কবি রণেশ রায়ের দ্বিভাষিক কবিতা Poet Ranesh Ray's Bilingual Poems
*
What I Can
Poet Ranesh Ray

Nothing I possess for you
But this closefisted hand
That looks straight up the sky
Keeps the head high.

What you expect me to give you
Will give  if I have
My self confidence that I stored
The only last that belongs to me.

What else  I can offer you
My determination to step forward  in life
An associate of  your journey
A companion of you in your venture.

What I can give you,
Have nothing that I can sacrifice,
But the  mountain high faith
For which I can undo my life.

What I have that you can take
The dedication to truth
That is my life partner
That you may get without haste.

What I can dedicate to you
Empty is my belonging
Still can get the courage
Courage to fight to the end.

What more I can give you,
I am penniless, nothing I have
But the friendship that I nourish
I get you embraced in my life.

What I have to offer you
Tell me what I can give you
The hatred that burns me in my heart
The hatred for  the lies that darken the sky.

.                        ****************                          


.                                                              
To the Index of poetry . . .    




Milansagar
কি আর দিতে পারি তোমায়
কবি রণে রায়

কি আর দিতে পারি তোমায়
দিতে পারি এই মুষ্টিবদ্ধ হাত
মাথা  তুলে দাঁড়ায় স্পর্ধায়।

কি আর দেব বল তোমায়
চোখে চোখ রেখে কথা বলা
শক্তি যোগায় আমায়।

কি তুমি চাও বল আমায়
দেব তাই আছে যা আমার
আত্মপ্রত্যয় সেই যে সম্বল এ বেলায়।

কি আর দিতে পারি তোমায়
দীপ্ত সে পদচারণ আমার
চলার পথে পেতে পার সঙ্গ তার।

কি আর দিতে পারি কি আছে দেবার
আছে শুধু সে বিশ্বাস পর্বতপ্রমাণ
তার জন্য দিতে পারি প্রাণ আমার।

কি আর আছে তোমার পাবার
সত্যের প্রতি দায়বদ্ধতা
সে যে চিরসাথী আমার।

দিতে পারি তোমায় কি আর
শেষ লড়াইয়ের দুর্বার সাহস
রেখে যাই উপহার আমার।

দিতে পারি তোমায় কি আর
শূন্য আমি কিছুই যে নেই আমার
আছে শুধু এ বন্ধুত্ব যা আমার দেবার।

কি আর বল দেব তোমায়
মিথ্যার প্রতি ঘৃণা আমার
তাই যে বাজে এ হৃদয় বীণায়।

.                         ****************                          
.                                                                        
সূচীতে . . .    


মিলনসাগর
*
Krishna
Poet Ranesh Ray
Transliterate version in English of the original Bengali poem “Krishna”
by Poet Sabyasachi Deb.

Oh!  Kauravas, my salute to you all,
I do not mourn neither I grief
Your silence does not annoy me.

Grandfather, Veeshma, pardon me,
I am not in myself to bow to you
Neither to let you know my gratitude
And you Karna, my hatred for you blooms full.

Oh! my dears, husbands five,
Arjuna, the bravest of braves,
Mighty Veem, Nakul, Sahadev
And the great sanctimonious Yudhishthira
I bow down to your feet,
My salute to all of you.

I am not omniscient, know little,
Born from the fire of oblation,
Your destination path
Not in my vision to walk;
It is an audacity for me,
Husband  Yudhishthira ,
To shed judgment on you.
You have no perversion
Righteousness is your savior,
Remained always religious
Sin could never touch you,
Be grateful to your God.
Bheemshen, I loved you not
So, expect no reciprocation from you.

My only question to you, the beauty of beauties
My dearest husband, Arjuna, the loveliest,
Was Duryadhan’s chest more a difficult target
Than the shadow of the eye of the fish up above
Under the water beneath,
Tell me the truth, it is not love
It was your pride of virility that you were after,
Winning Panchali was only the pretext.

I know, it is my question in vain,
You do not have an answer to it
As you have no heart for love.

Since your childhood
You have only high aspiration
Bravo's lust for earth and the fairies,
You, the worshiper of beauty;
Your greed for power empowered you
with the only motto,
To deprive Kauravas of their heredity right
To grab power from Dhritarashtra
You are only provoked for the best
Made available in the land;
My Arya, the great,
Your only vision is the beauty of the virgin
Lust for her,
You, the greedy Dhananjoy,
You often change your focus
From one lady to another like your predecessors,
Used to move from one forest to other
To hunt new pasturage.
In this gathering today I have come to know:
A woman is only the associate of greed and lust
For a few hours for a man.
All we, the garland of gems, thousands of maids
Ivory of the elephant
The horses sent for travel and me,
the daughter-in-law of King Pandu,
We all stand on the same rope in wait;
The same scenario that I witnessed
In my father’s land
The traders of greed and lust
Used to bring with them the food
Long queue of the starved with greedy look,
They all were the close relation of my husband.
Today we are being sold out
Those who are gifting us out
They establish their right
By taking oath to protect us
Bind me and us in ritual
The holly thread binds us
In the heart of love.

