রাজা রামমোহন রায়ের ব্রহ্ম সংগীত
মানিলাম হও তুমি পরম সুন্দর
কবি রাজা রামমোহন রায়
১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৭খৃষ্টাব্দ) প্রকাশিত, শ্রীনবকান্ত চট্টোপাধ্যায় কর্ত্তৃক সংগৃহীত "সঙ্গীত
মুক্তাবলী" গ্রন্থের, পঞ্চম অধ্যায়ের, উপদেশ সূচক ব্রহ্ম-সঙ্গীত, থেকে নেওয়া।
মিলনসাগরে প্রকাশ ২৬.৫.২০২২।

সংসারের অনিত্যতা বিষয়ক সঙ্গীত।
॥ ইমন কল্যাপ-আড়াঠেকা॥

মানিলাম হও তুমি পরম সুন্দর।
গৃহ পূর্ণ ধনে আর সর্ব্ব গুণে গুণাকর॥
রাখ রাজ্য সুবিস্তার,                       নানাবিধ পরিবার,
অশ্ব রথ গজ দ্বারে অতি শোভাকর।
কিন্তু দেখ মনে ভেবে,                 কেহ সঙ্গে নাহি যা'বে,
অবশ্য ত্যজিতে হ'বে কিছু দিন অন্তর।
অতএব বলি শুন,                       ত্যজ দম্ভ তমোগুণ,
মনেতে বৈরাগ্য আন, হৃদে সত্য পরাৎপর॥

.          
              ****************                          
.                                                                            
সূচীতে . . .    

মিলনসাগর
*
কত আর সুখে মুখ দেখিবে দর্পণে
কবি রাজা রামমোহন রায়
১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৭খৃষ্টাব্দ) প্রকাশিত, শ্রীনবকান্ত চট্টোপাধ্যায় কর্ত্তৃক সংগৃহীত "সঙ্গীত
মুক্তাবলী" গ্রন্থের, পঞ্চম অধ্যায়ের, উপদেশ সূচক ব্রহ্ম-সঙ্গীত, থেকে নেওয়া।
মিলনসাগরে প্রকাশ ২৬.৫.২০২২।

সংসারের অনিত্যতা বিষয়ক সঙ্গীত।
॥ রামকেলি-আড়াঠেকা॥

কত আর সুখে মুখ দেখিবে দর্পণে।
এ মুখের পরিণাম বারেক না ভাব মনে॥
শ্যাম কেশ শ্বেত হ'বে,                 ক্রমে সব দম্ভ যা'বে,
গলিত কপোল কণ্ঠ হ'বে কিছু দিনে।
লোল চর্ম্ম কদাকার,                     কফ কাস দুর্নিবার,
হস্ত পদ শিরঃকম্প ভ্রান্তি ক্ষণে ক্ষণে।
অতএব ত্যজ গর্ব,                    অনিত্য জানিবে সর্ব্ব,
দয়া জীবে নম্র ভাবে ভাব সত্য নিরঞ্জনে॥

.                        ****************                          
.                                                                            
সূচীতে . . .    

মিলনসাগর
*
বিগত বিশেষং, জনিতাশেষং, সচ্চিৎসুখপরিপূর্ণং
কবি রাজা রামমোহন রায়
১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৭খৃষ্টাব্দ) প্রকাশিত, শ্রীনবকান্ত চট্টোপাধ্যায় কর্ত্তৃক সংগৃহীত "সঙ্গীত
মুক্তাবলী" গ্রন্থের, পঞ্চম অধ্যায়ের, উপদেশ সূচক ব্রহ্ম-সঙ্গীত, থেকে নেওয়া।
মিলনসাগরে প্রকাশ ২৬.৫.২০২২।

॥ কেদারা-আড়াঠেকা॥

বিগত বিশেষং, জনিতাশেষং, সচ্চিৎসুখপরিপূর্ণং।
আকৃতিবীতং, ত্রিগুণাতিতং, স্মর পরমেশং তূর্ণং॥
গচ্ছদপাদং, বিবেকবিবাদং, পশ্যতি নেত্রবিহীনং।
শৃণ্বদকর্ণং, বিরহিতবর্ণং,গৃহ্নদহন্তমপীনং॥
বেদৈর্গীতং, প্রত্যগতীতং, পরাৎপরং চৈতন্যং।
অজরমশোকং, জগদালোকং, সর্ব্বস্যৈকশরণ্যং॥
ব্যাপ্যাশেষং, স্থিতমবিশেষং, নির্গুণপরিচ্ছিন্নং।
বিগতবিকাশং, জগদাবাসং, সর্ব্বোপাধিবিভিন্নং॥

.                 
         ****************                          
.                                                                            
সূচীতে . . .    

