কবি শ্যামাপ্রসাদ সরকার - জন্মগ্রহণ করেন খড়গপুরে। পিতা তারা ভূষণ সরকার এবং মাতা
মাধুরিকা দেবী।
কবির স্কুলজীবন কাটে সাউথ সাইড হাই স্কুলে এবং পরে এস.ই. রেলওয়ে বয়েজ মাল্টিপারপাস হায়ার
সেকেণ্ডারী স্কুল, খড়গপুর-এ। এরপর কবি ১৯৬৯ সালে বি.ই. কলেজ, শিবপুর, হাওড়া থেকে সিভিল
ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক B.E. হয়ে স্নাতকোত্তর M.Tech (পাব্লিক হেল্থ ইঞ্জিনিয়ারিং) ডিগ্রী লাভ করেন আই.
আই.টি. খড়গপুর থেকে, ১৯৭১ সালে।
কর্মজীবনে কবি পশ্চিমবঙ্গ সরকারের পাব্লিক হেল্থ ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেট এর সঙ্গে যুক্ত ছিলেন।
কবি জানিয়েছেন যে তাঁর লেখা সবই মুলত ছড়া। ছোটবেলা থেকে কলেজ লাইফ পর্যন্ত লিখেছিলেন।
বেশিরভাগই মুখেমুখে। এখানে তাঁর সাম্প্রতিক করোনাকালে লেখা কবিতাও রয়েছে।
পরিবারের মধ্যে তাঁরই উদ্যোগে "পারিবারিক" নামে একটা হাতে লেখা পত্রিকা চালু করেছিলেন তাঁর
কিশোর বয়সে। কলেজের তৃতীয় বর্ষ পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিলেন সেই পত্রিকা। পরিবারের অনেকে
এমনকি আত্মীয়স্বজনরাও লেখা দিতেন। প্রশংসাও পেয়েছে পত্রিকাটি। সেই পত্রিকায় অঙ্কনের দায়িত্বও
ছিল কবিরই। পত্রিকায় কবির নিজের ছড়া বা কবিতাও থাকতো।
আমরা মিলনসাগরে কবি শ্যামা প্রসাদ সরকারের কবিতা তুলে আনন্দিত।
কবির সঙ্গে যোগাযোগ -
- কবির চলভাষ - +৯১ ৯৪৩২১৮৩০৬৭।
উত্স -
- হোয়াটসঅ্যাপে যোগাযোগ ও আদান-প্রদান।
কবি শ্যামা প্রসাদ সরকারের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ১১.৪.২০২২ ^^ উপরে ফেরত
...