Not only in this lust blooded house
Much before I was made known
I have to disown my desire
I have no wisdom of mine;
Arjuna, with my first sight
I offered my heart to you,
But the big brother lion heart, the religious fame,
Was the first to embrace my body.
When water from the new-year fountain used to flow down
From the minar of heaven
My heart cried for you
But my urge was denied
Someone else whom I did not desire
Used to take me away
You longed not for me but someone else.

I have nothing to pray, nothing to beg
The elderlies of Kurus
May repent in vain
The big brother of Pandavas
May wait for a holy hour,
The reign of religion will be founded on earth,
You Bheem, please keep mum
Nakul Sahadev keep utmost faith on the elderlies,
And Arjuna go inside the house
Your lover must be waiting to be groomed in bed.

No grief no shame; in this palace
I only know, it is not love, nor right
Women are made only to meet the need
And I realized no difference is there
Between the religious Yudhisthira and the mighty Bheem
Between the lover Arjuna and greedy sons of Dhritarashtra.

I don't demand justice
No remedy I hanker for,
The luxury garments
If Dushashan snatches it away
May plunder it, I do not cry.
The beasts are dancing round
On the board of immersion,
I do not look at it.
I am not hearing the sound of cry
The fearless cry of the unworthy and the powerless,
No bow and arrow
I bring back the memory of my birth, the fire of oblation.

I am not Draupadi nor I am Panchali
Am I only the chosen bride of the Bharat lineage!
I am Krishnaa, a tribute in the worship, a woman.

.                        ****************                          


.                                                              
To the Index of poetry . . .    




Milansagar
কৃষ্ণা
কবি সব্যসাচী দেব
পাশে কবি রণে
রায়ের ইংরেজীতে অনুবাদ।

আমার কোন শোক নেই, আমার কোন বিষাদ নেই।
হে কুরুবৃদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার কোন ক্ষোভ নেই

পিতামহ ভীষ্ম, ক্ষমা করবেন,
আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই।
আর কর্ণ, তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয়।

আর হে আমার পঞ্চস্বামী, আর্যাবর্ত বিজয়ী বীরশ্রেষ্ঠ অর্জুন,
শক্তিমান ভীম, নকুল, সহদেব আর আপনি ধর্মপুত্র-
আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন।

আমি সর্বজ্ঞা নই। যজ্ঞভূমের অগ্নি থেকে
আমার জন্ম, ধর্মাধর্মের ক্ষুরধার পথ আমার অজানিত;
আর্যপুত্র, আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা।
আপনার কোন বিচলন নেই, আপনার ধর্ম আপনাকে
রক্ষা করেছে বিকার থেকে- কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে!
ভীমসেন, তোমাকে আমি ভালবাসা দিই নি কখনও,
তাই তা ফিরেও চাইনি।

শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনী,
উর্ধ্বচারী মৎস্যের ছায়ালীন চোখের থেকেও দুর্লক্ষ্য কি
দুর্যোধনের বুক ; বল সত্য করে, প্রেম নয়,
শুধু পৌরুষের আস্ফালনই ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি!

কিন্তু মিথ্যা প্রশ্ন ; আমি জানি তোমার কোন
উত্তর নেই, যেমন নেই কোন ভালবাসা।

তোমার শুধু আশা আছে ; কৈশোর থেকে তুমি
জেনে এসেছ বীরভোগ্যা পৃথিবী আর রূপমুগ্ধা নারী;
জেনেছ একদিন ধার্তরাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে
কৌরব-উত্তরাধিকার ; জেনে এসেছ যেখানে যা কিছু সর্বোত্তম
সেখানেই পৌঁছতে হবে তোমাকে। শুধু এই কুমারী-লক্ষ্যের
দিকেই তোমার দৃষ্টি, ধনঞ্জয়। তাই অনায়াসে তুমি সরে যাও
এক নারী থেকে অন্য রমণীতে ; তোমার পূর্বপুরুষেরা যেমন একদা
এক তৃণপ্রান্তরকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে।
এই দ্যূত সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হল
নারী শুধু কয়েক প্রহরের বিলাস-সঙ্গিনী।
মণিময় হার, শত সহস্র তরুণী দাসী, দান্ত মাতঙ্গ
গন্ধর্বপ্রেরিত অশ্বযূথ আর আমি পান্ডুপুত্রবধূ-
এক পংক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায়;
পিতৃগৃহে যেমন দেখেছিলাম, আহারিনীরা দূর গ্রাম থেকে
নিয়ে আসে তাদের পসরা- আর তার ওপর ঝুঁকে পড়ে
লুব্ধ ক্রেতার দল- আমাদের ব্যবহার করার জন্য
তেমনই উন্মুখ হয়ে আছে, যাঁরা আমার পতির আত্মীয়;