মিলনসাগর
*
মন যারে নাহি পায় নয়নে কেমনে পাবে
কবি রাজা রামমোহন রায়
১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৭খৃষ্টাব্দ) প্রকাশিত, শ্রীনবকান্ত চট্টোপাধ্যায় কর্ত্তৃক সংগৃহীত "সঙ্গীত
মুক্তাবলী" গ্রন্থের, পঞ্চম অধ্যায়ের, উপদেশ সূচক ব্রহ্ম-সঙ্গীত, থেকে নেওয়া।
মিলনসাগরে প্রকাশ ২৬.৫.২০২২।

॥ কালেংড়া-আড়াঠেকা॥

মন যারে নাহি পায় নয়নে কেমনে পাবে।
সে অতীত গুণত্রয়, ইন্দ্রিয় বিষয় নয়,
যাহার বর্ণনে রয়, শ্রুতি মনস্তাপে।
ইচ্ছামাত্র করিল যে বিশ্বের প্রকাশ,
ইচ্ছামতে রাখে ইচ্ছামতে করে নাশ,
সেই সত্য সব আর আসার এভবে॥

.       
     ****************                          
.                                                                            
সূচীতে . . .    

মিলনসাগর
*
এই হল এই হবে এই বাসনায়
কবি রাজা রামমোহন রায়
১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৭খৃষ্টাব্দ) প্রকাশিত, শ্রীনবকান্ত চট্টোপাধ্যায় কর্ত্তৃক সংগৃহীত "সঙ্গীত
মুক্তাবলী" গ্রন্থের, পঞ্চম অধ্যায়ের, উপদেশ সূচক ব্রহ্ম-সঙ্গীত, থেকে নেওয়া।
মিলনসাগরে প্রকাশ ২৬.৫.২০২২।

॥ ভৈরবী-আড়াঠেকা॥

এই হল এই হবে এই বাসনায়।
দিবা নিশি মুগ্ধ হয়ে দেখিতে না পায়।
মরে লোক প্রতিক্ষণে, দেখে তবু নাহি জানে,
না মরিব এই মনে, কি আশ্চর্য্য হায়।
অহন্যহনি ভুতানি গচ্ছন্তি যম মন্দিরং,
শেষাঃ স্থিয়ত্ত্ব মিচ্ছন্তি কিমাশ্চর্য্য মতঃ পরং॥

.            ****************                          
.                                                                            
সূচীতে . . .    

মিলনসাগর
*
ভজ অকাল নির্ভয়ে
কবি রাজা রামমোহন রায়
১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৭খৃষ্টাব্দ) প্রকাশিত, শ্রীনবকান্ত চট্টোপাধ্যায় কর্ত্তৃক সংগৃহীত "সঙ্গীত
মুক্তাবলী" গ্রন্থের, পঞ্চম অধ্যায়ের, উপদেশ সূচক ব্রহ্ম-সঙ্গীত, থেকে নেওয়া।
মিলনসাগরে প্রকাশ ২৬.৫.২০২২।

॥ সুরট-কাওয়াল॥

ভজ অকাল নির্ভয়ে।
পবন তপন শশী ভ্রমে যাঁর ভয়ে।
সর্ব্বকাল বিদ্যমান, সর্ব্বভুতে যে সমান,
সেই সত্য তাঁরে নিত্য ভাবিবে হৃদয়ে॥

.            ****************                          
.                                                                            
সূচীতে . . .    

মিলনসাগর
*
একবার ভ্রমেতেও মনে না ভাবিবে
কবি রাজা রামমোহন রায়
১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৭খৃষ্টাব্দ) প্রকাশিত, শ্রীনবকান্ত চট্টোপাধ্যায় কর্ত্তৃক সংগৃহীত "সঙ্গীত
মুক্তাবলী" গ্রন্থের, পঞ্চম অধ্যায়ের, উপদেশ সূচক ব্রহ্ম-সঙ্গীত, থেকে নেওয়া।
মিলনসাগরে প্রকাশ ২৬.৫.২০২২।

॥ রামকেলী-আড়াঠেকা॥

একবার ভ্রমেতেও মনে না ভাবিবে।
কি কষ্টে জন্মিয়াছিলে কি দুঃখেতে প্রাণ যাবে॥
মাতৃগর্ভ অন্ধকারে, বদ্ধ ছিলে কারাগারে,
অন্তে পুনঃ অন্ধকার সংসার দেখিবে।
প্রথমেতে সংজ্ঞাহীন, ছিলে পঙ্গু পরাধীন,
দেই সব উপদ্রব শেষেও ঘটিবে॥
অতএব সাবধান, যে অবধি থাকে জ্ঞান,
পরহিতে মন দিবে সত্যকে চিন্তিবে॥

.            ****************                          
.                                                                            
সূচীতে . . .    

মিলনসাগর
*
গ্রাস করে কাল পরমায়ু প্রতিক্ষণে
কবি রাজা রামমোহন রায়
১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৭খৃষ্টাব্দ) প্রকাশিত, শ্রীনবকান্ত চট্টোপাধ্যায় কর্ত্তৃক সংগৃহীত "সঙ্গীত
মুক্তাবলী" গ্রন্থের, পঞ্চম অধ্যায়ের, উপদেশ সূচক ব্রহ্ম-সঙ্গীত, থেকে নেওয়া।
মিলনসাগরে প্রকাশ ২৬.৫.২০২২।

॥ রামকেলী-আড়াঠেকা॥

গ্রাস করে কাল পরমায়ু প্রতিক্ষণে।
তথাপি বিষয়ে মত্ত সদা ব্যস্ত উপার্জ্জনে॥
গত হয় আয়ু যত, স্নেহে কহ হল এত,
বর্ষ গেলে বর্ষ বৃদ্ধি বলে বন্ধুগণে।
এ সব কথার ছলে, কিম্বা ধন জন বলে,
তিলেক নিস্তার নাই কালের দশনে।
অতএব নিরন্তর চিন্ত সত্য পরাৎপর,
বিবেক বৈরাগ্য হলে কি ভয় মরণে॥

.            ****************                          
.                                                                            
সূচীতে . . .    

মিলনসাগর
*
অনিত্য বিষয় কর সর্ব্বদা চিন্তন
কবি রাজা রামমোহন রায়
১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৭খৃষ্টাব্দ) প্রকাশিত, শ্রীনবকান্ত চট্টোপাধ্যায় কর্ত্তৃক সংগৃহীত "সঙ্গীত
মুক্তাবলী" গ্রন্থের, পঞ্চম অধ্যায়ের, উপদেশ সূচক ব্রহ্ম-সঙ্গীত, থেকে নেওয়া।
মিলনসাগরে প্রকাশ ২৬.৫.২০২২।

॥ রামকেলী-আড়াঠেকা॥

অনিত্য বিষয় কর সর্ব্বদা চিন্তন।
ভ্রমেও না ভাব হবে নিশ্চয় মরণ॥
বিষয় ভাবিবে যত, বাসনা বাড়িবে তত,
ক্ষণে হাস্য ক্ষণে খেদ, তুষ্টি রুষ্টি প্রতিক্ষণ।
অঙ্গ পড়ে বাসনার, দম্ভ করে হাহাকার,
মৃত্যু স্মরণে কাঁপে, কাম ক্রোধ রিপুগণ॥
অতএব চিন্ত শেষ, ভাব সভ্য নির্বিশেষ,
মরণ সময়ে বন্ধু, একমাত্র তিনি হন॥

.            ****************                          
.                                                                            
সূচীতে . . .    

মিলনসাগর
*
দম্ভ ভাবে কত রবে হবে সাবধান
কবি রাজা রামমোহন রায়
১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৭খৃষ্টাব্দ) প্রকাশিত, শ্রীনবকান্ত চট্টোপাধ্যায় কর্ত্তৃক সংগৃহীত "সঙ্গীত
মুক্তাবলী" গ্রন্থের, পঞ্চম অধ্যায়ের, উপদেশ সূচক ব্রহ্ম-সঙ্গীত, থেকে নেওয়া।
মিলনসাগরে প্রকাশ ২৬.৫.২০২২।

॥ রামকেলী-আড়াঠেকা॥

দম্ভ ভাবে কত রবে হবে সাবধান।
কেন এত তমোগুপ, কেন এত অভিমান।
কাম ক্রোধ লোভ মোহে, পরনিন্দা পরদ্রোহে,
মুগ্ধ হ'য়ে নিজ দোষ না কর সন্ধান।
রোগেতে কাতর অতি, শোকেতে ব্যাকুল মতি,
অথচ অমর বলি মনে মনে ভান।
অতএব নম্র হও, সবিনয় বাক্য কও,
অবশ্য মরিবে জানি সত্য কর ধ্যান॥

.            ****************                          
.                                                                            
সূচীতে . . .    

মিলনসাগর
*