ইন্দ্রনীল চৌধুরী - জন্মগ্রহণ করেন অবিভক্ত বাংলার কলকাতার এক প্রতিষ্ঠিত বনেদি পরিবারে। পিতা বিশ্বনাথ চৌধুরী কলকাতার শিয়ালদহ কোর্টের ম্যাজিস্ট্রেট পদে অবসর গ্রহণ করেন এবং মাতা জ্যোতির্ময়ী দেবী ছিলেন দেশপ্রাণ বীরেন্দ্রনাথ ইনস্টিটিউশন স্কুলের শিক্ষিকা।
কবির ছেলেবেলা কেটেছে বর্তমান বাংলাদেশ রাষ্ট্রের অন্তর্গত ময়মনসিংহ জেলায়, ব্রহ্মপুত্র নদের কোলে। পিতা ১৯৪৪ সালে বদলি হয়েছিলেন ময়মনসিংহ জেলায়। ১৯৪৭ সালের দেশ ভাগের সময়ে তাঁরা কলকাতায় ফিরে আসেন।
কবি ১৯৬২ সালে যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগে উত্তীর্ণ হন। তাঁর কর্মজীবন শুরু হয় গেস্টকীন উইলিয়ামসে (Guest Keen Williams Limited, GKW Limited)। পরবর্তী কালে তিনি বিকো লরী কোম্পানী (Biecco Lawrie Limited, BLL) থেকে অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার হিসেবে অবসর গ্রহণ করেন।
"হংস মিথুন" (১৯৬৮), "পরিণীতা" (১৯৬৯), "যদুবংশ" (১৯৭৪) সহ আরও বহু সিনেমা খ্যাত নির্দেশক ও নাট্যকার পার্থপ্রতীম চৌধুরী ছিলেন কবির দাদা। তাঁর মাধ্যমে কবির, সিনেমা জগতের সঙ্গে ঘনিষ্ঠতা হয়।
কবির ভালবাসার অবলম্বন সাহিত্য, অভিনয় এবং গান।
স্বনামধন্য মিউসিক ডিরেক্টর বা সঙ্গীত নির্দেশক কবিপুত্র দীপ্তনীল চৌধুরীর দেওয়া তথ্যাদি ও উৎসাহদানে, এই পাতা করা সম্ভব হলো।
মিলনসাগরে কবি ইন্দ্রনীল চৌধুরীর কবিতার পাতা তৈরী করে আমরা আনন্দিত।
কবি ইন্দ্রনীল চৌধুরীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
কবির সঙ্গে যোগাযোগ -
হোয়াটসঅ্যাপ : +৯১ ৯৭৪৮৬৮৭২৮২ (কবিপুত্র মিউজিক ডিরেক্টর দীপ্তনীল চৌধুরী)
উৎস :
আমাদের ই-মেল : srimilansengupta@yahoo.co.in
হোয়াটসঅ্যাপ : +৯১ ৯৮৩০৬৮১০১৭
এই পাতার প্রথম প্রকাশ - ১৭.৭.২০২৩
কবির সঙ্গে যোগাযোগ -
হোয়াটসঅ্যাপ : +৯১ ৯৭৪৮৬৮৭২৮২ (কবিপুত্র মিউজিক ডিরেক্টর দীপ্তনীল চৌধুরী)
উৎস :
- কবি ইন্দ্রনীল চৌধুরীর ২০২১ সালে প্রকাশিত গ্রন্থ "অশ্বমেধের ঘোড়া" ।
- স্বনামধন্য মিউজিক ডিরেক্টর কবিপুত্র দীপ্তনীল চৌধুরীর দেওয়া, কবির জীবন সম্বন্ধে নানান তথ্যাদি।
আমাদের ই-মেল : srimilansengupta@yahoo.co.in
হোয়াটসঅ্যাপ : +৯১ ৯৮৩০৬৮১০১৭
এই পাতার প্রথম প্রকাশ - ১৭.৭.২০২৩