বিকাশ ভট্টাচার্য - এর পুরো নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য। পিতা স্বর্গীয় ক্ষিতীশ রমণ ভট্টাচার্য এবং মাতা স্বর্গীয়া সুপ্রভা ভট্টাচার্য।
শিক্ষা জীবনে তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গভাষা ও সাহিত্যে এম.এ পাশ করেন। বর্তমানে তিনি শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করে নিজেকে মূলত সাহিত্যকর্মে ব্যস্ত রেখেছেন।
কবির প্রকাশিত গ্রন্থাবলীর মধ্যে রয়েছে ১১টি কাব্যগ্রন্থ, ২টি কবিতা পুস্তিকা, ১টি ছোটগল্প গ্রন্থ এবং ১টি ইংরেজিতে অনূদিত কাব্যগ্রন্থ। তাঁর গ্রন্থ প্রকাশকের মধ্যে রয়েছেন কুলিশ প্রকাশনী, সারঙ্গ প্রকাশন, এশিয়ান প্রেস, বার্তা প্রকাশন, প্রিয়পত্র, অন্নপূর্ণা বুক সেলার্স এণ্ড পাবলিশার্স। কবির গ্রন্থ পরিবেশক : বৈভাষিক। কবি আশিস সান্যাল সম্পাদিত আন্তর্জাতিক কবিতা মঞ্চ কর্তৃক প্রকাশিত ইংরেজিতে অনূদিত কাব্যগ্রন্থ : পোয়েট্রি ওয়ার্ল্ড।
কবির সম্পাদিত পত্রিকা - প্রিয়পত্র (৩৯ বর্ষ)।
১৯৬৭ সালে বজবজ নয়াচক থেকে প্রকাশিত ও বাঁশরীমোহন দাস সম্পাদিত "সোপান" পত্রিকায় স্বরচিত কবিতার মাধ্যমে কবির আত্মপ্রকাশ। তারপর একাদিক্রমে বহু পত্রপত্রিকায় লেখালেখি। মূলত লিটল ম্যাগের লেখক হলেও তিনি বিভিন্ন দৈনিক / সাপ্তাহিক / মাসিক / দ্বিমাসিক / ত্রৈমাসিক / ষাণ্মাসিক / বার্ষিক পত্রপত্রিকার সঙ্গে কবি ও গদ্যকার হিসেবে যুক্ত যেমন --- "প্রতিশ্রুতি" (সম্পাদক ব্রজেন ভট্টাচার্য, বালিগঞ্জ, কলকাতা), "নান্দনিক" (সম্পাদক অধ্যাপক কল্যাণ গঙ্গোপাধ্যায়, ঠাকুরপুকুর), "সাহিত্য দর্পণ" (কালীঘাট), "ভোরের আলো" (চেতলা ), "সাপ্তাহিক সকালবেলা" (কলকাতা), "দৈনিক যুগান্তর" (কলকাতা), "দৈনিক লিপি" (বর্ধমান), "খবর ৩৬৫", "রবিবার" (কলকাতা ), "গণশক্তি অনলাইন" (কলকাতা), "আসানসোল পরিক্রমা" (আসানসোল), "দেশ বিদেশ" ( ইংল্যান্ড), "খেজুরি" ( মেদিনীপুর), "অঙ্কুরীশা পত্রিকা" ( মেদিনীপুর), "পরবাস অনলাইন" (বাংলাদেশ), "এবং বাউল" (মহেশতলা), "কবিতা পোস্টার" ( মহেশতলা), "ছন্দক"/ স্ফুলিঙ্গ (বজবজ), "উত্তরণ"/কবিতার ভুবন (উত্তরপাড়া), "ঋতি" সম্পাদক অধ্যাপক রমেশ পুরকায়স্থ (গড়িয়া), "শিখা" (হুগলি), "পুলি" (দিনাজপুর), "সাহিত্য সহবাস" (কোচবিহার), "ক্রৌঞ্চী" ( দার্জিলিং ), "শ্লোক"/ "প্রিয়পত্র" / "আরাত্রিক" (বেহালা), "এখন রোদ্দুর" / "চর্যাপদ" (সরশুনা)। এছাড়াও তিনি আরও অনেক পত্রপত্রিকায় লেখালেখি করে থাকেন।
মিলনসাগরে কবি বিকাশ ভট্টাচার্যর কবিতার পাতা তৈরী করে আমরা আনন্দিত।
কবি বিকাশ ভট্টাচার্যর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
কবির সঙ্গে যোগাযোগ -
ঠিকানা : ২৬/এইচ গোপাল মিশ্র রোড, ডাকঘর-বেহালা, থানা-পর্ণশ্রী, কলকাতা-৭০০০৩৪, পশ্চিমবঙ্গ, ভারত।
হোয়াটসঅ্যাপ : +৯১ ৭২৭৮৭৭৩৫৫০
ফেসবুক - https://www.facebook.com/bikash.bhattacharya
আমাদের ই-মেল : srimilansengupta@yahoo.co.in
হোয়াটসঅ্যাপ : +৯১ ৯৮৩০৬৮১০১৭
২১টি কবিতা নিয়ে এই পাতার প্রথম প্রকাশ - ১২.৭.২০২৩
কবির সঙ্গে যোগাযোগ -
ঠিকানা : ২৬/এইচ গোপাল মিশ্র রোড, ডাকঘর-বেহালা, থানা-পর্ণশ্রী, কলকাতা-৭০০০৩৪, পশ্চিমবঙ্গ, ভারত।
হোয়াটসঅ্যাপ : +৯১ ৭২৭৮৭৭৩৫৫০
ফেসবুক - https://www.facebook.com/bikash.bhattacharya
আমাদের ই-মেল : srimilansengupta@yahoo.co.in
হোয়াটসঅ্যাপ : +৯১ ৯৮৩০৬৮১০১৭
২১টি কবিতা নিয়ে এই পাতার প্রথম প্রকাশ - ১২.৭.২০২৩