| কবি রণেশ রায়ের দ্বিভাষিক কবিতা Poet Ranesh Ray's Bilingual Poems |
| Never Before Poet Ranesh Ray Never before earlier in my life I heard ever the murmur of the cry, The cry of the falling spring from mountain high, Twittering of the birds in the sky. Difference between day and night Was not there in my mission, No difference I found earlier Between wrong and right, In my passion, No distinction could I visualise Between black and white In my vision. Never before earlier in my eyes I gazed at the colours of rainbow For a prolonged time, Never before took care of the family That remained starved day and night, Never focused attention On the happenings around Never before it was my pretension. Never before earlier I felt how joyous it is To be together with dear and near, In my lonely shelter I remained in my self search, Never I felt their honey touch. Never before earlier I was so scared in fear, Never cried so deeply In sorrow and tear, Never before in my ear This rude raucous voice Ever I heard Never before a voice hurt me so hard. Never earlier before Visualised the world so dark Never before felt I the urge To see the Sun ray to spark The necessity I never found To fight the odds in union Never before it came to my mind. Never earlier before Heard the voice of togetherness------ But today in the eve of life The voice asked me not to be worried----- To remain united Not to be frustrated But to fight to the end untired. . **************** . To the Index of poetry . . . Milansagar |
| আগে কখনও কবি রণেশ রায় আগে কখনও আমি শ্রবনে আমার শুনি নি এত সরব পাতাঝরার মর্মর ধ্বনি, পাখির কোলাহল আকাশে রাত দিনের ফারাক ছিল না দৃষ্টিতে। আগে কখনও আমি তাকাইনি আকাশ পানে, দীর্ঘক্ষণ ধরে দৃষ্টি দিই নি শূন্য গৃহকোনে, কালোসাদার ফারাক ছিল না মননে নজর ছিল না প্রতিঘন্টার খবরে। আগে কখনও আমি ভাবিনি কি আনন্দ ঘরে, প্রিয়জনের মধুর মিলনে নিভৃত একান্ত আশ্রয়ে কি মধুর ভালোবাসার ছোঁয়া লাগে অন্তরে। আগে কখনও আমি ভীত হই নি এ ভয়ঙ্কর ভয়ে ব্যথা দুঃখে কাঁদিনি মরমে ভবিষ্যতের অনিশ্চয়তার এ কর্কশ বার্তা এত গভীরে বেঁধে নি আমাকে। আগে কখনও আমি দুনিয়াকে এভাবে দেখি নি প্রিয়জনকে হারাবার ভয়ে মরি নি এক হয়ে লড়ার প্রয়োজন বুঝি নি। আগে কখনও আমি বহুজনের এ কন্ঠস্বর শুনি নি আমাকে অস্থির না হতে বলেছে বলেছে ধৈর্য ধরে লড়তে হতাশ না হতে। . **************** . সূচীতে . . . মিলনসাগর |
| Social Distancing Poet Ranesh Ray I stay in my room Nobody by my side I remain alone in gloom, With a book in my hand, A mobile on the table Just purchased a superbrand. The door is under lock Suddenly it knocks me, Tok tok tok, A sound at the entrance. I walk along the floor, Maintaining the 'social distance'. As I open the door I see to embrace me in charm Grand-daughter extends her arm, Addressing her in fear In a rude voice, I said, ‘‘Do not come near by‘‘, See her to turn away I bend down in shy to die my dear is in tear As I keep her at distant far. . **************** . To the Index of poetry . . . Milansagar |
| সামাজিক দূরত্ব কবি রণেশ রায় আমি ঘরে বসে একাকী একান্ত নিরালায় কেউ নেই ধারে কাছে আমার, আমি একা বিষণ্ণ না জানা মনোবেদনায়। হাতে গল্পের বই সদ্য কেনা দামী মোবাইল জানায় সে নিশ্চিন্তে শুয়ে আছে জানালায়। হঠাৎ কে যেন ডাকে ! টক্ টক্ টক্, করাঘাত দরজায়, আমি পা বাড়াই 'সামাজিক দূরত্ব' রেখে বজায়। জ্বালিয়ে পাশের ঘরের বাতি যেই দরজাটা খুলে দাঁড়াই দুবাহু বাড়িয়ে নাতি, ঝাঁপিয়ে পড়তে চায়, আমি ভয়ে সরে যাই কি জানি যদি ছোঁয়া লাগে গায়, কর্কশ স্বরে বলি, কাছে এসো না আমার। অভিমানী সে পিছে ফিরে যায় চোখে জল তার আমি মরি লজ্জায় সে আসে না আর। . **************** . সূচীতে . . . মিলনসাগর |
