কবি কৃষ্ণা গুহর কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
গতিবেগ
কবি কৃষ্ণা গুহ
মিলনসাগরে প্রকাশ ২১.৯.২০২৩।
যেমন ছিল তেমনই আছে, বদলেছে শুধু ঋতুর গতিবেগ!
রবিরশ্মির বিচ্ছুরনে
দিকে দিকে ঝলসে উঠেছে মাটি, শুধুই চাপ চাপ রক্ত !
আকাশ ঝলসে উঠেছে তাপে উত্তাপে --
তীব্র দাবদাহে অবাধ্য শরীর নিয়মের বেড়াজাল ভাঙ্গে !
এগিয়ে চলে ---নগ্ন নারী
শব্দের গতিবেগে।
বিভৎস প্রহর থমকে থাকে উত্তাল উন্মাদে!!
রক্তক্ষরণ শরীর আর প্রকৃতিতে।
কতকাল শুনিনি মেঘেদের গর্জন,
কাঠফাটা রোদে মেঠো পথ ধূসর নির্জন।
শরীর হারিয়ে যাচ্ছে চোরা বালুর চরে ---
তার চেয়ে চলো বসবাস করি পাহাড়ে --
ক্ষণিক স্বস্তি পেতে।
*********************

দহন জ্বালা
কবি কৃষ্ণা গুহ
মিলনসাগরে প্রকাশ ২১.৯.২০২৩।
বেলা শেষে শুধুই ভাঙ্গনের গান !!
মিলনের কথা হলো কই?
সত্যের ভীতে গড়া
দালান খানা তাসের ঘরের মতো ভাঙলোঐ!!
বুকের ভেতর ভয় -
মিথ্যের হল জয় -
বসন্ত বাতাসে ছিল মাদকতা,
আজ শুধুই বিষন্নতাময়!!
বেলাভূমিতে হারিয়েছে ভালোবাসা ,
মিথ্যের সন্ধানে এগিয়ে চলা।
চৈত্র দুপুর কাঠফাটা রোদ!!
নেই উন্মাদনা !!
মিথ্যে মোহ মায়া --
শরীর জুড়ে ধূসরতা --
দহন জ্বালায় জ্বলছে অনুক্ষণ।
*********************
কবি কৃষ্ণা গুহ
মিলনসাগরে প্রকাশ ২১.৯.২০২৩।
বেলা শেষে শুধুই ভাঙ্গনের গান !!
মিলনের কথা হলো কই?
সত্যের ভীতে গড়া
দালান খানা তাসের ঘরের মতো ভাঙলোঐ!!
বুকের ভেতর ভয় -
মিথ্যের হল জয় -
বসন্ত বাতাসে ছিল মাদকতা,
আজ শুধুই বিষন্নতাময়!!
বেলাভূমিতে হারিয়েছে ভালোবাসা ,
মিথ্যের সন্ধানে এগিয়ে চলা।
চৈত্র দুপুর কাঠফাটা রোদ!!
নেই উন্মাদনা !!
মিথ্যে মোহ মায়া --
শরীর জুড়ে ধূসরতা --
দহন জ্বালায় জ্বলছে অনুক্ষণ।
*********************
প্রেম ও অপ্রেম
কবি কৃষ্ণা গুহ
মিলনসাগরে প্রকাশ ২১.৯.২০২৩।
এখনো কি ঘুমের ঘোরে আমায় খুঁজিস?
সুপ্ত যন্ত্রণা না বলা কথাদের মনের ঘরে পুষে রাখিস?
মনে পড়ে একদিন রোদেলা দুপুরে সুখের আঁচলে মুছিয়েছিলি মুখ, কস্টের পাণ্ডুলিপি গুলো ভাসিয়েছিলি
পাহাড়িয়া ঝোড়ার গায়ে !!
আমি কিন্তু সেদিন হয়ে ছিলাম বিমুখ!!
যে দিন প্রেমের স্বরলিপি লিখেছিলাম চাঁদের গায়, মনটা ভরে উঠেছিল সতেজতায়।
জানিনা কোন অভিমানে ফেলে ছিলি সেদিন দীর্ঘশ্বাস !
বড্ড অসহায় মনে হয় আজ নিজেকে, আকাশ বাতাস মাঠ ঘাট বদলেছে সবটাই _ _
আমি কিন্তু আজও প্রহর গুনি,
না পাওয়ার যন্ত্রণায় ।
অসন্তোষের ডানা মেলে প্রতিটি পদক্ষেপে হোঁচট খাই, মনে হয় তোর কানে কানে বলি ,আমি ভালো নেই,
আমি ভালো নেই !!
মন খারাপের বাক্সটা তোর হাতে তুলে দিতে চাই !!
যদি পারিস আমায় খুঁজে নিস,
বৃষ্টি হয়ে আমার মনের ঘরে ঝরিস!!
আমার মনের ঘরে চুপসে যাওয়া পাতায় আবার জন্ম নেবে নতুন নতুন কিশলয় ,ভরে উঠবে সজীবতায়।