আর আমাকে, আমাদের বিলিয়ে দিচ্ছে যাঁরা,
তাঁরা আমার পঞ্চস্বামী বিবাহের মঙ্গলসূত্র হাতে বেঁধে যাঁরা
একদিন আমার ওপর নিয়মসিদ্ধ করেছিলেন তাঁদের অধিকার।

না, শুধু এই রত্নমন্ডিত সভাগৃহেই নয়-
আরও আগে আমাকে জানতে হয়েছিল
আমার কোন বাসনা নেই, নেই কোন নিজস্ব ইচ্ছা ;
অর্জুন, প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে ;
অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন
ঐ মহাভাগ, যাঁর খ্যাতি ধর্মপুত্র বলে।

ইন্দ্রপ্রস্থ’র সৌধশিখরে যখন আছড়ে পড়ত
নববর্ষার জলধারা, যখন আমার কামনা ছুঁতে চাইত তোমাকে,
আমার অনুৎসুক দেহকে তখন আকর্ষণ করত অন্য কেউ,
যে আমার স্বামী। বসন্তরজনীতে কিংশুকের প্রমত্ত উল্লাস-মুহূর্তে
তোমার ব্যাকুল বাহু টেনে নিত, আমাকে নয় অন্য কোন যুবতীকে।
বারে বারে আমাকে সন্তানবতী করেছে পুরুষ, কিন্তু
তারা প্রত্যেকেই আমার আকাঙ্খিত নয়।

কোন প্রার্থনা নেই আমার। কুরুবৃদ্ধরা বিলাপ করুন
জ্যেষ্ঠ পান্ডব, প্রহর গুনুন কোন পুণ্যলগ্নে
ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে ; ভীম, অনুগ্রহ করে স্তব্ধ হও,
নকুল, সহদেব, বিচ্যুত হয়ো না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে;
আর অর্জুন, অন্তঃপুরে যাও, সেখানে তোমার জন্য
স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোন প্রেয়সী।

শোক নয়, লজ্জা নয় ; এই রাজগৃহে দাঁড়িয়ে
আমি জানলাম, প্রেম নয়, অধিকার নয়,
নারী শুধু প্রয়োজনের। জানলাম, এখানে কোন
ভেদ নেই ধর্মপ্রাণ যুধিষ্ঠির, শক্তিমান ভীম, প্রেমিক অর্জুন
আর লোলুপ ধৃতরাষ্ট্র-নন্দনদের মধ্যে।

প্রতিকার চাইছি না।
যা শুধু বিলাসের, সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি
কোন দুঃশাসন-নিক্। আমি কাঁদছি না।
চারপাশে ভাসানের ডিঙ্গায় পশুদের উদ্দাম নাচের ভঙ্গি
আমি দেখছি না।
চারপাশে ক্লীবদের অক্ষম বিলাপ
আমি শুনছি না।
ধনুর্বাণ নেই।
আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি, যজ্ঞের আগুন।

দ্রৌপদী নই, নই পাঞ্চালী, নই ভরতকুলবধূ,
আমি কৃষ্ণা, যজ্ঞাগ্নি -সম্ভূতা, শুধু নারী এক।

.                         ****************                          
.                                                                        
সূচীতে . . .    


মিলনসাগর
*
End Journey of Life
Poet Ranesh Ray

On our way to the end Journey
A sudden meet to each other,
Might be at a cross road
In our path to transcend
The boundary of life and death------
Might be in a chariot of life
Face to face, we two.

In opposite bench she sits
She is lonely alone
Appears to be a shadow of her past.

After a prolonged wait
What an auspicious moment for us !
I am hesitant, don't know.

Earlier she used to visit me
Grooming herself in a cloth
Dark green magenta colour of the forest,
A young fairy lady
Whom I always longed for.