| I am scared Poet Ranesh Ray In the greenery of life The soil is fertile, I sow the seed Seed of a fruitful tree. It grows up, I remain awaited. When the fruit will be riped, I will not be denied Denied of my expectation. Still I am scared, Scared to think of a reverse, If it is not true, not to be true, If it is a poisonous tree It produces poison; The branch of tree is spread Deep beneath the earth, How can I root it out ? After all, the fruit is my child. . **************** . To the Index of poetry . . . Milansagar |
| আমি সন্ত্রস্ত কবি রণেশ রায় এ সবুজ জীবন বনানী, উর্বরা এ পৃথ্বী, ফলবতী বৃক্ষ সে এ মাটিতে; আমি বীজ বুনি, আমার আকাঙ্খা তাকে ঘিরে, আমি অপেক্ষায় থাকি, সে বেড়ে উঠবে পাকবে অচিরে জানি বঞ্চিত হবো না আমি। তাও আমি সন্ত্রস্ত, যদি উল্টো কিছু ঘটে, আমি আতংকিত যদি আমার আশা ভঙ্গ যদি সে গাছ বিষবৃক্ষ, যদি বিষ ফলে গাছে ! শিকড় সে গাছের মাটির গভীরে, তাকে কি করে ফেলি উপড়ে ! সে যে সন্তান আমারই। . **************** . সূচীতে . . . মিলনসাগর |
| Autobiography of a Girl Poet Ranesh Ray Under the command of parents, Still I well remember, To oblige their sense of duty We met in union forever In an auspicious session of bridal chamber. You embraced me, kissed me, You ornamented me with all the valuables That were lying beneath the sea, Gold and gems. Your teeth, sting, your scratch of nail and your promise to love, All the metaphors of wealthy life in tale Made me the luckiest and wealthiest bride. With full care all have been kept aside I kept all the wealth in my pandora box of memory. But that day I aspired for very little dear, Only a heartful of free air A fistful of seawave And two drops of tear, Song of fountain and greenery of forest I needed most my dear, Fifty years passed since then, Could give nothing to that end, Love remained a far cry, All that washed away today In the dark ocean of sky . **************** . To the Index of poetry . . . Milansagar |
| একটি মেয়ের আত্মকথা কবি রণেশ রায় আজও মনে পড়ে বাবা মায়ের ধমকে তাদের কর্তব্য বোধের খাতিরে আমরা মিলেছিলাম দুজনে আমাদের সেই মিলন লগনে। আমার সর্বশরীরে পরিয়ে দিয়েছিলে, আদরে সোহাগে চুম্বনে, কত না মণিমুক্তা গহনা সোনার----- পেয়েছিলে সব সমুদ্র অতলে, তোমার নখের আঁচড় দাঁতের কামড় আর ভালোবাসার অঙ্গীকার----- হয়েছিলাম আমি ভাগ্যবতী সতী সম্পদবতী, তোমার দেওয়া সে উপহার স্মৃতির দেরাজে তোলা ছিল আমার। কিন্তু আমি তো চেয়েছিলাম এইটুকু, একবুক ভালোবাসা, মুক্ত বাতাস, একমুঠো সমুদ্রের ঢেউ ঝর্নার কলতান, বনানীর সবুজ স্পর্শ শুধু। আজ পঞ্চাশ বছর হয়ে গেল সেসব কিছুই দিতে পারলে না আমায় অধরা রয়ে গেল প্রেম তোমার আজ বিস্মৃতির আকাশ সমুদ্রে সব মেলায়। . **************** . সূচীতে . . . মিলনসাগর |
| Dawn Poet Ranesh Ray In the room, ghostly deep dark, Dances the year long joys and sorrows of life, Entry of sunlight is prohibited. The Sun sets, day passes away, Light is dimmed to welcome the eve; Cloud bursts, typhoon roars in the air Evening lamp is lighted in the room Darkness is faded out, Awakes the child in sleep Future dawns in the family, Poem is blossomed in words Will be groomed in new canvas. . **************** . To the Index of poetry . . . Milansagar |