পথ খোঁজা
কবি কৃষ্ণা গুহ
মিলনসাগরে প্রকাশ ২১.৯.২০২৩।
দিনান্তের ঘন ছায়ায় আত্ম বিকাশের পথ খোঁজা!!
উদ্দাম ঝোড়ো বাতাস,ভাঙা কুঁড়ে ঘর!
বোধের ঘরে দৃপ্ত কন্ঠ স্বর।
মানবিক সম্পর্ক গুলো আজ প্রশ্নের মুখে দাঁড়িয়ে,
মুখে পেশাদারি সংলাপ!
কারোর আবার নীরবে প্রস্থান।
মুখ থুবড়ে পড়েছে আজ ভাঙন ধরা সমাজ!!
ভাঙন রন্ধ্রে রন্ধ্রে ভাঙন সমস্ত শরীর জুড়ে।
মর্মান্তিক যন্ত্রণার অবসান হবে সেদিনই,
যেদিন রাজা নিজের খোলস ছেড়ে বাইরে বেরিয়ে বলবে,
আর রঙ্গমঞ্চ নয়!!
এইতো সাদা পোশাকে এসেছি কাস্তে হাতে আমি
আমি তোমাদেরই লোক।

মানুষ জাগো
কবি কৃষ্ণা গুহ
মিলনসাগরে প্রকাশ ২১.৯.২০২৩।
দেশ থেকে ন্যায়-নীতি সব উধাও ----
মানব বিবেক বাঁধা পড়ে আছে ,ধর্মের অনুশাসননে!
মানুষ জাগো!
মানব বোধন হোক শান্তিতে।
ধর্মের রাস্তায় শুধুই বাঁধা-- রাস্তা অবরোধ-- শব্দেরা ভাসছে ,
মানুষ গুমরিয়ে কাঁদছে -- চিতার ছাইয়ের মত উড়ছে বারুদের ধোঁয়া !!
চিহ্ন রাখে অরাজকতার।,
এলোমেলো জীবন! চারিদিকে গনগনে আগুন গণতন্ত্র শিথিল আজ!
নেই কোন কথা বলবার অধিকার।
রোদ টাও ঝিমিয়ে আছে, রেললাইনে রাজপথে কুঁকড়ে গেছে মানুষ !
প্রহর কাটায় সংশয়ে।
আকাশ-বাতাস কাঁপালো যে মুখের বুলি, কুয়াশা মেখে সে তো দিয়েছে পাড়ি !
আমার শহর সংঘর্ষে অস্থির।
রাজপথে পড়ে আছে মৃত মানব শরীর !
বপন করেনি প্রেমের বীজ, বন্ধ করেনি ধর্মের নামে হানাহানি !
ভাঙ্গন ধরেছে সমাজে--- বিক্ষিপ্ত মন--
মালা গাঁথেনা ভ্রাতৃত্বের বন্ধনের।

