কবি স্বাতী রহমানের কবিতা
*
মুখোশ
কবি স্বাতী রহমান
রচনা ২৩শে আগস্ট ২০২০।

প্রিয় সন্তানদের মুখ গুলো মুখোশে ঢাকা
আগের মতো তাদের আর আলিঙ্গন করা যায় না
দূর থেকে মুখোশ পরে হাত নাড়ে ওরা
কাছাকাছি থেকেও এখন আমরা কতদুরের
যেন যোজন যোজন দূর।
কখনো কখনো বৃষ্টিভেজা সরু লেনে
স্কেটিং করে শিশুরা
বেবি সাইকেলের টুংটাং শব্দ ভেসে আসে
ভেসে আসে তাদের কচিকণ্ঠের আওয়াজ
সুনসান লেনটিতে ফুটন্ত কেয়া ফুলগুলো
প্রাণবন্ত হয়ে ওঠে।
সহসা আগের মতো যেন সব স্বাভাবিক লাগে
গোধুলির আলোয় মুখোশে ঢাকা শিশুদের মুখগুলো অস্পষ্ট হয়ে যায়
মিলিয়ে যায় দূরে।

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
বিষাদ
কবি স্বাতী রহমান
রচনা ৩০ ডিসেম্বর ২০২০। প্রথম প্রকাশ ঢাকা কমার্স কলেজের দেয়াল পত্রিকা, দ্বিতীয়
প্রকাশ লিটল ম্যাগাজিন “উপল”।

চাঁদ থেকে নেমে আসে বিষাদ
বিষাদ পাবে বলে প্রকৃতি চন্দ্রিমা চায়।
বিষাদ পাবে বলে পূর্ণিমা তিথির জন্য
অপেক্ষা করে পৃথিবী।
মুলত ধরণী বিষাদ ভালোবাসে
সাগর তার অতল গভীরে বিষাদ ধারণ করে।
পোষ্য প্রাণীর মতো বিষাদেরা লেপটে থাকে
মানুষের শরীরে।

.              ****************                          
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর