মিলনসাগরে  কবি অক্ষয়চন্দ্র সরকারের কবিতা পাতা তাঁর প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য। তাঁর কবিতা আগামী
প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই প্রচেষ্টাকে সার্থক মনে করবো।



উত্স -   
  • দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত “বাঙালীর গান”, ১৯০৫।
  • সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত সংসদ বাঙালি চরিতাভিধানস ২০১০।
  • প্রতাপ সাহা সম্পাদিত “কবি, প্রাবন্ধিক ও সাহিত্য সমালোচক অক্ষয়চন্দ্র সরকার”, ফেসবুক।
  • কবি অক্ষয়চন্দ্র সরকারের ১৮৭৪ সালে প্রকাশিত “শিক্ষানবীশের পদ্য” কাব্যগ্রন্থ।
  • কবি অক্ষয়চন্দ্র সরকারের ১৮৮০ সালে প্রকাশিত “গোচারণের মাঠ” কাব্যগ্রন্থ।



কবি অক্ষয়চন্দ্র সরকাররে মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।



আমাদের ই-মেল
: srimilansengupta@yahoo.co.in     
হোয়াটসঅ্যাপ
: +91 9830681017       



এই পাতার প্রথম প্রকাশ - ৬.১০.২০২২
.                                                                                                                      
 ^^ উপরে ফেরত   





...
কবি অক্ষয়চন্দ্র সরকার -  জন্মগ্রহণ  করেন
তাঁদের হুগলী
 জেলার  চুঁচুড়ার  কদমতলায়। পিতা  
রায়বাহাদুর
 গঙ্গাচরণ সরকার ছিলেন নদিয়া জেলার
উলা গ্রামের মুনসেফ। দুর্গাদাস লাহিড়ীর বাঙালীর গান
সংকলন
 থেকে জানা যাচ্ছে যে গঙ্গাচরণ ৭৫ টাকার  
.
কবির শিক্ষাজীবন -                                                                 এই পাতার উপরে . . .    
কবি অক্ষয়চন্দ্রের বাল্য জীবনের অধিকাংশ সময় উলা গ্রামে অতিবাহিত হয় কারণ পিতা তখন উলার
মুনসেফ ছিলেন। উলায় সামান্য কিছু লেখাপড়ার পর, ১৮৫৭ সালে হুগলি কলেজিয়েট স্কুলের ষষ্ঠ শ্রেণিতে
সেকেন্ড নম্বর রিডারের ক্লাসে ইনি ভরতি হন। এর পরে তিনি কলকাতার প্রেসিডেন্সী কলেজে থেকে ১৮৬৮
সালে বি-এ এবং বি-এল পরীক্ষা পাশ করেন।
.
কবির কর্মজীবন -                                                                   এই পাতার উপরে . . .    
কর্মজীবনের শুরুতে কবি বহরমপুরে ওকালতি করতেন। মায়ের অসুস্থতার কারণে ১৮৭২ সালে বাড়ী ফিরে
এসে চুঁচুড়াতেই ওকালতি করতে থাকেন।
.
কবির রাজনৈতিক কর্মকাণ্ড -                                                     এই পাতার উপরে . . .    
রায়বাহাদুরের পুত্র হয়েও কবি অক্ষয়চন্দ্র ব্রিটিশ-বিরোধী আন্দোলনের প্রবল সমর্থক ছিলেন।
 তিনি
ভারতীয় জাতীয় কংগ্রেসের ১৮৮৬ সালের অধিবেশনে সাধারণ কর্মীরূপে যোগ দিয়েছিলেন। রাজনৈতিক
 
ক্ষেত্রে রেন্ট বিল ও এজ অব কনসেন্ট বিল (অ্যাক্ট ১০)-এর বিরুদ্ধে প্রবল ব্রিটিশ-বিরোধী ও স্বদেশী দ্রব্য
 
প্রচলনের সমর্থক হলেও তিনি ছিলেন কংগ্রেসি মধ্যপন্থী। তিনি রায়তদের স্বার্থরক্ষায়ও সচেষ্ট ছিলেন এবং
দেশীয় শিল্পের পুনরুজ্জীবন ও স্বায়ত্তশাসনের উপযোগী শিক্ষাব্যবস্থা প্রবর্তনের পক্ষপাতী ছিলেন।
.
কবি সাহিত্যিক, সম্পাদক, সমালোচক অক্ষয়চন্দ্র -                         এই পাতার উপরে . . .    
বাল্যকাল থেকেই বাংলা ভাষার প্রতি অক্ষয়চন্দ্রর অনুরাগ ছিল। দশ বছর বয়স থেকে তখনকার প্রচলিত
 
বাংলা পুস্তক-সমূহ পাঠ করে দুরুহ শব্দ সংকলনকরে বর্ণানুক্রমিকভাবে সাজিয়ে তিনি নিজের খাতায় এক
অভিধান তৈরী করেছিলেন। “প্রভাকর”, “এডুকেশন গেজেট” ও “সুবোধিনী” প্রভৃতি পত্রিকা সে সময় কবি
 
আগ্রহের সঙ্গে পাঠ করতেন।

বৈশাখ ১২৭৯ সালে (এপ্রিল ১৮৭২)
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের “বঙ্গদর্শন” পত্রিকার প্রথম সংখ্যায় তাঁর  
“উদ্দীপনা” নামে একটি প্রবন্ধ প্রকাশিত হয়।

১২৮০ সালের ১১ই কার্তিক (অক্টোবর ১৮৭৩) থেকে তাঁর “সাধারণী” সংবাদপত্র প্রকাশ শুরু হয়। চুঁচুড়া
থেকে প্রকাশিত সাধারণী পত্রিকাটির উদ্দেশ্য ছিল রাজনৈতিক আলোচনা ও হিন্দুসমাজের মূল দৃঢ় করা।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বঙ্গবাসী পত্রিকার যোগেন্দ্রচন্দ্র বসু প্রমুখ প্রথম সারির  
সাহিত্যিকের রচনা এই পত্রিকায় প্রকাশিত হত।

১২৯১ সালে (১৮৮৪) কলকাতায় “সাধারণী” পত্রিকার অফিস উঠে আসে এবং তিনি “নবজীবন” মাসিক পত্র
প্রকাশ আরম্ভ করেন। নবজীবন চলেছিল ১৮৭৮ সাল অবধি।
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র সেন,  
রবীন্দ্রনাথ ঠাকুর ও রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর মতো লেখকেরা এই জনপ্রিয় চিন্তাশীল পত্রিকাটিতে লেখালেখি
করেন। রামেন্দ্রসুন্দরের প্রথম বাংলা রচনা এই পত্রিকাতেই প্রকাশিত হয়।

১৮৮০ সালে “গোচারণের মাঠ” নামে একটি যুক্তাক্ষর বর্জিত শিশুপাঠ্য কাব্য ও সেই বছরেই “শিক্ষানবীশের
পদ্য” নামে আরেকটি কাব্যগ্রন্থ রচনা করেন। সারদাচরণ মিত্রের সহযোগিতায় সম্পাদনা করেছিলেন “প্রাচীন
কাব্যসংগ্রহ” নামে একটি কাব্যসংকলনও। ১৮৭৪ থেকে ১৮৭৭ সালের মধ্যে খণ্ডে খণ্ডে প্রকাশিত এই কাব্য
সংকলনে স্থান পায়
বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দদাস, মুকুন্দ চক্রবর্তী প্রমুখ মধ্যযুগীয় কবিদের কাব্য।

কবিতার চেয়ে গদ্যরচনাতেই তিনি বেশী খ্যাতিলাভ করেন। ১৮৭৪ সালে রচিত “সমাজ সমালোচনা” এবং

মৃত্যুর পরে ১৯২৩ সালে প্রকাশিত “রূপক ও রহস্য” তাঁর গদ্য রচনার শ্রেষ্ঠ নিদর্শন। ১৯০৪ সালে প্রকাশিত
“বঙ্গভাষার লেখক” গ্রন্থের “পিতাপুত্র” (৫ম পরিচ্ছেদ) প্রবন্ধটি তাঁর একটি মূল্যবান লেখা। এই প্রবন্ধটিতে
 
পিতা গঙ্গাচরণ সরকার ও নিজের সাহিত্যজীবনের কথা লিখেছিলেন তিনি। অন্যান্য রচিত গ্রন্থগুলির মধ্যে
রয়েছে কবি “কবি হেমচন্দ্র”, “সংক্ষিপ্ত রামায়ণ”,
"মোতিকুমারী", “মহাপূজা”, “সনাতনী” ইত্যাদি উল্লেখযোগ্য।

কবি অক্ষয়চন্দ্র সরকার বঙ্গীয় সাহিত্য সম্মিলনের ৬ষ্ঠ অধিবেশনের মূল সভাপতি এবং বঙ্গীয় সাহিত্য
 
পরিষদের সহ-সভাপতি ও ভারতসভার প্রথম যুগ্ম সহ-সম্পাদক ছিলেন।


আমরা কবির ১৮৭৪ সালে প্রকাশিত “শিক্ষানবীশের পদ্য” কাব্যগ্রন্থটি থেকে ৫টি কবিতা, কবির ১৮৮০ সালে
প্রকাশিত “গোচারণের মাঠ” কাব্যগ্রন্থটির সব ক’টি কবিতা এবং
দুর্গাদাস লাহিড়ীর ১৯০৫ সালে সম্পাদিত
“বাঙালীর গান” সংকলন থেকে ১১টি গান এখানে তুলেছি।
সেরেস্তাদারের পদ থেকে ১০০০টাকার সাবজজের পদ অলঙ্কৃত করেছিলেন। তিনি সাহিত্যিক ও কবি
হিসে
বেও প্রতিষ্ঠা লাভ করেন।