কবি ইন্দ্রনীল চৌধুরীর কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
"অশ্বমেধের ঘোড়া"
কবি ইন্দ্রনীল চৌধুরী
কবির ২০২১ সালে প্রকাশিত "অশ্বমেধের ঘোড়া" গ্রন্থের কবিতা। কবিতাটির মিলনসাগরে প্রথম প্রকাশ ১৭.৭.২০২৩ তারিখে।
ফেলে যাবো সব কিছু
তাকাবো না আর পিছু
সাঙ্গ করবো এপারের এই খেলা
ভাবছি সারাবেলা।
যাবো এবার অন্যদেশে
দিনের শেষে ক্লান্ত বেশে
অবাক হয়ে দেখবি সবাই তোরা
কেমন জোরে ছুটছে আমার
"অশ্বমেধের ঘোড়া"॥
*********************

ভালবাসার ফ্রেম
কবি ইন্দ্রনীল চৌধুরী
কবির ২০২১ সালে প্রকাশিত "অশ্বমেধের ঘোড়া" গ্রন্থের কবিতা। কবিতাটির মিলনসাগরে প্রথম প্রকাশ ১৭.৭.২০২৩ তারিখে।
মোবাইলের বোতাম টিপে
করছো তুমি প্রেম
চেয়ে দেখো ঘরের কোনে
পড়ে আছে ভালবাসার ফ্রেম।
সেই ফ্রেমেতে নেই তো কোন ছবি
কালের স্রোতে ভেসে গেছে সবই।
মনের টানে করছো তুমি মেল
ভাষা তোমার হারিয়ে গেছে একেবারে ফেল।
মনে পড়ে তোমার সাথে
প্রথম সেই দেখা
ভালবাসার প্রথম পাঠ
সে তোমার কাছেই শেখা।
বাগান কোনে পুঁতে ছিলাম
ছোট্র একটা চারা
আজকে সে মহীরুহ
দিচ্ছে কেমন সাড়া।
সেই গাছেতেই ফুটছে নতুন প্রেম
ভালবাসা ফিরে পেলো তার পুরনো ফ্রেম।

সাগর তৃষা
কবি ইন্দ্রনীল চৌধুরী
কবির ২০২১ সালে প্রকাশিত "অশ্বমেধের ঘোড়া" গ্রন্থের কবিতা। কবিতাটির মিলনসাগরে প্রথম প্রকাশ ১৭.৭.২০২৩ তারিখে।
ভোরের আলো ফুটতেই
ওবা দুজন এলো সাগর পাড়ে
গা ঘেষাঘেষি করে বসলো
জলের একেবারে ধারে
অবাক চোখে সাগর দেখে
প্রেমের খেয়ালিপনা
দুজন তাকায় দুজন পানে
যেন অনেক কালের চেনা।
আকাশ কালো করে নামল জোরে বৃষ্টি
দেখে সাগর ওদের পানে একি অনাসৃষ্টি
ফুঁসছে আকাশ, ফুঁসছে সাগর
ভীষন রাগ তার
দুজনার ওই কাছে বসা
সহ্য হয়না আর।
পরের ভোরে ওরা দুজনে
এলো না সাগর পার
শান্ত সাগর তাকিয়ে থাকে
অভিমানে মুখ ভার
কতই তো লোক আসে সাগর পার
কখনোতো এমন মনে হয়নি তার
সাগরের মনটা খারাপ
কেন এমন হয়
এতো শুধুই প্রেম
আর তো কিছু নয়।
সবাই দেখে ফুঁসছে সাগর
ঢেউয়ের পর ঢেউ
আসলে কি যে হল
জানলো না তো কেউ।
পরের ভোরে ওরা দুজন এলো সাগর পারে
জলের এক্কেবারে ধারে
হঠাৎ এলো দমকা ঢেউ
গেল ছেলেটা ভেসে
সাগর আবার চলল ফিরে
নিজের আপন বেশে।
ছুটে বেড়ায় মেয়েটি সেই ছেলেটার খোঁজে
সাগর চরে আপন মনে আর কেউ না বোঝে।
কিছু পরে ছেলেটা ফেরে
প্রাণহীন তার দেহ
মেয়েটা কাঁদে পাগল মনে
আর বোঝেনা কেহ
আকাশ ঘন মেঘে কালো
আবার নামে বৃষ্টি
সাগরই শুধু জানে এসবই তার সৃষ্টি।

