কবি চন্দ্রিমা গুপ্ত – জন্ম গ্রহণ করেন কলকাতায়। পিতা গোপাল চন্দ্র দাশশর্মা ও মাতা মিনতি দেবী।

কবি নিউবারাকপুর গার্লস হাইস্কুল থেকে মাধ‍্যমিক ও উচ্চ মাধ‍্যমিক পাশ করে কলকাতা বিশ্ববিদ্যালয়
থেকে বি.এ, বি.এড. পাশ করেন। তিনি একটি বেসরকারি প্রাইমারি স্কুলে কাজ করেছেন।

কবি মূলত কবিতা লেখেন ফেসবুকে এবং কিছু কাব‍্যসংকলনেও তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। ফেসবুক
গ্রুপ এবং পরিচিত জনের মধ‍্যে কবি সময়ের কবিতাই প্রধানত লেখেন বা লিখতে পছন্দ করেন এবং
ফেসবুকে বিভিন্ন বিষয়ের উপরে তাঁর লেখা কবিতার সংখ‍্যা হাজারকেও ছাড়িয়েছে। উৎসাহী মতামত
তাঁকে এগিয়ে নিয়ে চলেছে তাই সময়কে পাঠকের কাছে উপস্থাপন করতে তিনি আগ্রহী।


মিলনসাগরে  কবি চন্দ্রিমা গুপ্তর কবিতা পাতা প্রকাশ করে আমরা আনন্দিত



উত্স -   


কবি চন্দ্রিমা গুপ্তর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন



আমাদের ই-মেল
: srimilansengupta@yahoo.co.in     



এই পাতার প্রথম প্রকাশ - ২৪.১.২০২২
.                                                                                                                      
 ^^ উপরে ফেরত   





...