| কবি রণেশ রায়ের দ্বিভাষিক কবিতা Poet Ranesh Ray's Bilingual Poems |
| A thriller Poet Ranesh Ray Together in life we met Under the open sky On the grass of green forest. It is the beginning of us Shared the green grass bed each other A thriller in fear and tear. In the beginning a denial in silence Speechless both we are It takes time to get confidence. An unknown touch of fire A hint of consent in look A cry for lifelong desire. A journey in the shadow of calmness A silent surrender mourns What a deep sense of unionness. In love and affection we are together What a thrill in togetherness A perfection of life in nothingness.. . **************** . To the Index of poetry . . . Milansagar |
| এভাবেই কবি রণেশ রায় দুজনে মিলি এসে জীবনে মুক্ত আকাশের নিচে সন্ধ্যার রক্ত রাগে এ মধুবনে। তোমার আমার দুজনের শুরু জীবন প্রাঙ্গণে এই সবুজ ঘাসের বিছানা ভাগাভাগি বুক দুরু দুরু জীবনের স্পন্দনে। শুরুতে ফেরাও নিরব বর্জনে মধুর বিধুর কোন কথা না বলে সময় লাগে আস্থা অর্জনে॥ কিন্তু অজানা নীরব বন্ধন চোখে চোখে ইশারায় ঘুরে ফেরে আকাঙ্খার ক্রন্দন। অজানা আকাশে ভ্রমণ সে এক নীরব আত্মসমর্পণ কি গভীর সে বন্ধন। এইভাবে আদরে সোহাগে দুজনায় বাদ বিবাদে বিরহ মিলনে পরিপূর্ণ জীবন মিলায় শূন্যতায়॥ . **************** . সূচীতে . . . মিলনসাগর |
| They Rotate Me Poet Ranesh Ray My childhood my adolescence My youth of the other day, Are they all really lost? They are not lost no end to them They remain there The remnants are left behind. I get their touch their smell Their presence I feel in their smile, We walk together. They rotate me around As the earth rotates the sun, They rotate me in my elderhood. They are with me when I rise With me in my dream They play in my memory. I talk with them They shadow me They rotate me day and night. They play in my heart yard They talk to me In silence they walk together. In my sorrow in my joy In my hurdle in dispute They remain my companions. I live in their love in cry In my elderhood night They take care of me. They live in my consciousness In my memory they remain alive They rotate me all the time. My children they are They are my grandson granddaughter They are around me all the time. They are present in me We remain together in generations to come In my elderhood I get them around. . **************** . To the Index of poetry . . . Milansagar |
| প্রদক্ষিণ করে কবি রণেশ রায় আমার শৈশব আমার কৈশোর যৌবন আমার হারায় যে কোথায়! সে হারায় না, হয় না শেষ রেখে যায় অবশেষ।। প্রদক্ষিণ করে আমাকে আমার আজের এ বার্ধক্যে। সে আমার শয়নে স্বপনে জাগরণে খেলা করে আমার স্মৃতির অঙ্গনে॥ কথা বলি তার সঙ্গে সে আমার ছায়াসাথী অঙ্গে অঙ্গে। সে আমার মনের আঙিনায় কথা বলে একান্ত নিরালায়॥ সুখ দুঃখ বাদ বিবাদ কত কথা আনন্দ বিষাদ। আমি বাঁচি তার ভালোবাসায় নিভৃতে এ আঁধার বেলায়। সে হারাম হারায় না এ বার্ধক্যে সে আমার চেতনা। . **************** . সূচীতে . . . মিলনসাগর |