She is seventy five years,
Today an exhausted lady
Resting on grey whitish grass,
She is dressed in white cloth
Embroidered in black------
Her  face appears clearly
A distinctly wise, aged lady
In the water deep beneath the ocean
With the confidence of the mountain
At the fagend of her life.

She prays to be blessed,
She is in wait when to be evaporated
To fly up to the clouds in the sky
Only to be rained back
To the relief of the earth.

I remain speechless unmindful
Remain doubtful whether she recognises
Am in shame to look at her.
Think better to remain silent;
Silence is the best healer
For the wound that has been oozing
Oozing life long,
For the wound to be cured
It is silence that has to prevail.

I go on recapitulating  my memory
Refreshing my memory of the past.

Early morning of childhood
In the spring eve of adolescence
The colourful evenings of youth
I visit back to my early life,
The story of our past;
My mind stirs back,
We walked along the hillpath of ups and downs
Travelled in the winter noon
Under the scorching sun we were sun bathed.

And then?
The two  are seated in opposite direction
But destined to reach the same destination.

Suddenly it appears, she observes me
Minutely from my head to feet,
Still remains indifferent,
cares little for me  today !

We both stand face to face,
I remain blind and speechless
She remains hidden, it appears,
Under the cover of darkness of a mystery.

To me she remained a distant island
In the vast ocean of life
Never really could I know her,
Her end journey not known to me,
The station where she will drop remained a mystery.

Still a curiosity entangles me
The curiosity that is reflected in her eyes.
In the wetted dew of my dark evening
In the black cloud  of the sky,  my desire disappears,
But my curiosity remains alive
In the mystery forest of life of mine.

Station after station goes by
Both we keep mum, none speaks
Unworried remains she
But worry encompasses me.

It is my time to be dropped
Is the venture then boiled fruitless ?
The old pain revisits, I die in pain
It starts oozing again.

But I know behind the deep cloud
The sun waits in smile
When the rain stops
The Sun will be cleared
The rainbow will be beheld.

My chariot reaches my destination
The station where I drop down
But starts again
To take her to her end.

.                        ****************                          


.                                                              
To the Index of poetry . . .    




Milansagar
জীবন পথে যাত্রা
কবি রণে রায়

জন্ম মৃত্যুর সীমানা ছাড়িয়ে
নীরব চলা জীবনের শেষ যাত্রাপথে,
আচমকা দেখা দুজনে জনপদে
দুটি রাস্তার মিলন পথে
বা হয়তো একই কামরায় ট্রেনে,
মুখোমুখি দুজনে সে যাত্রা রথে।
সে বসে বিপরীত আসনে
একা নীরবে কথা নেই মুখে।

বুঝি আমি আমারও চুপ থাকা ভালো
যে ক্ষত সেদিনের আজও রক্ত ঝরে
নীরবতাই পারে সে ক্ষত সারাতে
আমার মননে ব্যথা সে ক্ষত থেকে।

মনে হয় নিজেরই অতীতের ছায়া
ঘিরে রেখেছে তাকে মুখের প্রত্যয়ে
তার সেই কাজল কালো চোখের রহস্যে,
মনে হয় এ  শুভ মুহূর্তে শেষ আমার অপেক্ষা
আজ মিটবে নিশ্চয় সে তিতিক্ষা,
আবার মনে হয় এ আমার ভ্রম, আমি বুঝি না।

আগে ওকে বার বার দেখেছি চঞ্চল অবুঝ
ঠিক সেদিনের পরনে শাড়ীটার মত
যেন বনানী কিশলয় কচি সবুজ।
আজ পরনে তার কালো বুটিতে সাদা শাড়ি
যেন স্থির প্রত্যয়ে দাঁড়িয়ে হিমালয় শিখর
বয়সের প্রজ্ঞা  মুখের গাম্ভীর্যে।

মনে হয় আজ এক কণা শিশির সে
দিন শেষে সন্ধ্যার ধূসর ঘাসে ঘাসে
অপেক্ষায় কখন ভোর হবে
সূর্যের তাপে আকাশে বাষ্প হয়ে উড়বে
তারপর মেঘের অশ্রু বৃষ্টি হয়ে নামবে।

বোধ হয় চিনেও চেনেনি আমাকে,
আর চিনবেই না কেন !
আজ সে বসে অতীতের বিস্মৃতির বলয়ে।
কিন্তু চনমনে আমি, আমাকে আমার স্মৃতি ডেকে ফেরে,
সে আজও আমার রহস্যে রয়ে গেছে আলো আঁধারে।

সে নির্বিকার উদ্বেগহীন, আমি উদ্বিগ্ন
খুঁজি তাকে আমার অতীতে
শৈশবের ভোরের সকালে
কৈশোরে বসন্তের সন্ধ্যার রক্তরাগে
যৌবনের দুপুরে গ্রীষ্মের রৌদ্রের দহনে
আজও খুঁজে ফিরি বনানী প্রান্তরে
নদীর ধারে বিজন বিহনে
কখনও বা জনকোলাহলে
সমুদ্রের ঢেউ এ ঢেউ এ।

আজ জীবনের সায়াহ্নে
আমার যত্রারথ এই বুঝি পৌঁছয়
আমি তৈরি নামব বলে সামনের স্টেশনে।
হঠাৎ সে সামনে আসে
যেন অমাবস্যার অন্ধকারে পূর্ণিমার চাঁদ
এ অভাগার জীবন প্রান্তরে।

চিনতে পেরেছে আমাকে,
তারপর দুচারটে কথা পরস্পরে,
বুঝি আমি এ ঘন কালো সকালে
সূর্য আজও হাসে
মেঘের ওপারে লুকিয়ে।
বৃষ্টি শেষ হলে মেঘ কেটে যায়
রামধনু আকাশে সাত রঙে রেঙে।

এরই মধ্যে থামে গাড়ি স্টেশনে
নামতে হয় আমাকে,
সে চলে তার গন্তব্যে
যেতে হবে তাকে আরও কিছুটা এগিয়ে।

.                         ****************                          
.                                                                        
সূচীতে . . .    


মিলনসাগর
*
If
Poet Ranesh Ray

A bottle of wine
If you offer me
I will take no time
To swallow it in a moment
But be sure
Will not be undone
Will be sizzled in addiction
But will not harm anyone
Will back home on my heel
Will not make mistake
To identify who is foe
Who is my real friend.

If you give me
A dose of opium
What a joy it is
The smoke entails me
In the deep of my head
Still my sense prevails
Will not make mistake
To identify who is foe
Who is my real friend.

If a rope you give me
To be hanged in despair
No fear will grip me
Myself I will hang
But my friend, I will not deceive
Will not make mistake
To identify who is foe
Who is my real friend.

But if indoctrinate me in religion
I cannot bear
It will make me devastated
A Drunkard I will be
To bring a divide
Will make my friend a foe
Foe will be my friend
I get confused to identify
Who is friend who is foe
My path to home I cannot trace.

.                        ****************                          


.                                                              
To the Index of poetry . . .    




Milansagar
যদি
কবি রণে রায়

যদি এক বোতল মদ
সময় নেব না
মুহূর্তের মধ্যে গলাধ্যরণ আমার।
জেনো আমি মাতাল
কিন্তু নই আমি বেতাল,
কারও ক্ষতি করি না
নিজের পায়ে হেঁটে ফিরি
কে বন্ধু কে শত্রু
বুঝতে ভুল হয় না।

যদি দাও এক ছিলিম গাঁজা
কি আনন্দ আমার
চোখে সরষে ফুল দেখি
মাথা ঝিম ঝিম করে
তবু টনটনে জ্ঞান আমার
ভুল হয় না কোন
বুঝি কে বন্ধু কে  শত্রু বিপদ বেলায়।

যদি দাও একটা দড়ি আমায়
সে দড়ি গলায় পড়াব আমার
নির্ভয়ে আমি, জড়ায় না ভয় আমায়,
কিন্তু বন্ধুকে ঠকাই না আমি
কোন ভুল করি না
চিনে নিতে কে বন্ধু কে শত্রু আমার।

কিন্তু যদি দাও ধর্মের মাদক
পারবে না খাওয়াতে আমাকে
সইবে না সে মাদকতা।
যদি সয় তা
তবে যে বিভাজনের শিকার
ভুল হয়ে যায় কে বন্ধু কে শত্রু
ঘরের পথ ভুলে যাই
ভুল পথে পা বাড়াই----
জেনো সে মাদক নয় আমার
পারবে না গেলাতে তা আমায়
চিনে নিই কে বন্ধু কর শত্রু আমার।

.                         ****************                          
.                                                                        
সূচীতে . . .    


মিলনসাগর
*
Know Thyself
Poet Ranesh Ray

It is our own self to be discovered
To know thyself
Cultivate yourself for others
Everything else is big zero
Empty black hole that  lost its key
Come out and bathe in the ray of sun
Under the full moon night watch the sky
The greatest mystic of universe
Find thyself in the light at night.

.                        ****************                          


.                                                              
To the Index of poetry . . .    




