| কবি অক্ষয়চন্দ্র সরকারের কবিতা |
| নারী কবি অক্ষয়চন্দ্র সরকার ১২৮১ বঙ্গাব্দে (১৮৭৪ খৃষ্টাব্দ) প্রকাশিত, কবির “শিক্ষানবিশের পদ্য” কাব্যগ্রন্থের কবিতা। প্রণয় পবিত্র পাশ, তাহে পরিণয় ফাঁশ, দম্পতির বাড়ে অনুরাগ ; সতত সানন্দ মনে, যেন গৃহ পূর্ণ ধনে, এক যোগে করে জপঃযাগ। গুণে মনে অনুপমা বিশ্বাসী বান্ধব সমা পুরুষের অর্দ্ধ অঙ্গ নারী ; ধন, ধর্ম্ম, ভোগ সুখ, সব হেরে সেই মুখ, স্বর সুখ সহবাস তারি। নারী নর-সধর্ম্মিণী, পুত্র কন্যা প্রদায়িনী, গৃহকর্ম্মে নিপুণা গৃহিণী ; প্রাণ হতে আনুরক্তি, প্রভু ভাবি করে ভক্তি, হৃষ্ট মনে আজ্ঞানুপালিনী ; অমিয় কোমল কথা হরে হিয়েমনো ব্যথা, জননীর সমা স্নেহবতী ; ধর্ম্ম কর্ম্ম-সুসাধনে, কিন্বা দেব আরাধনে, পিতা সম শিক্ষা দেয় সতী। জীবন কণ্টক বন, কষ্ট তাহে পর্য্যটন, পরম আনন্দ কিন্তু তায়, শোক শান্তি প্রদায়িণী, সুসহায় সুসঙ্গিনী, নারী রূপে ধরা দেবী যদি বামে যায়। . **************** . সূচীতে . . . মিলনসাগর |