| May or May Not Read Poet Ranesh Ray My poem my rhythm, I know May you read may not May be lost in the sky May not breathe in the wind of life Will not get space in your mind. But know it sure Surely my poem my rhythm Calls you, sends a message She remains in my mission in passion My poem is the song of life It is the life story of man It bears the message of revolt She is my thirst in desert You will find her in daily life In the crop field in the dew on grass In the shore of time she flows She lives in my heart, she flows on. My poem is the green of greenery She is the wave of sea she is the stream She is the innocence of childhood She is the audacity of the youth She is the passion of old. My poem is an endless traveller Walks from one end to other She swims for and against the tide She searches and searches the truth She stands smiling in the grave. My poem is the green of greenery She is the wave of sea she is the stream She is the innocence of childhood She is the audacity of the youth She is the passion of old. My poem is an endless traveller Walks from one end to other She swims for and against the tide She searches and searches the truth She stands smiling in the grave. . **************** . To the Index of poetry . . . Milansagar |
| আমার এ কবিতা কবি রণেশ রায় আমার এ কবিতা জানি আমি কোনোদিন পড়িবে না তুমি হয়তো বা তা হারিয়ে যাবে আকাশে বহিবে না তা তোমার জীবন বাতাসে স্থান পাবে না তোমার মননে। তবু জেনো আমার সে কবিতা ডাকে তোমাকে, আজও বার্তা পাঠায় সে যে স্থির প্রত্যয় আমার চেতনায়। কবিতা আমার জনতার বারমাস্যা বিদ্রোহের বার্তা বয় আমার কবিতা কবিতা আমার প্রেম, আমার ভালোবাসা সে তৃষ্ণা আমার মরুমাঝে খুঁজে পাবে তাকে মানুষের জীবনে ধানক্ষেতে ভোরের শিশিরে সে এসে দাঁড়ায় সময়ের সন্ধিক্ষণে শোনা যায় সে কবিতা জীবনের গানে বেঁচে থাকে সে আমার পরানে। কবিতা আমার সে যে বনানী সবুজ স্রোতস্বিনী সে, সে সমুদ্রের ঢেউ যৌবনে সে স্পর্ধা শৈশবে অবুঝ কৈশোরের ভালোবাসা বার্ধক্যের প্রজ্ঞা। সে এক অনন্ত পথিক হেঁটে চলে এপ্রান্ত থেকে ওপ্রান্তে সে সাঁতরে চলে ভাঁটা আর জোয়ারে তাকে পাবে সত্যের অনুসন্ধানে তাকে পাবে সমাধি মাঝে তার হাসিতে। . **************** . সূচীতে . . . মিলনসাগর |
| Come Down To The Earth Poet Ranesh Ray Must have forgotten me In the dark hole of oblivion Must have been lost beneath the sea. My name is sunlight, Used to meet you daily Under the sky so bright Outside your room in the balcony, I used to remain present, Wind and rain were my companion, An uproar used to follow on. Since then a long interval, I could not visit you for long ! Rather it is better to say I was not allowed to come along, A wall has been erected I cannot cross the boundary, So cannot visit even if I so desire. Rest assured I have not changed Remain same as I was Remain awaited other side of the wall Rain and wind are with me; If I meet you once, But know you wil not. Ramain hidden behind the wall In the blackhole filled in wealth. Come down to the yard Wind and me live there Rain visits the open field Cloud comes in tear Cries for you in depart. Will find us among all, Those shelterless unfed In search of shelter, In the shadow in my heart, Your thirst is met in rain Breathe free air in the yard. Came to know that you are sick Virus ridden you are Suffering from mental disease ------ If you come down to earth below Will get my warmth, free air of wind, Thirst will be met in rain water It is the remedy you seek. . **************** . To the Index of poetry . . . Milansagar |