Milansagar
নিজেকে চেন
কবি রণে রায়

নিজেকে খুঁজে নাও
চেন তাকে তার নিজের মধ্যে
জীবনের কোলাহলে সকলের জন্যে
জীবন বনানী মাঝে সবুজে সবুজে।
নিজেকে হারিও না কৃষ্ণ গুহায়
সে যে এক বিরাট শূন্যতা
বেরিয়ে এসো এই বেলায়------
স্নান কর সূর্যের কিরণ মেলায়
পূর্ণিমার জ্যোৎস্নায় নিজেকে খোঁজ,
খুঁজে পাও নিজেকে অনন্ত আকাশে
সে যে এক বিস্ময় এ মহাজগতে,
তুমিও সেখানে একজন
খুঁজে নাও নিজেকে অন্তের মাঝে অনন্তে।

.                         ****************                          
.                                                                        
সূচীতে . . .    


মিলনসাগর
*
Yet Not Seen
Poet Ranesh Ray

I am a traveler lonely alone
Made my journey to and far
From one end to the other
Have visited all the greats along.

Penniless empty I am
I have traveled the world
Tired and helpless I became
Fulfilled all my desires afloat.

My journey from far to afar
Now to my home I have returned
I roamed along lanes to avenues
Kept nothing unseen unturned !

I have seen the gold temple
The Taj I have seen
Completed my visit to Babilon
Greek sculpture remained not unseen.

I have climbed up the Himalayan top
The Sindh I Have visited in brief
But remained unseen at my door
The  tear drop of the fallen leaf.

.                        ****************                          


.                                                              
To the Index of poetry . . .    




Milansagar
দেখা হয় নাই
কবি রণে রায়

আমি এক পর্যটক
সারা বিশ্ব আমি ঘুরিয়াছি
এ প্রান্ত হইতে ওপ্রান্তে পর্যটন আমার
পৃথিবীর যাহা কিছু শ্রেষ্ঠ দেখিয়াছি।

নিঃস্ব রিক্ত আমি
দেখিতে কিছু নাই  বাকি সব দেখিয়াছি
শ্রান্ত ক্লান্ত পান্থ আমি
মনের সাধ আমি মিটাইয়াছি।

দূর হইতে সুদূর ভ্রমন আমার
আজ আমি গৃহে ফিরিয়াছি
কত রাজপথ ঘুরিয়lছি আমি
কত কি না দেখিয়াছি।

দেখিতে গিয়াছি স্বর্ণ কেল্লা
তাজমহল দেখিয়া আসিয়াছি
দেখা হইয়া  গিয়াছে ব্যবিলন
গ্রিসের স্থাপত্য আমি দেখিয়াছি।

দেখিতে গিয়াছি হিমালয় চূড়া
দেখিয়া আসিয়াছি সিন্ধু
কিন্তু দেখা হয় নাই ঘরের দুয়ারে
ঝরা পাতায় ক্রন্দনরত অশ্রু এক বিন্দু।

.                         ****************                          
.                                                                        
সূচীতে . . .    


মিলনসাগর
*
Let Open
Poet Ranesh Ray

Break open the lock of the room
Keep open your heart wth no fear
See who stands at the door,
Do you acknowledge her?
She is the oath of life
Fifteen years passed by
She has come again alive
She has kept her promise
Today it is time to take oath again
Let the dark night pass away
Hibiscus blooms as it dawns red
Let the red rose be blossomed
Your heart be bloomed.

.                        ****************                          


.                                                              
To the Index of poetry . . .    




Milansagar
আগল ভাঙ্গ
কবি রণে রায়

আগল ভাঙ্গ ঘরের
খুলে দাও হৃদয় দরজা
দেখ কে দাঁড়িয়ে দুয়ারে তোমার
চিনতে পারো কি তাকে?
সে যে শপথ তোমার আমার
পঞ্চাশ বছর পর
সে এসেছে আবার
ভোলেনি সে তার অঙ্গীকার
আজ শপথ নেওয়ার পালা তোমার
দূর হোক আজের এ অন্ধকার
রক্তিম ভোরে রক্ত পলাশ
ফুটিয়ে তোল রক্ত গোলাপ।

.                         ****************                          
.                                                                        
সূচীতে . . .    


মিলনসাগর
*
To Return
Poet Ranesh Ray

Silence crawls forward
Along the galaxy of sky
Beyond the roar of human cry
Crosses past the mountain high
Lonely alone she sits by my side
Talks to me in her hint
Her hair is bright snowy of the morning peak
Her face is the shadow of forest
It smiles in light and shade.

