| রাজা রামমোহন রায়ের ব্রহ্ম সংগীত |
| আমি হই আমি করি ত্যজ এই অভিমান কবি রাজা রামমোহন রায় ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৭খৃষ্টাব্দ) প্রকাশিত, শ্রীনবকান্ত চট্টোপাধ্যায় কর্ত্তৃক সংগৃহীত "সঙ্গীত মুক্তাবলী" গ্রন্থের, পঞ্চম অধ্যায়ের, উপদেশ সূচক ব্রহ্ম-সঙ্গীত, থেকে নেওয়া। মিলনসাগরে প্রকাশ ২৬.৫.২০২২। ॥ সাহানা-যৎ॥ আমি হই আমি করি ত্যজ এই অভিমান। উচিত হয় এই করিতে আপনারে যন্ত্র জ্ঞান॥ ইন্দ্রিয়গণেতে রাজা তুমি বট মন, তোমার নিয়োগে হয় ক্রিয়া সমাপন। তোমারে নিয়োজিত যে করে তারতো পাও প্রমাণ॥ . **************** . সূচীতে . . . মিলনসাগর |
| সত্য সূচনা বিনা সকলি বৃথায় কবি রাজা রামমোহন রায় ১৩০৩ বঙ্গাব্দে (১৮৯৭খৃষ্টাব্দ) প্রকাশিত, শ্রীনবকান্ত চট্টোপাধ্যায় কর্ত্তৃক সংগৃহীত "সঙ্গীত মুক্তাবলী" গ্রন্থের, পঞ্চম অধ্যায়ের, উপদেশ সূচক ব্রহ্ম-সঙ্গীত, থেকে নেওয়া। মিলনসাগরে প্রকাশ ২৬.৫.২০২২। সত্য সূচনা বিনা সকলি বৃথায়। যেমন বদন থাকিতে অদন করা নাসিকায়॥ সে অতীত বৈগুণ্য, উপাধি কল্পনা শূন্য, ঘটে পটে যত মান্য, সে কেবল কথায়। দর্শনেতে অদর্শন, জ্ঞানমাত্র নিদর্শন, প্রপঞ্চ বিধান মন, করহ বিদায়। ত্যজিয়া বাস্তব বোধ, কার জন্য অনুরোধ, মোক্ষপথ হল রোধ হায় হায় হায়॥ . **************** . সূচীতে . . . মিলনসাগর |
| চিত্তক্ষেত্র পবিত্র করিয়ে ওরে মন কবি রাজা রামমোহন রায় ১৯০৫ সালে প্রকাশিত দুর্গাদাস লাহিড়ী সংকলিত ও সম্পাদিত “বাঙালীর গান” সংকলনে এই গানটি এই রুপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২৮.৫.২০২২। ॥ রামকেলী-আড়াঠেক॥ চিত্তক্ষেত্র পবিত্র করিয়ে ওরে মন। আত্মউপাসনা বীজ কররে বপন॥ প্রযত্ন-সেচনী ধরি, বিবেক-বৈরাগ্যবারি, প্রাণপণে প্রতিক্ষণে, কররে সিঞ্চন॥ হবে বৃক্ষ মোক্ষময়, নিত্যজ্ঞান-ফলোদয়, নিশ্চিত অমৃত লাভ, সে ফল ফলিলে,--- ইহাতে হইলে মতি, যাইবে দুঃখ-দুর্গতি, হইবে পরম গতি, মিলিবে পরম ধন॥ . **************** . সূচীতে . . . মিলনসাগর |