কবি কৃষ্ণা গুহ - জন্মগ্রহণ করেন আসামের লামডিং নামক ছোট্ট রেল শহরে। পিতা শ্রী ব্রজেন্দ্র মোহন বসু রেলের কর্মী ছিলেন। মাতা শ্রীমতি গৌরী বসু ছিলেন গৃহবধূ। দুজনেই অনেক সংগঠনমূলক কাজ ও সমাজসেবায় নিজেদের যুক্ত রাখতেন। কবির স্বামী শ্রী বাসুদেব গুহ অবসরপ্রাপ্ত সিভিল ইঞ্জিনিয়ার। স্বামীর চাকরির সূত্রে অরুণাচলের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন। দীর্ঘ ৩০ বছর কাটিয়েছেন পাহাড়ে। কবির দুই পুত্র বর্তমানে প্রতিষ্ঠিত।
কবির পড়াশুনা শুরু হয়েছিল লামডিং রেলওয়ে স্কুলে। পিতার চাকরির বদলিসূত্রে পান্ডু মালিগাঁও বিদ্যামন্দির থেকে মাধ্যমিক পাস করেন এবং পান্ডু কলেজ থেকে গ্রাজুয়েশন করেন ১৯৭৪সালে।
কর্মজীবনে কবি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেছেন।
কবির একটু একটু করে লেখালেখি শুরু হয়েছিল ছোটবেলা থেকেই। পাহাড়ে থাকার সময় সেভাবে বাংলা চর্চা হয়ে ওঠেনি। ২০০৬ এ স্বামীর অবসর গ্রহণের পর কলকাতায় সন্তোষপুরের নন্দন কাননে বসবাস করতে শুরু করেন। তখন থেকেই আবার নিজেকে একটু একটু করে বাংলার সাথে মানিয়ে নিতে শুরু করা।
কবির প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে দুটো একক কাব্য গ্রন্থ--- "প্রথম অনুভূতি" এবং "নির্বাচিত কবিতা"। তাঁর লেখা প্রকাশিত হয়েছে "মুক্তমনের কাব্য", "চোখ" সংকলন ও "নির্বাচিত প্রেমের কবিতা" সহ বেশ কয়েকটি সংকলনে। এ ছাড়াও কবি বিগত ১০ বছর থেকে লিখে চলেছেন বিভিন্ন পত্রপত্রিকায়।
বেশ কিছু পত্র পত্রিকা ও সংস্থা থেকে তাঁকে সম্মানিত করা হয়েছে যার মধ্যে রয়েছে কবি রজত পুরকায়স্থ সম্পাদিত "চোখ সাহিত্য সম্মান" (২০২২, ২০২৩), "মন কলম সাহিত্য সম্মাননা" (২০২১), "সৃষ্টি সাহিত্য সম্মান" (২০২২), "সন্তোষপুর মহিলা মজলিস সাহিত্য সম্মান" (২০২২) প্রভৃতি।
এখন জীবনের পড়ন্তবেলায় নিজেকে নিযুক্ত রেখেছেন সামাজিক কাজকর্মে। দীর্ঘ ১০ বছর ধরে তিনি মহিলা মজলিস ক্লাবের সেক্রেটারি। প্রতিবছর তাঁরা দুর্গাপূজা করেন। সাথে কিছু সমাজসেবামূলক কাজের সঙ্গেও তাঁরা যুক্ত। কবি জীবনের বাকি দিনগুলো সাহিত্যচর্চা আর সমাজ সেবামূলক কাজে নিজেকে নিযুক্ত রাখতে চান।
মিলনসাগরে কবি কৃষ্ণা গুহর কবিতার পাতা তৈরী করে আমরা আনন্দিত।
কবি কৃষ্ণা গুহর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
কবির সঙ্গে যোগাযোগ -
ইমেল -
krishnaguha78@gmail.com
হোয়াটসঅ্যাপ : +৯১ ৯৮৩১০৫৪৯৯৬
ফেসবুক -
https://www.facebook.com/krishna.guha.3
আমাদের ই-মেল : srimilansengupta@yahoo.co.in
হোয়াটসঅ্যাপ : +৯১ ৯৮৩০৬৮১০১৭
২০টি কবিতা নিয়ে এই পাতার প্রথম প্রকাশ - ২১.৯.২০২৩
কবির সঙ্গে যোগাযোগ -
ইমেল -
krishnaguha78@gmail.com
হোয়াটসঅ্যাপ : +৯১ ৯৮৩১০৫৪৯৯৬
ফেসবুক -
https://www.facebook.com/krishna.guha.3
আমাদের ই-মেল : srimilansengupta@yahoo.co.in
হোয়াটসঅ্যাপ : +৯১ ৯৮৩০৬৮১০১৭
২০টি কবিতা নিয়ে এই পাতার প্রথম প্রকাশ - ২১.৯.২০২৩