কবি ইন্দ্রনীল চৌধুরীর কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
"মেজর চয়নকে"
কবি ইন্দ্রনীল চৌধুরী
কবির ২০২১ সালে প্রকাশিত "অশ্বমেধের ঘোড়া" গ্রন্থের কবিতা। কবিতাটির মিলনসাগরে প্রথম প্রকাশ ১৭.৭.২০২৩ তারিখে।
আজকে তুমি হলে মেজর
সামনে নিয়ে একাউন্টস লেজার
অনেক কিছু করেছো আঁকিবুকি
বহুত হলো পড়াশুনো
ভাইকে নিয়ে খেলবে উনো
নানান কথা দিচ্ছে উকিঝুঁকি।
হয়ত একটু থমকে গিয়ে
ভাবছো এবার মা কে নিয়ে
হানা দেবে কাছেই মামাবাড়ি
বাপি তখন একলা মনে
ভাবছে বসে ঘরের কোনে
চয়ন অনেক বড় হয়েছে আজ
করছে সে নানান নতুন কাজ।
বাপির সাধ ভালবাসা
সঙ্গে নিয়ে মনের আশা
চলার পথে এগিয়ে তুমি যাও
পাবে তুমি পথের শেষে
অনেক দুঃখে অনেক ক্লেশে
যা তুমি সত্যিকারে চাও।
*********************

সে আমার ছোট বোন
কবি ইন্দ্রনীল চৌধুরী
কবির ২০২১ সালে প্রকাশিত "অশ্বমেধের ঘোড়া" গ্রন্থের কবিতা। কবিতাটির মিলনসাগরে প্রথম প্রকাশ ১৭.৭.২০২৩ তারিখে।
দুটি ভাইয়ের একটি বোন
সাত রাজার মানিকধন
আদর করে তাকে ডাকতাম খুকি
মনের মাঝে ওর কথা মারছে উঁকিবুকি।
ষোল বছর পার হতেই
পড়লে খুকি প্রেমে
ভালবাসা থমকে গেল
চোখের ভাষার ফ্রেমে।
ছেলেটি ইঞ্জিনিয়ার
গান গাইতেও জানে
সেই সুরই সেতার হয়ে
বাজলো খুকির কানে।
সতেরো পার হতেই
খুকুর হলো বিয়ে
শ্বশুর বাড়ি গেল খুকি
বরকে সাথে নিয়ে।
একটা বছর পার হতেই
হলো একটি মেয়ে
নাম দিলো তার মুমু
সবার সে আদর পেলো
সঙ্গে অনেক চুমু।
জীবন তরী এমনি ভাসে
মুমুর পরে মুম্পা আসে
এই জগতের নিয়ম
কখনো তার হয়না ব্যতিক্রম।
সকলকে তুই ভরিয়ে রাখিস
মিষ্টি মধুর আদরে
তোকে আমি রাখবো মুড়ে
আমার স্নেহের চাদরে॥

রিটায়ার্ড হার্ট
কবি ইন্দ্রনীল চৌধুরী
কবির ২০২১ সালে প্রকাশিত "অশ্বমেধের ঘোড়া" গ্রন্থের কবিতা। কবিতাটির মিলনসাগরে প্রথম প্রকাশ ১৭.৭.২০২৩ তারিখে।
আজকে আমি রিটায়ার্ড
নেই কোন কাজ
কাজের কথা বললে কেউ
মাথায় পড়ে বাজ।
হঠাৎ দেখি গিন্নী আমার
কাছে এসে একটু হেসে
ধরিয়ে দিলো আমার হাতে
একটা বড় লিস্টি
ভাবখানা এমন যেন
এসেছে নিয়ে কাছে
একটি থালা মিষ্টি।
তাড়াতাড়ি বাজারে যাও
থলিটা তুমি হাতে নাও
সস্তা দামে মাছ যা পাও
তাড়াতাড়ি কিনে নাও।
তোমায় তো সবাই ঠকায়
সব জিনিসে দাম বেশী নেয়।
বাজার সেরে তাড়াতাড়ি
ফিরলাম নিজের বাড়ি।
চায়ের কাপটা হাতে নিয়ে
বসছি আমি সবে
গিন্নী এসে বললো হেসে
পাখাটা গেছে খারাপ হয়ে
মিস্ত্রী আনতে হবে।
কাপটা আমি নামিয়ে রেখে
ছুট দিলাম জোরে
কাছেই থাকে মিস্ত্রী
আমার পাড়ার মোড়ে।
বাড়ির কাজকে সেলাম ঠুকে
অনেক আশা নিয়ে বুকে
ঠিক করেছি খুঁজব আমি কাজ
অফিস পাড়ায় ঘুরবো আমি আজ।

