কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর গান
|
আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে,
আছো তুমি হৃদয় জুড়ে।
ঢেকে রাখে যেমন কুসুম,
পাপড়ির আবডালে ফসলের ঘুম।
তেমনি তোমার নিবিঢ় চলা,
মরমের মূল পথ ধরে।
আমার ভিতরে বাহিরে . . .
পুষে রাখে যেমন ঝিনুক ,
খোলসের আবরণে মুক্তোর সুখ।
তেমনি তোমার গভীর ছোঁয়া,
ভিতরের নীল বন্দরে।
আমার ভিতরে বাহিরে . . .
ভাল আছি ভাল থেকো,
আকাশের ঠিকানায় চিঠি লিখো।
দিয়ো তোমার মালাখানি,
বাউলের এই মনটারে।
আমার ভিতরে বাহিরে . . .
. ****************
. সূচীতে . . .
মিলনসাগর
আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে কথা ও সুর - রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ। সাবিনা ইয়াসমিন ও কবীর সুমনের কণ্ঠে।
দিন গ্যালো দিন গ্যালো রে
ও দিন গ্যালো রে।
হৃদয় জমিন রইলো পতিত
মানব জমিন রইলো পতিত
আবাদ করা আর হলো না।
দিন গ্যালো দিন গ্যালো রে …
নিসর্গের আঙিনায়
ফুলেরা ঘর সাজায়।
রঙ্গ রসে সুখ জেগে থাকে।
আমার এ মরুভূমি
দূরে সুদূরে তুমি,
স্বপ্লের দালানকোঠা রইলো প’ড়ে।
দিন গ্যালো দিন গ্যালো রে …
হলুদাভ প্রজাপতি
ঝলোমলো নদীর স্মৃতি।
অঙ্গ খুলে মেঘ পিছু ডাকে।
থামার এ সময় তো না
জানা নেই মূল ঠিকানা,
তেমাথায় দ্বিধায় থেমে আছি ক’রে।
দিন গ্যালো দিন গ্যালো রে …
. ****************
. সূচীতে . . .
মিলনসাগর
দিন গ্যালো দিন গ্যালো রে কথা ও সুর - রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ। শুন্য জীবন গ্রুপ এর কণ্ঠে।