দুর্বার
কবি কৃষ্ণা গুহ
মিলনসাগরে প্রকাশ ২১.৯.২০২৩।
মাঝ রাতে ইচ্ছেগুলো
বুনো হাঁসের মত পাক খায়,
মেরুদণ্ডে বয়ে যায় শীতল প্রবাহ,
উত্তেজনায় অবাধ্য শরীর সজ্ঞা হারায়।
অস্তরাগের ছায়া, প্রাণের স্পন্দনে
আধভাঙ্গা মন দুর্বার গতিবেগে ধায়।
ক্ষুধার জ্বালায়
উদর জ্বলন্ত আগ্নেয়গিরি
সেকে নেওয়া রুটির আশ্বাসে
অনন্ত কালের ক্ষোভ মেটায়,
জঠরের মানচিত্র পালটায়।
*********************
কবি কৃষ্ণা গুহ
মিলনসাগরে প্রকাশ ২১.৯.২০২৩।
মাঝ রাতে ইচ্ছেগুলো
বুনো হাঁসের মত পাক খায়,
মেরুদণ্ডে বয়ে যায় শীতল প্রবাহ,
উত্তেজনায় অবাধ্য শরীর সজ্ঞা হারায়।
অস্তরাগের ছায়া, প্রাণের স্পন্দনে
আধভাঙ্গা মন দুর্বার গতিবেগে ধায়।
ক্ষুধার জ্বালায়
উদর জ্বলন্ত আগ্নেয়গিরি
সেকে নেওয়া রুটির আশ্বাসে
অনন্ত কালের ক্ষোভ মেটায়,
জঠরের মানচিত্র পালটায়।
*********************
এক মুঠো অমৃত দিও
কবি কৃষ্ণা গুহ
মিলনসাগরে প্রকাশ ২১.৯.২০২৩।
হিসেবে রাখিনি কোনো দিন !
নিজেকে প্রশ্ন করেছি বারংবার
কতটা উজাড় করে দিয়েছি তোমায়?
আমার প্রখর দৃষ্টিতে কতটা জেনেছি কতটা চিনেছি তোমায়!
হয়তো তুমি জানতেও পারেনি কত উচ্চতায় বসিয়েছি তোমার অবয়ব।
ঠিক যতটা ভালবাসতে পারে এক নারী,
তার সুখ, তার স্বপ্ন অহংকার,
সংগ্রাম সবই তোমার পায়ে দিয়েছি উজাড় করে।
তাও হয় নি জানা। তোমার মনের অভিলাষ পূরণ করতে পেরেছি কি?
দিতে পেরেছি কি স্নিগ্ধতার পরশ মাঝে মাঝে !
তোমার সুখ অনুভূতি শরীরে মেখেছি,
ধরে রাখার আপ্রাণ চেষ্টাতেও পারিনি লেপ্টে থাকতে সে অনুভূতিতে !
তুমি আছো আমার সর্বাঙ্গ জুড়ে ,তাও কেন এত দ্বিধা এত দ্বন্দ্ব!
বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে এত মান অভিমান!!
এস প্রিয়,তোমার প্রতীক্ষায় ,
মুঠো ভরে দেবে সে রস যার সাধ অমৃত সমান।

বিকালে সন্ধ্যা
কবি কৃষ্ণা গুহ
মিলনসাগরে প্রকাশ ২১.৯.২০২৩।
বৃষ্টির পূর্বাভাস ছিল না!
তাও মেঘেদের আবাধ যাতায়াত।
বুনো গুল্মলতা ঢেকেছে আঁধারে
অগণিত মানুষ পড়েছে ফ্যাসাদে!
বৈশাখে গাছে গাছে নতুন কিশলয়
ঝড়ের তান্ডবে মানুষ হারায় আলয়।
আছড়ে পড়ে কত শত ঘর অবুঝ মন বলে আর হবেনা আগামী বছর।
এখন মাথার ওপর বিশাল ছাদ
পৃথিবী তোমাতে আমাতে নেই আক্রোশ নেই বিবাদ।
কৃষক ঘাম ঝড়ায় অকাতরে
ওদের মাথার ছাদটা নিলো বৈশাখী ঝড় কেড়ে !
সূর্য অস্তগামী নক্ষত্ররা হয়নি প্রকাশিত ---
জোনাকিরা কখন জ্বালবে মৃদু আলো?
খুঁজে পাবে পথ প্রত্যাশিত!
কত রাজা আসে শুরু হয় উন্মাদ নাচ !
ঝড়ের তান্ডব আম জনতার মাথায় খোলা ছাদ।
কালবৈশাখীর পাগলা হাওয়ায় দিশেহারা,
ঘর ছড়া মানুষ গুমড়ে মরে কান্নায়।

সমর্পন
কবি কৃষ্ণা গুহ
মিলনসাগরে প্রকাশ ২১.৯.২০২৩।
নব জাগরনে মায়াময় আবেশ!
অন্ধকারের গর্ভ গৃহে আলোর সঞ্চার।
চেতন অবচেতন জুড়েই তার অবয়ব খানি,
অসীম প্রত্যয়ে খোঁজে অলঙ্কৃত আনন্দ ভুবন।
সুক্ষ অনুভূতি মনের হিমঘরে
জীবন সরল রেখায়
আন্তরাত্মা কাঁদে,
সংগোপনে হৃদয়ের
সহস্র দ্বার খুলে।
সমর্পণের স্বচ্ছ তাগিদ
জমা বদ্ধ ঘরে
সামাজিকতা, দায়বদ্ধতা কাটিয়ে বের হতে চায়
রৌদ্র স্নাত হয়ে!
জীবন নন্দন উজ্জ্বল নক্ষত্রে সাজে, পেতে চায় ফিরে
প্রাণ পুরুষের পদতলে গলে
যাওয়া অমৃত ধারা॥