগচ্ছ বল তাঁকে,
তুমি কে বা আন কাকে, এ কি চমৎকার।
অনন্ত জগদাধারে, আসন প্রদান করে,
ইহ তিষ্ঠ বল তাঁ'রে এ কি অবিচার।
এ কি দেখি অসম্ভব, বিবিধ নৈবেদ্য সব,
তাঁ'রে দিয়া কর স্তব, এ বিশ্ব যাঁহার॥

.              ****************                    
.                                                                            
সূচীতে . . .    

মিলনসাগর
*
শাশ্বতমভয়মশোকমদেহং
কবি রাজা রামমোহন রায়
১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৭খৃষ্টাব্দ) প্রকাশিত, শ্রীনবকান্ত চট্টোপাধ্যায় কর্ত্তৃক সংগৃহীত "সঙ্গীত
মুক্তাবলী" গ্রন্থের, পঞ্চম অধ্যায়ের, উপদেশ সূচক ব্রহ্ম-সঙ্গীত, থেকে নেওয়া।
মিলনসাগরে প্রকাশ ২৬.৫.২০২২।

॥ ইমন কল্যাণ-ধামাল॥

শাশ্বতমভয়মশোকমদেহং।
পূর্ণমনাদি চরাচরগেহং॥
চিন্তয় শান্তমতে পরমেশং।
স্বীকুরু তত্ত্ববিদামুপদেশং॥
দিনকরশিশিরকরাবতিযাতঃ।
যস্য ভয়াদিহ ধাবতি বাতঃ॥
ভবতি ততোজগতোস্য বিকাশঃ।
স্থিতিবপি পুনরিহ তস্য বিনাশঃ॥
যদনুভবাদপগচ্ছতি মোহঃ।
ভবতিপুনর্ণশুচামধিরোহঃ॥
যোন ভবতি বিষয়ঃ করণানাং।
জগতি পরং শরণং শরণানাং॥

.              ****************                    
.                                                                            
সূচীতে . . .    

মিলনসাগর
*
এক দিন যদি হ'বে অবশ্য মরণ
কবি রাজা রামমোহন রায়
১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৭খৃষ্টাব্দ) প্রকাশিত, শ্রীনবকান্ত চট্টোপাধ্যায় কর্ত্তৃক সংগৃহীত "সঙ্গীত
মুক্তাবলী" গ্রন্থের, পঞ্চম অধ্যায়ের, উপদেশ সূচক ব্রহ্ম-সঙ্গীত, থেকে নেওয়া।
মিলনসাগরে প্রকাশ ২৬.৫.২০২২।

সংসারের অনিত্যতা বিষয়ক সঙ্গীত।
॥ রামকেলি-আড়াঠেকা॥

এক দিন যদি হ'বে অবশ্য মরণ ;
তবে কেন এত আশা এত দ্বন্দ্ব কি কারণ।
এই যে মার্জিত দেহ,                 যা'তে এত কর স্নেহ,
ধূলিসার হ'বে তা'র মস্তক চরণ।
যত্নে তৃণ কাষ্ঠখান,                 রহে যুগ পরিমাণ,
কিন্তু যত্নে দেহ-নাশ না হয় বারণ।
অভএব আদি অন্ত,                 আপনার সদা চিন্ত,
দয়া কর জীবে, লও সত্যের শরণ॥

.      
             ****************                    
.                                                                            
সূচীতে . . .    

মিলনসাগর
*