Memory bathes in sunlight afresh,
Unfolds herself in every fold  of skin
An exposure of primitive human last
She has come to accompany me
Silence nods head in consent.

I walk with Memory
Both we reach the darkhole of oblivion
In the light and shadow of life
Adolescent at his crossroad is in wait
She recognises me, I too
In the roar of life
In dance in song in laugh
We recognise each other.

Both we are in gossip
We go back to those days
Days that belonged to us
The forgotten past of life.

Silence sends me the message
Time is over
I have to return.
Memory has left me behind
Oblivion is with me
I get disappointed to return back.

.                        ****************                          


.                                                              
To the Index of poetry . . .    




Milansagar
আমাকে ফিরতে হয়
কবি রণে রায়

আকাশের ছায়াপথ ধরে একান্তে
নিরবতা এগিয়ে চলে গুটি গুটি পায়ে
পাহাড় ডিঙিয়ে আকাশের এপ্রান্তে
মানব কোলাহল এড়িয়ে
একা এসে বসে আমার পাশে
ইশারায় কথা আমার সাথে
ভোরের আলোর স্পর্শে
চুল তার তুষার শুভ্র পাহাড় শৃঙ্গরাশি
মুখ তার জঙ্গলের ছায়া
আলো আঁধারে তার মুচকি হাসি।

স্মৃতি উপস্থিত আমার দুয়ারে
সুর্যস্নাত সে সূর্যের আলোয়
উন্মোচিত সে শরীরের ভাজে ভাজে
চাহুনি তার এক আদিম কামনায়
সে সংগ খোঁজে আমার
নির্জনতা ইশারায় সম্মতি জানায়।

আমি হেঁটে চলি স্মৃতির সাথে
দুজনে পৌঁছে যাই বিস্মৃতির অন্ধকার গর্ভে
জীবনের আলো আঁধারের ছায়ায়
আমার শৈশব অপেক্ষায় ।

সে কৃষ্ণ গুহায় সন্ধ্যাদীপ জ্বলে
সে আমাকে চিনতে পারে আমিও তাকে
জীবনের কোলাহলে  নাচের মুদ্রায় হাস্যলাসে
দুজনে মুখোমুখি পরস্পর পরিচয়ে।

ফিরে যাই জীবনের সেই ঊষালগ্নে
একান্ত আলাপ চারিতায় দুজনে
আমাদের সেই দিনগুলিতে
ফেলে আসা অতীতে আবার দুজনে।

নিরবতা বার্তা পাঠায়
সময় শেষ ফিরতে হবে আমাকে
স্মৃতি আমাকে রেখে কোথায় হারায়
বিস্মৃতি জড়িয়ে ধরে বুকে
আমি অপারগ ফিরতে
তাও আমাকে হয়  ফিরে আসতে
সন্ধ্যা রাগে এ গোধূলিতে।

.                         ****************                          
.                                                                        
সূচীতে . . .    


মিলনসাগর
*
Today Too
Poet Ranesh Ray

Fifty years passed away
Still a flash in her smile
Sunray stays away from her eyes
Her hair is snow white
Mountain peak far above.

Still she is in her passion of life
The message of future she bears
Sends it to Village, city and port.

She swims against the tide of wave
She walks along the roar of people
In the winter forest of grey
She is in search of greenery
She finds the green in her innocence.

Foresight she has
She sees in her mind
She hears the spring thunder
Waits for the spring to dawn
When the forest to groom in green
It rains on the earth
The crop yard to smile with crops.

.                        ****************                          


.                                                              
To the Index of poetry . . .    




Milansagar
আজও
কবি রণে রায়

পঞ্চাশ বছর পার
মুখ তার হাস্যলাস
চোখ তার অসূর্যংস্পর্শা
চুল তার কবেকার
স্ফটিকস্বচ্ছ পাহাড় চূড়া।

তবু আজও সে নিজ প্রত্যয়ে
ভবিষ্যতের বার্তা দেয় পৌঁছে
নগর বন্দরে গ্রাম থেকে গঞ্জে।

সাঁতরে চলে সমুদ্রের ঢেউ এ ঢেউ এ
সে থাকে জনকোলাহলে
শীতের ধূসর বনানী মাঝে
মন তার ঘুরে ফেরে সবুজে অবুঝে।

দূরদৃষ্টি তার সে দেখে তার মননে
আজও সে কান পেতে শোনে
বসন্তের বজ্র নির্ঘোষ আকাশে বাতাসে
অপেক্ষায় থাকে বসন্তের নতুন সকালে
কবে বনানী সেজে ওঠে সবুজে সবুজে
বর্ষা শেষে পোয়াতি মাটিতে ফসল ফলে।

.                         ****************                          
.                                                                        
সূচীতে . . .    