| চলে এসো পেয়ে যাবে কবি রণেশ রায় আমাকে বোধ হয় ভুলে গেছ, নাম আমার রোদ্দুর, আগে দেখা পেতে প্রতিদিন, সকালে তোমার বারান্দায় আমি উপস্থিত। আমার সঙ্গে বাতাস বৃষ্টিও আসত সেখানে হুটোপুটি জড়াজড়ি কে পাবে আগে কাকে। অনেকদিন হলো আসতে পারি না, পারি না বললে ভুল হবে, আমাদের আসায় নিষেধ তোমাদের, তুলে দিয়েছ এক প্রাচীর, চাইলেও আসতে পারি না। তবে জেনো আমি সেই একই আছি থাকি প্রাচীরের ওপারে অপেক্ষায় বৃষ্টি বাতাস আমার সঙ্গে, যদি দেখা দাও আমাকে একবার ! জানি আর দেখা পাব না নিজেদের লুকিয়েছ প্রাচীরের আড়ালে কৃষ্ণগুহায় সম্পত্তির বেড়াজালে। চলে এসো নিচে ওই খোলা প্রাঙ্গণে আমার আর বাতাসের বাস সেখানে, বৃষ্টিও আসে ওই খোলা প্রাঙ্গণে মেঘের অশ্রু হয়ে মেঘ কাঁদে তোমার বিরহে। দেখা পাবে আমাদের সকলের মধ্যে ওই ওরা আশ্রয়হীন যারা খোঁজে আশ্রয় ছায়া তলে বা আমার হৃদয়ে তেষ্টা মেটায় বৃষ্টি তাদের মুক্ত বায়ু সেবন অকাতরে। শুনিলাম অসুস্থ তুমি ভাইরাসের উৎপাত প্রতিদিন মনোরোগে ভুগছ আমাদের না পেয়ে------ যদি নেমে আস নিচে ওষুধের যোগান পাবে সেখানে মুক্ত বায়ু আর আমার তপ্ত শরীরে, বৃষ্টির জলে তোমার তেষ্টা মিটবে পেয়ে যাবে রোগ মুক্তির ওষুধ সেখানে। . **************** . সূচীতে . . . মিলনসাগর |
| Call of Wisdom Poet Ranesh Ray Don't you see It fires in my brain Oozes from the heart Loosens my chain My passion is hardened The hill trembles Vision is widened The sea roars My mother plundered. The cloud bursts I get the call of my wisdom ‘‘ Give me blood I will give you freedom‘‘. . **************** . To the Index of poetry . . . Milansagar |
| ইচ্ছাশক্তির ডাক কবি রণেশ রায় তুমি কি জানো না মস্তিষ্কে আমার আগুন ঝরে রক্তক্ষরণ হৃদয়ে আমার শৃঙ্খল খুলে পড়ে আমার প্রত্যয় আরও গভীর হয় পাহাড়ের কম্পন শোনা যায় দৃষ্টির ব্যাপ্তি ঘটে চলে সমুদ্রের গর্জন ভেসে আসে লুঠ হয়ে যায় মা আমার। মেঘের গর্জন আকাশে আমার ইচ্ছাশক্তি জেগে ওঠে সে আমায় বলে, ‘‘আমাকে রক্ত দাও আমি দেব স্বাধীনতা তোমাকে‘‘। . **************** . সূচীতে . . . মিলনসাগর |
| Call of Sun Poet Ranesh Ray At the end of the night The moon sets to rest The Sun dawns in the east up the hill Dew sleeps on the mat of grass To look open her eyes to the sky The Sun nods to call her silently at a flash Dew spreads her wings in delight To be embraced by the Sun Mingles in the ray of light. . **************** . To the Index of poetry . . . Milansagar |
| সূর্যের ইশারা কবি রণেশ রায় রাত শেষে ঊষার আগমনে চন্দ্রিমার বিশ্রাম বেলা পাহাড়ের চূড়ায় সূর্যের আগমণ ঘাসের বিছানায় শিশির শুয়ে থাকে আকাশ পারে তার দৃষ্টি সূর্য চকিতে জ্বলে ওঠে ইশারা তার চোখে চোখে সে সম্মতি জানায় নীরবে শিশির ডানা মেলে ওড়ে দুবাহু বাড়িয়ে মিলতে হবে আকাশে সূর্যের কিরণে। . **************** . সূচীতে . . . মিলনসাগর |