উরুক্কু কবি চন্দ্রিমা গুপ্ত মিলনসাগরে প্রকাশ ২৪.১১.২০২২।
হারজিত নেই যেখানে, নেই আপাত সুখ সেখানে সবাই সমান নেই তাই অসুখ পা যেন শূণ্যে, উড়ছে শরীর মুক্ত বাতায়ন নেই ক্ষোভ নেই আতঙ্ক, নেই অচলায়তন কেউ কারো নয় প্রতিদ্বন্দ্বী, নেই অসন্তোষ বুকফাটা চেনা আর্তনাদ নেই, নেই আফসোস অভুক্ত নেই, নেই অশিক্ষা বা স্বার্থান্বেষীরাও গালি গালাজের বালাই ও নেই আন্দোলন ও আকাশ আছে আছে নদী সমুদ্র ও পাহাড় বন্যা,প্লাবন নেই সেখানে মন খুশী সবার একদিন নয় প্রতিদিন উচ্ছাসে উৎসব আছের ভিড়ে নেই তলানীতে এও সম্ভব! আছে কিন্তু চার অক্ষরের শব্দ ভালোবাসা জানি না উড়ছি শূণ্যে না কি মনের সুপ্ত আশা... . **************** . সূচীতে . . .