| আগামী কবি রণেশ রায় অন্ধকার ঘুপচি ঘর সুখ দুঃখের বারমাস্যা, দিনের আলোর প্রবেশ নিষেধ। সূর্য অস্ত যায়----- দিনশেষে সন্ধ্যা নামে অন্ধকার গাঢ় হতে থাকে, আকাশে বজ্রাঘাত বাতাসে তুফান, ঘরে সন্ধ্যাদীপ জ্বলে। আঁধার দূর হয় ঘুমন্ত শিশু জেগে ওঠে, আগামী কথা বলে গৃহস্থের ঘরে কবিতা শব্দে সেজে ওঠে নতুন পাতায় ভাষা পাবে বলে। . **************** . সূচীতে . . . মিলনসাগর |
| Whenever I Sit to Write Poet Ranesh Ray Whenever I sit to write, My pen rushes to me, Starts writing at his will. Runs past my thought Words after words are so arranged Flowers of thought garland a poem That I wish to. Just like my grand son, Crawls forward to me He runs on his little leg Like the waves of sea. His fearless eyes in dare He extends his arms to embrace me I take him in my lap with great care. By arranging words side by side My pen writes the story of life; Our gossip our disputes joys and sorrows Get expression in his writings To blossom as flower in my garden of life The seeds that are swon are grown in tree In the honey forest Sings the bee. . **************** . To the Index of poetry . . . Milansagar |
| যখনই লিখতে বসি কবি রণেশ রায় যখনই লিখতে বসি আমার কলম ছুটে আসে গড় গড় করে লিখে যায় কথার পর কথা সাজিয়ে কল্পনার মালা গেঁথে সে রূপ পায় কবিতায়। ঠিক আমার নাতির মত ছুটে আসে গুটি গুটি পায় বাহু বাড়িয়ে মেলে এসে আমার আলিঙ্গনে কোলে তুলে নিই তাকে যতনে। শব্দের পর শব্দ সাজিয়ে কলম আমার কত কথা লিখে যায় আমার ভাবনা ভাষা পায় জীবনের বারমাস্যা কবিতা হয়ে যায়। সুখে দুঃখে বাদে বিবাদে আমার এ জীবনের আনন্দলোকে কলম আমার ভাষা যোগায় জন্ম মৃত্যুতে দুখে শোকে। ঠিক আমার নাতির মত ছুটে আসে গুটি গুটি পায় বাহু বাড়িয়ে মেলে এসে আমার আলিঙ্গনে কোলে তুলে নিই তাকে যতনে সে মেলে এসে আমার সঙ্গে গল্প তামাশায় সে কথা কয় গানের মূর্ছনায় কথা কয় আমার কবিতায়। . **************** . সূচীতে . . . মিলনসাগর |
| The Song of Thoughts Poet Ranesh Ray Based on the writings of Hindi poet Babusha Kohli . . . My thoughts are stored In the room of my consciousness Will get if you search a bit The room is not locked May enter without blockade. It is my request, in my absence, When I will not be there, Hand them over to my dears and nears----- I forward a list here To whom to be distributed with my tear. Some thoughts are stored in mother‘s mind, She lost her dear in war yard Paint them in blood on her forehead In deep red to shine brighter. Some thoughts are stored Deep in the heart of my daughters In the kitchen, remain imprisoned they are Take them out of the door Spread them under the sky in the open air. Some thoughts are lying on my table top Faded away colourless Paint them in the colour of blood In the war field they will meet the martyr. Kept hidden are some thoughts In the Almera of heart Give them to the have nots Let them stand on their own They walk forward in procession The thoughts sing the song of mission. Some thoughts are scattered open Loitering on the lanes and bylanes They play hide and seek with the kids Collect them together in the envelope of passion Help them to keep open their vision. Peace that remains asleep in certainty Awaken awaken her in the