জীবন দর্শন
কবি ইন্দ্রনীল চৌধুরী
কবির ২০২১ সালে প্রকাশিত "অশ্বমেধের ঘোড়া" গ্রন্থের কবিতা। কবিতাটির মিলনসাগরে প্রথম প্রকাশ ১৭.৭.২০২৩ তারিখে।
শ্মশানেতে দাঁড়িয়ে আছি
চারিদিকেতে লাশ
এখানেতে ঢুকতে গেলে
লাগে না গেট পাস।
কেউ এখানে লাখপতি, কেউ বা ক্রোড়পতি
বোঝা যায় না কিছু
বুঝতে গেলে টিকিট লাগে
প্রতি লাশ পিছু।
এখানেতে সবাই সমান
কেউ নয়কো বলশালী
লাখপতির পাশে শুয়ে
গরীব এক মালি।
তাই ভাবছি বসে শশ্মান কোনে
নানা কথা পড়ছে মনে
সবই তো ফেলে যেতে হবে, নেয়া যাবেনা কিছু
বারে বারে যতই তাকাই পিছু।
তাই এমন কিছু করতে হবে
যা সবার মনে থাকবে চিরকাল
মাসের পর মাস
আর সালের পর সাল।

ওয়েটিং ফর গোডো
কবি ইন্দ্রনীল চৌধুরী
কবির ২০২১ সালে প্রকাশিত "অশ্বমেধের ঘোড়া" গ্রন্থের কবিতা। কবিতাটির মিলনসাগরে প্রথম প্রকাশ ১৭.৭.২০২৩ তারিখে।
একটা গাড়ি ছুটছে
বাইরে জোরে বৃষ্টি
ভেতরে ওরা চারজন
ওদের হারিয়ে গেছে দৃষ্টি।
কেউ জানে না,
গাড়ি কোথায় কখন থামবে
কে কোথায় নামবে।
এই কথাটা চালকই শুধু জানে
পথ ওদের হারিয়ে গেছে
কাল রাত্রির টানে।
ওরা চারজন চেঁচিয়ে বলে একজোট
হবে নাকি One For The Road?
গেলাসটা হাতে ধরে
দেয় তাতে চুমুক
সবাই ভাবে একজোট
বৃষ্টি এবার থামুক।
অবাক চোখে সবাই দেখে গেটের কাছে আমি
বৃষ্টি যখন থেমেই গেছে
এবার তবে নামি।

মহাপ্রস্থানের পথে
কবি ইন্দ্রনীল চৌধুরী
কবির ২০২১ সালে প্রকাশিত "অশ্বমেধের ঘোড়া" গ্রন্থের কবিতা। কবিতাটির মিলনসাগরে প্রথম প্রকাশ ১৭.৭.২০২৩ তারিখে।
এই কাক ভোরে,
কে যেন নাড়ছে কড়া জোরে
দিলাম আমি সাড়া
বললাম একটু খানি দাঁড়া।
এখনো আমার অনেক কাজ বাকি
সে সব কাজ সারতে হবে
দেবো নাকো ফাঁকি।
পাড়ার কিছু গরীব বুড়ো বুড়ি
তাদের জন্য বাঁধতে হবে ঘর
তারা কেউ আপন নয়
সবাই আমার পর।
আকাশ ভেঙ্গে যখন নামে বৃষ্টি
ওদের দেহ ভিজে যায়
হারিয়ে যায় দৃষ্টি।
পাড়ার কিছু গরীব ছোট ছেলে
পড়ার জন্য চাইছে একটা ঘর
তারা আমার আপন নয়
সবাই আমার পর।
এসব কাজ সারতে আমার
হবে অনেক দেরি
দাড়িয়ে আছি খেয়া ঘাটে
ধরতে শেষ ফেরি।