কবি সাহানা হাজরার কবিতা
*
দুই বন্ধু বিহঙ্গ
কবি সাহানা হাজরা

হঠাৎ কাল মনে হল আমার
তারা কি খুঁজে পেল? তাদের
হারিয়ে যাওয়া স্মৃতি! নাকি তারা
পরস্পর চেয়েছিল স্মৃতি রোমন্হন করতে?
খুঁজে পেতে চেয়েছিল একটি শান্তিনীড়।
একটি বিশালাকার শ্রেণীকক্ষে চলছিল
আমার সাহিত‍্যের ক্লাস,দরজা-জানলা রুদ্ধ
কি অদ্ভুত ব‍্যাপার! দুই বন্ধ বিহঙ্গের মধ‍্যে
লক্ষ‍্য করেছিলাম,এত বড় কক্ষ পেয়েও
তারা সুখী ছিল না,তারা পরস্পরের সঙ্গ
ত‍্যাগ করেনি;বহু পুরোনো বন্ধু যে
এই দুই বিহঙ্গ। তারা শুধু চেয়েছিল
খোলা নীল আকাশের নীচে দিল খুলে উড়তে।

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
গানে তুমি “প্রকৃতি”
কবি সাহানা হাজরা

তোমার আকাশ
        তোমার বাতাস
তোমার সবুজমাঠ।
তোমার আলোয় পূর্ণ হোক
       আমার গানের সুর
তোমার তালে,তোমার ছন্দে
       ভ'রে উঠুক মোর ঘর।
ঘর ছেড়ে বেরিয়ে পড়ি
       এক অজানা উদ্দেশ‍্যে
অচিন পাখি,বনের পাখি
       মিতা বলে ডাকে।
শূন‍্য ঘরে মোর পূর্ণ হল
অনেক কালের অধরা সেই গান
       তাই তো আবার গাইব বলে
অচিনপাখি মোর প্রাণ।
ভরবে তোমার আকাশ,
       ভরবে তোমার বাতাস
আমার গানে বিশ্বজগৎ
       করবে সুধাপান।

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
ক্ষমা প্রার্থনা
কবি সাহানা হাজরা

করজোড়ে ক্ষমা চাওয়া
.    ক্ষমা না পাওয়ার কষ্ট
কষ্ট পাওয়ার পর বেদনা
.    সেই বেদনায় পরম পাওয়া।
পাওয়ার মাঝেও শূন‍্যতা
.    শূন‍্যতার মাঝে পরিতৃপ্তি
পরিতৃপ্তির মাঝে বিরাজমান শান্তি
.    শান্তিতেই সকল সুখের সন্ধান।

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
একফালি আকাশ
কবি সাহানা হাজরা

একফালি আকাশ আর আমি
কিছু একটা বলতে চাওয়ার আকাক্ষা
হারিয়ে ফেলি নিজেকে আমি
কিছু না বলা কথা
নীরবতায় হারিয়ে যাওয়া।

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
দল
কবি সাহানা হাজরা

আয় তোরা সবাই মিলে খুনসুটি করি,
পতিরে করি ভেতরে, মোরা থাকি বাইরে।
দল বেঁধে সব ছুটবো মোরা, আপন তেজে জ্বলব
আয় রে তোরা সবাই মিলে, আয় খুনসুটি করি।

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
অস্থির চিত্ত
কবি সাহানা হাজরা

চিত্ত যেখানে ভয়শূন‍্য
মস্তক সেখানে উচ্চ।
অস্থিরতা যেখানে উদ্বেগের
কারণ হয়ে দাঁড়ায়,
আবেগের তুচ্ছ উদ্বেলতায়
ভালোবাসা সেখানে
জায়গা পায় না।

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
সুখী
কবি সাহানা হাজরা
  
মনে হয় পিছিয়েই পড়েছি আমি
.               তুমি গেছ এগিয়ে।
ফাঁকি দিয়ে গেলে যখন
.               অশ্রুটাও নিতে পারতে।

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
দুঃখ
কবি সাহানা হাজরা

আমার সকল দুঃখের মাঝে
তুমি লুকিয়েছিলে যখন,
দেখেছিলাম হৃদয়গহন
কেমন শুকনোতর।
আজ অঝোরে বুক ফেটেছে
তোমার অশ্রু দিয়ে,
চক্ষু আমার,অশ্রু তোমার
দিলাম পায়ে ঢেলে।

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
দুঃখী
কবি সাহানা হাজরা

দুঃখের ধরাতলে
লাস‍্যময়ী হাসে।
পায়নি সে সুখের দেখা
তাই দুঃখকেই খোঁজে।

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
সত‍্য
কবি সাহানা হাজরা
   
সব ভুল, সব ভুল, সব ভুল
কিন্তু ভুলের মাঝেও
কিছু সত‍্য থাকে গোপনে
যা বড়ই বেদনাদায়ক
আবার আনন্দদায়কও বটে।
সেই আনন্দের পরিসীমার সীমাবদ্ধতা
লঙ্ঘিত হলেই বিপদ।
সবই যখন মায়া
তখন ভুলের ব‍্যাভিচারী রূপকে
কি উপায়ে সঠিক পথের দিশা
দেওয়া যাবে?
যেখানে মুক্তি তো আছে
আছে শান্তিও।
সত‍্য জানার আকুলতা
গ্রাস করতে আসে যেন,
গোগ্রাসে গিলে নেওয়া সেই
সত‍্যের মুখোমুখি দাঁড়িয়ে
হতচকিতমনা এই মনের কিরূপ দশা
সেটা জানার অপেক্ষায় অধীর থাকে
যে মানুষটা,ধৈর্য‍্যচ‍্যুতি তার সঙ্গ
ছাড়ে না।
ধৈর্য‍্যহীনতার দায় শুধু কী ঐ মানুষটার
নাকি সত‍্যের মুখোমুখি যে দাঁড়িয়ে
সেই মানুষটার?

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর