| রাজা রামমোহন রায়ের ব্রহ্ম সংগীত |
| সংসার-দুর্গতি হ'তে নিবৃত্তি না হবে কবি রাজা রামমোহন রায় ১৯০৫ সালে প্রকাশিত দুর্গাদাস লাহিড়ী সংকলিত ও সম্পাদিত “বাঙালীর গান” সংকলনে এই গানটি এই রুপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২৮.৫.২০২২। ॥ কেদারা-কাওয়ালী॥ সংসার-দুর্গতি হ'তে নিবৃত্তি না হবে। যাবত কর্মের ফলে প্রবৃত্তি রহিবে॥ দেখিতে সুরঙ্গ ফল, কিন্ত মিশ্রিত গরল, কি ফল সে ফলে, যাতে হলাহল পাবে। কেন ভোগে মুগ্ধ হও, “আমি আমি” সদা কও, আশার বশেতে রও,---বৃথা প্রাণ যাবে ;--- অতএব সাবধান, ত্যজ মিথ্যা অভিমান, ভজ সত্য সনাতনে অমৃত পাইবে॥ . **************** . সূচীতে . . . মিলনসাগর |
| বিষয়-বিষ-পানাসক্তে, ত্যজিলে জীবন কবি রাজা রামমোহন রায় ১৯০৫ সালে প্রকাশিত দুর্গাদাস লাহিড়ী সংকলিত ও সম্পাদিত “বাঙালীর গান” সংকলনে এই গানটি এই রুপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২৮.৫.২০২২। ॥ জয়জয়ন্তী-মধ্যমান॥ বিষয়-বিষ-পানাসক্তে, ত্যজিলে জীবন। প্রত্যেকেতে পঞ্চ জীবের,---শুন বিবরণ। রূপেতে মরে পতঙ্গ, রসে মীন, গন্ধে ভৃঙ্গ, স্পর্শে হত মাতঙ্গ, শব্দে কুরঙ্গ নিধন। বিষয়েতে আছে রত, যেই জীব অবিরত, বিনষ্ট হবে ত্বরিত, পতঙ্গাদি নিদর্শন। অতএব সাবধান, ত্যজ বিষয়-রস-পান, বৈরাগ্যেতে কর যত্ন, হৃদে ভাব নিরঞ্জন॥ . **************** . সূচীতে . . . মিলনসাগর |
| সে কোথায়, তুমি কার কর অন্বেষণ কবি রাজা রামমোহন রায় ১৯০৫ সালে প্রকাশিত দুর্গাদাস লাহিড়ী সংকলিত ও সম্পাদিত “বাঙালীর গান” সংকলনে এই গানটি এই রুপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২৮.৫.২০২২। ॥ বাগেশ্রী-আড়াঠেকা॥ সে কোথায়, তুমি কার কর অন্বেষণ। তন্ত্র মন্ত্র পূজা স্মরণ মনন॥ অখণ্ড মণ্ডলাকারে, ব্যাপ্ত যিনি চরাচরে, ক্ষণে আনো, ক্ষণে তাঁরে কর বিসর্জ্জন। কে বুঝিবে তার মর্ম্ম, ইন্দ্রিয়ের নহে কর্ম্ম, গুণাতীত পরব্রহ্ম, সকল কারণ ;--- জ্ঞানে যত নাহি হয়, পঞ্চেতে করি নিশ্চয়, সে পঞ্চ প্রাধান্যময়, জাননা কি মন?॥ . **************** . সূচীতে . . . মিলনসাগর |
| কোথায় আনিলে আমায় কবি রাজা রামমোহন রায় ১৯০৫ সালে প্রকাশিত দুর্গাদাস লাহিড়ী সংকলিত ও সম্পাদিত “বাঙালীর গান” সংকলনে এই গানটি এই রুপে দেওয়া রয়েছে। মিলনসাগরে প্রকাশ ২৮.৫.২০২২। ॥ বাগেশ্রী-আড়াঠেকা॥ কোথায় আনিলে আমায়, আমায় কোথায় আনিলে। আনিয়ে সাগরমাঝে তরি ডুবালে॥ নাহি দেখি পারাবার, চারিদিক্ অন্ধকার, প্রাণ বুঝি যায় এবার ঘূর্ণিত জলে। কোথা রইল মাতা পিতা, কে করে স্নেহ মমতা, প্রাণপ্রিয়া রইল কোথা বন্ধু সকলে॥ . **************** . সূচীতে . . . মিলনসাগর |