স্বপ্নের ফেরিওয়ালা
কবি ইন্দ্রনীল চৌধুরী
কবির ২০২১ সালে প্রকাশিত "অশ্বমেধের ঘোড়া" গ্রন্থের কবিতা। কবিতাটির মিলনসাগরে প্রথম প্রকাশ ১৭.৭.২০২৩ তারিখে।
ছুটছো তুমি ছুটছি আমি
ছটছি আমরা সবাই
স্বপ্ন বিক্রি হচ্ছে খবর দিলো বাবাই।
পাড়া মোড়ে গিয়ে দেখি
লম্বা একটা লোক
হাতে তার ঝোলা
সেই ঝোলাতে আছে স্বপ্ন
হরেক রকম দাম
তার বিচিত্র সব নাম।
সবাই চায় একটা স্বপ্ন
কি করে হবে টাকা
মোহের জালে জড়িয়ে পড়ে
হোক না সে পথ বাঁকা।
ভিড় ঠেলে এগিয়ে আসে
পাড়ার ছেলে বাবাই
অবাক চোখে তাকিয়ে দেখে
বুড়ো জোয়ান সবাই।
এগিয়ে এসে একটু হেসে
বলল সে অবশেষে
এমন দেশ কি আছে কোথাও যেথায় মিটবে ক্ষিদে
পাবো অনেক কাজ
সেই দেশেরই ঠিকানা চাই আজ॥

আমার ভাবনা
কবি ইন্দ্রনীল চৌধুরী
কবির ২০২১ সালে প্রকাশিত "অশ্বমেধের ঘোড়া" গ্রন্থের কবিতা। কবিতাটির মিলনসাগরে প্রথম প্রকাশ ১৭.৭.২০২৩ তারিখে।
আকাশে আজ মেঘ জমেছে
হয়তো বৃষ্টি পড়বে
মনের যত ভাবনাগুলো
অঝোর ধারায় ঝরবে।
এ বৃষ্টি কি থামবে
নাকি পড়বে আরো খানিক
পড়বে ঝরে মনের যত
মুক্তো আর মানিক।
মনে পড়ে সেই ছোট্টবেলা
ভাসিয়ে মনের ভেলা
তখনও তো বৃষ্টি পড়তো ভাবিনি এত কিছু
আজকে কেন বারে বারে তাকাই শুধু পিছু।
বৃষ্টি আগে নামুক, মন্দ যত ভাসুক
আকাশটা হোক নীল
ভালো যত ভাবনাগুলো
খুঁজে যেন পায় মিল।

শুধু তোমার জন্য
কবি ইন্দ্রনীল চৌধুরী
কবির ২০২১ সালে প্রকাশিত "অশ্বমেধের ঘোড়া" গ্রন্থের কবিতা। কবিতাটির মিলনসাগরে প্রথম প্রকাশ ১৭.৭.২০২৩ তারিখে।
তোর মনেতে
সাঁতার দেবো আমি
বুক জলেতে নামি।
দেখবো হেথায়
আছে কি কোথাও
আমার কোন ছাপ
নাকি ফের একবার
মারবো একটা ঝাঁপ।
আনবো তুলে দু-হাত ভরে
মানিক রতন যতো।
মিটবে মনের ক্ষত।
সেই ক্ষততে প্রলেপ দেবো আমি
ডুব জলেতে নামি।
দেখবে চেয়ে দাঁড়িয়ে আছি
আর তো নেই কেউ
ভাসিয়ে তোমায় নিয়ে যাবে
আমার এই ভালোবাসার ঢেউ।

গর্ভধারিনী
কবি ইন্দ্রনীল চৌধুরী
কবির ২০২১ সালে প্রকাশিত "অশ্বমেধের ঘোড়া" গ্রন্থের কবিতা। কবিতাটির মিলনসাগরে প্রথম প্রকাশ ১৭.৭.২০২৩ তারিখে।
যে মেয়েটা মাসের পর মাস
কষ্ট করে দেখায় তোকে আলো
তাকেই তুই দুঃখ দিস
তোর কি হবে ভালো।
তোর ছেলেকে যতই পড়াস
অনেক দামী স্কুলে
সে যদি নেয় বাঁকা পথ
সোজা পথ ভুলে।
তখন অনেক পুরানো কথা
পড়বে তোর মনে
কাঁদবি বসে চুপিচুপি
একলা ঘরের কোণে।
সেও যখন হবে বাবা
তোর দিকেতে বাড়িয়ে থাবা
করবে অবিচার
মায়ের কথা পড়বে মনে
চোখের জল ফেলবি বারবার।
তাই বলি এবার শুধরে নে
চেয়ে নে মায়ের কাছে মাফ
বুঝবি তখন হাল্কা হবে
অনেক মনের চাপ।