songs and poems Let them be warmed in the fire of unrest New leaves to grow with the end of winter When spring dawns in the east. Tears in drops are stored in the eyes Let them mingle in the water of sea Let them rouse in the waves of wills Light the beacon of life at the far end. Some thoughts still remain residue, The exploitation hatred and violence, Take them to the grave or crematory Inhume them burn them to the end. . **************** . To the Index of poetry . . . Milansagar |
| গানে আমার ভাবনা কবি রণেশ রায় হিন্দি ভাষার কবি বাবুষা কোহলির লেখা অবলম্বনে . . . ভাবনাগুলো রাখা আছে চেতনার ঘরে একটু খুঁজে দেখলেই পেয়ে যাবে সে ঘরে তালা দেওয়া নেই ঢুকে পড়তে পারবে অবাধে। আমার অনুরোধ, আমার অনুপস্থিতে বিলিয়ে দিও সেগুলো সজনে লিষ্টিটা দিয়ে গেলাম তোমাকে জানিয়ে গেলাম কাদের দিতে হবে। কিছু ভাবনা বাঁধা আছে মায়ের মননে যে হারিয়েছে স্বামীকে যুদ্ধের ময়দানে ভাবনাগুলো পরিয়ে দিও তার সিঁথিতে রাঙিয়ে দিও সিঁথি রক্তের রঙে। কিছু ভাবনা জমা আছে মেয়েদের বুকে যারা রান্নাঘরে বাঁধা পড়ে আছে বার করে আন তাদের দুয়ার বাইরে ছড়িয়ে দাও খোলা আকাশের নীচে। কিছু ভাবনা রাখা আছে টেবিলের ওপরে ফ্যাকাশে সাদা, রং লাগে নি গায়ে রাঙিয়ে দাও তাদের রক্তের রঙে মিলবে তারা শহীদের সাথে যুদ্ধের প্রাঙ্গণে। কিছু ভাবনা তোলা আছে হৃদয় দেরাজে দিও তা সবহারা মেহনতি মানুষকে উঠে দাঁড়াক তারা নিশান হাতে প্রত্যয় বুকে মিলুক এসে শ্লোগানে মিছিলে। শান্তি তা আছে নিশ্চিন্তে ঘুমিয়ে ভাবনাগুলো জাগিয়ে তোলো তাদের তপ্ত হয়ে উঠুক তারা অশান্তির আগুনে যেন শুকনো পাতায় আগুন জ্বলে শীত শেষে। বিন্দু বিন্দু অশ্রু ধরা আছে চোখের পাতায় ভাসিয়ে দাও তা সমুদ্রের জলে ঢেউ হয়ে জেগে উঠুক ইচ্ছার আগুনে গায়কের কণ্ঠে ভাষা পাক আগামীর গানে। ভাবনা কিছু পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে পথে ঘাটে কিশোর যুবক সাথে লুকোচুরি খেলে বাঁধ তাদের চেতনার বন্ধনে লক্ষ্য ঠিক রেখে কদম কদম এগিয়ে চলুক যুদ্ধের প্রান্তরে। ক্ষেপা খুজে ফেরে পরশ পাথর পথে ঘাটে ভাবনাগুলো বিলিয়ে দাও তাদের মস্তিষ্কে তুফান তুলুক তারা বাউলের গানে মিলবে তারা আপন জনে ইচ্ছার জয়গানে। কিছু ভাবনা লেখা আছে রক্তের অক্ষরে পড়ে নিও তা কি বার্তা বয় আগামীর তরে যেতে হবে কোথায় কোন পথ ধরে পৌঁছে যাবে রাত শেষে উদয়ের পথে। আর যে ভাবনা গুলো থেকে যায় হিংসা বিদ্বেষ ভেদাভেদ ভোগ লালসা নিয়ে এসো তাদের কবরে বা শ্মশানে আমারই সঙ্গে পুড়ে শেষ হয়ে যাবে। . **************** . সূচীতে . . . মিলনসাগর |
| Light of Hope Poet Ranesh Ray I live in my hope On the sandbank of the ocean, At the end of the day The light is dimming I ignite the lamp of hope. My ray of hope is the Morning Light The lamp of life remains lighted Throughout the deep dark night The door of the heart is opened. The boat of hope rows on Against the tide of the wave, It rows to an end unknown, Anchors on the shore of the unforeseen. I live in fast in hunger, In this deep midnight The lamp of hope remains lighted The shade of morning light is brightened. The lamp of hope sends the message The last war still to be fought To be fought in union Not to let loose in division. . **************** . To the Index of poetry . . . Milansagar |
| আশার দীপ কবি রণেশ রায় বাঁচি আমি আশা ভরে মন সাগরের তীরে দিন অন্তে লগন শেষে ফিরি আশার দীপ জ্বেলে। ভোরগুলো আমার আশার আলো আশার দীপ জ্বলে তমসা ঘন রাত শেষে হৃদয় দুয়ার খোলে। আশার ডিঙা বয়ে চলে অজান পথে ঢেউ ভেঙে পৌঁছয় সে অজান পারে ওই পাহাড় তুঙ্গে। বেঁচে থাকি অনাহারে অনামিসা রাতে আশার দীপ হৃদমাঝে ভোরের আলো সাথে। আশার দীপ জানায় মোদের শেষ লড়াই বাকি লড়তে হয় ঐক্য গড়ে বিভেদে যেন না ভাঙি। . **************** . সূচীতে . . . মিলনসাগর |