মিলনসাগর
*
Victorious I Am
Poet Ranesh Ray
In dedication of a four line poem of Khalil Jibran, The Grave Digger.

It was midnight dark
I visited the grave yard
Desired to inhume my vanity of self
Wanted to bury my self in the grave.

Find  a tomb to stand straight
A voice flowed into my ear
It was none but the grave digger himself
Gracefully he came to welcome me
In a smiling face he was
He took me to his arms with love and care.
In this lonely silent yard
Non else  is there in the unmooned night
He and me face to face.

He whispered to me
'' Today I have discovered myself in you
You are in me in my mind.
Those who come here
I love none but you to love.

Every one comes here in great pain
And goes back  crying
Curse me only for what I do''.

I am back to my courage
My confidence speaks to me.
I asked him without fear
''What makes you so pleased to me
I dedicated you nothing
Nor I worshipped you
I am a poor penniless person
and have nothing to offer you.
Why this courtesy to me?
I do not deserve''.

He said,'' You do not know
What you have given  me
A fistful of love that I never deserved-----
What a gift it is !
A dedication that never I dreamt
Everyone comes here depressed
Mourns for dears and nears
And I am an unwanted evil.
But I find you fearless cheerful
So graceful you are
So kind to me
Not annoyed with
See you to smile
And make me joyous in this graveyard''.

In this play of birth and death
I realise I discover myself
I am victorious
I have conquered the death.

.                        ****************                          


.                                                              
To the Index of poetry . . .    




Milansagar
মৃত্যুঞ্জয়ী
কবি রণে রায়
খলিল জিবরানের
The Grave Digger কবিতার ভাবানুযায়ী

কোন একদিন এক বিষণ্ণ রাতে
আমি এসেছিলাম এ অন্ধকারে-----
এসেছিলাম এ সমাধি পাশে,
নিজের কোন এক অহংকে
যাব আমি নিজেই সমাধিস্থ করে।

কবরখানায়  দেখি সমাধি দাঁড়িয়ে,
কার কন্ঠস্বর যেন কানে,
বসে এসে আমার ভাবনায়
আর কেউ নয় সে যে খোননকারী স্বয়ং,
সে আমাকে হাসিমুখে স্বাগত জানায়,
কোলে তুলে নেয় আদরে সোহাগে
নির্জন নিস্তব্ধ এ সমাধিস্থলে
কেউ নেই কাছে অমাবস্যার এ রাতে।

আমরা মুখোমুখি দুজনে এ নির্জনে,
সে আমাকে বলে যায়
চুপি চুপি  কানে কানে এ নিরালায়,
“আজ আমি নিজেকে পেয়েছি তোমার মাঝে
পেয়েছি তোমাকে আজ  আপন ভাবনায়।
যারা আসে এ সমাধিতে
আর কাউকে নয়,
আমি শুধু ভালোবাসি তোমাকে।”

আমার প্রত্যয় গভীর হয়,
জানতে চাই, “আমার ওপরে কেন তুমি প্রসন্ন,
কি দিয়ে তোমাকে করেছি জয়
আমি তো পূজি নি তোমাকে
কেন তোমার আজের এ সৌজন্য
কিসে আমার এ গৌরব
আমি সামান্য এক,
কিছুই যে নেই দেবার তোমায় ।”

সে বলে, “তুমি জানো না কি দিলে আমাকে,
দিয়ে গেলে একমুঠো ভালোবাসা আমায়,
সবাইকে দেখি কাঁদতে কাঁদতে আসে এখানে,
বিরোহিনী কাঁদে বিরহ ব্যথায়
সবার অসন্তোষ আমার উপরে
কাঁদতে কাঁদতে ফিরে যায়,
আমার ওপরে কত যুগের সঞ্চিত অভিযোগ।
শুধু তোমাকেই দেখি প্রসন্ন মনে
তুমি  পেরেছ আমাকে চিনতে
কোন অভিযোগ নেই আমার উপরে,
এলে হাসতে হাসতে,
ফিরে যাচ্ছ, হাসি দেখি তোমার মুখে
ধন্য আমি আমার মধ্যে পেয়েছি তোমাকে ।”

জীবন মৃত্যুর লুকোচুরি খেলাঘরে
বুঝি আমি আজ
আমি মৃত্যুঞ্জয়ী তার সমাধি বুকে।

.                         ****************                          
.                                                                        
সূচীতে . . .    


মিলনসাগর