কৃষ্ণকলি
কবি ইন্দ্রনীল চৌধুরী
কবির ২০২১ সালে প্রকাশিত "অশ্বমেধের ঘোড়া" গ্রন্থের কবিতা। কবিতাটির মিলনসাগরে প্রথম প্রকাশ ১৭.৭.২০২৩ তারিখে।
মেয়েটা খুবই ভালো
রঙ যদিও কালো
পাশের পাড়ার বর্ষা
স্বামী ছেড়ে পালিয়ে এলো
রঙটা খুবই ফর্সা।
রঙ নিয়ে ভাবনা কেন করো
ফর্সা রঙ এমনি হবে
যদি প্রলেপ মারো।
মেয়েটি দেখে বন্ধুদের সব
হয়ে যাচ্ছে বিয়ে
সমস্যা তার হচ্ছে শুধু
কালো রঙটা নিয়ে।
বাবার মন দুঃখে ভাসে
পুরানো স্মৃতি মনে আসে
মেয়ের কথা আসে হৃদয় কোণে
মেয়ের দিকে তাকিয়ে বাবা
সত্যিই প্রমাদ গোনে।
হঠাৎই এক খবর এলো
মেয়েটি হাতে স্বর্গ পেলো
বরের বাবা চাইছে এবার
একটি কালো মেয়ে
শুভ লগ্নে হলো তাদের বিয়ে।
ফর্সা মেয়ে খুঁজে দিয়েছিল
বড় ছেলের বিয়ে
অনেক অশান্তি করলো সে
শ্বশুর বাড়ি গিয়ে ।
বউয়ের হাত ধরে
ছেলে ছাড়ল বাপের বাড়ি
উঠল গিয়ে শশুরবাড়ি
ভীষন তাড়াতাড়ি।
বাবা ব্যথা বুকে নিয়ে
ঠিক করলো এবার
ফর্সা মেয়ের আর নেই দরকার।
জীবন যুদ্ধে মেয়েটি হলো
সত্যিকারের পাশ
মেয়ের বাবার মিটলো মনের আশ।
সংসারে খুশি সবাই
করলো জয়গান
কালো মেয়ে সুখী হলো
পেলো এবার মান॥

শুধু নিয়নের জন্য
কবি ইন্দ্রনীল চৌধুরী
কবির ২০২১ সালে প্রকাশিত "অশ্বমেধের ঘোড়া" গ্রন্থের কবিতা। কবিতাটির মিলনসাগরে প্রথম প্রকাশ ১৭.৭.২০২৩ তারিখে।
দেখছি শুধু চোখটি মেলে
ভালবাসার বাঁধন ফেলে
যাচ্ছিস তুই অনেক অনেক দূর,
ইচ্ছে হলেই যাবেনা যাওয়া
তোকে একটু কাছে পাওয়া
জানি দিল্লী অনেক দূর।
একা একা চলতে হবে
অনেক অনেক পথ
বহুকষ্টে পথের শেষে
হয়তো মিটবে মনোরথ।
একলা বসে ঘরের কোণে
দাদানকে যদি পড়ে মনে
দেখবি আমি আছি ঘরের মাঝে
তোর ঠিক এক্কেবারে কাছে।
তুই অনেক বড় হবি
থাকব না হয়তো সেদিন
বেঁচে থাকবে তোর মনেতে
আমার অনেক ভালবাসার ছবি॥

মিতুনের জন্মদিনে
কবি ইন্দ্রনীল চৌধুরী
কবির ২০২১ সালে প্রকাশিত "অশ্বমেধের ঘোড়া" গ্রন্থের কবিতা। কবিতাটির মিলনসাগরে প্রথম প্রকাশ ১৭.৭.২০২৩ তারিখে।
তোর এই জন্মদিনে
অনেক কথা পড়ছে মনে
দুষ্টমিতে ভরা ছোটবেলা
পড়া ছেড়ে খেলা, শুধুই খেলা।
পাড়ার কারুর বিপদ হলে
যেতি তুই ছুট্টে চলে
তোর মনটা হলো খাঁটি সোনা
টাকা দিয়ে যায়না তাকে গোনা।
সেই মনের যে পেয়েছে খোঁজ
কোন বাধা মানবে না সে
আসবে রোজ রোজ।
এই দিনটি তোর জীবনে
আসুক বারবার
ভগবানে এই মিনতি রইলো আমার॥