| The Sky Poet Ranesh Ray The sky knows no limit Homeless he is He is limitless beyond limits Boundless beyond boundaries Unbounded endless he is With the air he is on flight Home beyond the home The sky beyond the sky Has no address of his own On the wings of cloud He flows on His endless journey to eternity Vision beyond vision Mission beyond mission. Searches a village, An unknown destiny of the destined, He sees beyond his visuality Disappears in the universe beyond universe Finds the stars there in fraternity He binds himself In the bondage of boundless eternity . **************** . To the Index of poetry . . . Milansagar |
| আকাশ কবি রণেশ রায় আকাশ চেনেনা তার সীমানা গৃহ হারা সে শুধুই আকাশ তার নিজের ঠিকানা নেই জানা সে আশ্রয়হীন সে এক গৃহহারা নিজেকে হারিয়ে পেতে চায় মহাকাশ উড়ে চলে দিগন্তে, বাতাস তাকে ভাসায় সীমার ওপারে অসীমে খুঁজে ফেরে নিজেকে নীলিমায় আকাশের ওপারে মহাআকাশে সে যেতে চায় কোন সে অচিন গাঁয় দৃশ্য ছাড়িয়ে অদৃশ্যে বিচরণ তার দৃষ্টি পেরিয়ে অদৃষ্টকে পেতে চায় সে করে না ঠিকানার সন্ধান দৃশ্যের ওপারে অদৃশ্যে বিলীন হয়ে যায়। . **************** . সূচীতে . . . মিলনসাগর |
| My Dear Poet Ranesh Ray Oh ! My poem, my sweet heart, Wish you a long life, Draw a picture, Paint this beautiful universe In your canvas, Time flows on. Speak out, Speak out straight and simple Lower your profile Down to the earth Come down among the people Make it not perplexed Unmask the mask of unperceivable Give words to your poem The poem that speaks of deprived Deprived lot Who cannot earn Two square meals a day Health care remains uncared for Education ! a far cry Rebel sings in your poem Dances in the rhythm of song Sukant Nazrul row the boat In the midst of thunderstorm To ride the waves high Flower blossoms In the Garden of love Where Tagore roams around Tolstoy lives in the hamlet of poem Gorky walks in the street In the canvas of poem Future dawns The rhythm of life laughs in cheer We embrace each other. . **************** . To the Index of poetry . . . Milansagar |
| প্রিয়তমা আমার কবি রণেশ রায় কবিতা, প্রিয়তমা আমার তুমি বেঁচে থাকো আমার হৃদয়ের প্রচ্ছদে, প্রিয়তমা আমার, সুন্দরের ছবি আঁকো, তুমি নেমে এসো আমাদের ভাষায়, সময় বয়ে যায় আর নয় নয় আর। কবিতা, তুমি বেঁচে থাকো সকলের আশায় সহজ সরল এ জীবনে আবার, দুর্বোধ্যতার মুখোশ খোলো জেগে ওঠো কাব্যের মহিমায়, তোমার কবিতায় দুর্বলের কথা বল কথা বল জনতার, যাদের দুবেলা জোটে না আহার চিকিৎসা পায় না যারা, শিক্ষা ! বড় ব্যভিচার। বিদ্রোহের সুর বাজুক তোমার কবিতায় অশ্রু ঝরুক মন বেদনায়, ফিরে দেখ আবার তোমার কবিতায় সুকান্ত নজরুল খেয়া বায়, প্রেম ফিরে আসুক রবির জ্যোৎস্নায় ফুল ফুটুক হৃদয়ের কাননে ছন্দ নেচে উঠুক কল কল তানে ভেসে চলুক জোয়ারে উজানে সত্যেরে দিশা করে সঠিক নিশানা ধরে সত্যেনের ছন্দ বন্ধনে। বনলতা বেঁচে থাকুক তোমার হৃদয় মাঝে সুকন্যা আগামীর ছবি আঁকুক তোমার জীবন প্রচ্ছদে। টলস্টয় ঘর বাঁধুক তোমার আঙিনায় ভৈরোঁর গানে গানে ওয়ার্থ ফিরে আসুক কবিতার ভাবনায় শেলী ঘুরে ফেরে তোমার আনন্দ ধারায় কিটসের দেখা পাই বিরহের যন্ত্রনায় গোর্কি এসে বসুক চেতনার বৈঠক খানায়, আলিঙ্গনে আমরা সবাই কবিতার মূর্চ্ছনায়। . **************** . সূচীতে . . . মিলনসাগর |