কবি গীতিকার মনোজ মণ্ডলের গান
*
আমরা লাঙ্গল চালাই মাঠে, করাত চালাই কাঠে
কবি মনোজ মণ্ডল
আমরা লাঙ্গল চালাই মাঠে, করাত চালাই কাঠে,
কারখানাতে করি শ্রম কাপড় বুনি তাঁতে,
তবু পেটের জ্বালায় হচ্ছি কাবু জোটে না নুন ভাতে।
আমরা সাগর জলে মানিক কুড়াই মাটির নিচে খনি,
পাহাড় দেশে সোনা কুড়াই সাত রাজার ধন মণি,
রোদ বৃষ্টি জলে ভিজে সোনা ফলাই মাঠে।
শ্রমিক কৃষক জেলে জোলা মুচি মেথর ভাই,
মানুষ বলে এই সমাজে গণ্য হলাম নাই।
আমরা স্বাধীন দেশে জন্মে রে ভাই জনম মোদের ধন্য,
আমাদেরই শ্রমের ধন সবই ধনীর জন্য,
শাঁস খেয়ে ভাই ছোবড়া দেয় কি হবে আর তাতে।
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি ম
নোজ মণ্ডলের
পরিচিতির পাতায় . . .
*
আমার গানের বুলবুলি
কবি মনোজ মণ্ডল
আমার গানের বুলবুলি
গান ধরেছে দিলখুলি,
তাকিয়ে থাকে দোলন চাঁপা
সবুজ বনের ফুলকলি।
দক্ষিণা হাওয়ায় দুলছে গগন
দেখি যারে আমি স্বপন,
হরিৎ বনে তরিৎ খেলে
কি কথা যায় বলি।
ফাগুন মাসে আগুন মনে
একলা বসে ঘরের কোণে,
ভালোবাসা দু’নয়নে
কেন উঠে জ্বলি।
মহুয়া গাছে মহুয়া ফুলে
ভ্রমর যদি পড়ে ঢুলে,
ভুল করে তো সে ফুল
যায় না কোথাও চলি।
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি ম
নোজ মণ্ডলের
পরিচিতির পাতায় . . .
*
আমার জীবনে অন্ধকারে
কবি মনোজ মণ্ডল
আমার জীবনে অন্ধকারে
কি দ্বীপ জ্বালিয়া রাখি,
আমার আকাশ নেই তো উজ্জ্বল
কালো মেঘে গেছে ঢাকি।
যদি মোরে ভুলে যাও, ভুলে যাও
এ কুল ভেঙে যদি অন্য কুলে যাও,
ক্ষতি নেই, ক্ষতি নেই আমি রব একা
চেয়ে রবে মোর আঁখি।
জীবনের খেলাঘর ভেঙে গেছে মোর
আর তো কোনোদিন হবে না ভোর,
আর তো কোনোদিন গাইবে না পাখি
ঝরবে শুধু আঁখি লোর।
যদি চাঁদ আকাশে ডুবে যায় ডুবে যায়
বেদনার বুক করে হায় হায়,
প্রেম যে এত মধুর কোনো দিন বুঝিনি
তোমার পথ চেয়ে তাই থাকি।
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি ম
নোজ মণ্ডলের
পরিচিতির পাতায় . . .
*
আমি চোখের জলে বিদায় নিলাম
কবি মনোজ মণ্ডল
আমি চোখের জলে বিদায় নিলাম
তোমরা মনে রেখো,
আঁধার রাতের তারায় তারায়
আমায় খুঁজে দেখো।
আমি লুকিয়ে থাকি ফুলের বনে
তোমরা খুঁজে বেড়াও মনে,
না পাওয়ার যন্ত্রণার সুরে
প্রাণের সুরে গান লিখো।
মেঘলা ভাঙা আকাশটাকে
কে আর তাকে মনে রাখে,
কেয়ার বনে হাওয়ার দোলায়
ঘুরে বেড়ায় নদীর বাঁকে।
আমি শেষ বিদায়ের গানের সুরে
যাই যে চলে বহুদূরে,
আমি যদি যাই হারিয়ে-
তোমরা সব সুখে থেকো।
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি ম
নোজ মণ্ডলের
পরিচিতির পাতায় . . .
*
আঁকাবাঁকা এ কোন গলি
কবি মনোজ মণ্ডল
আঁকাবাঁকা এ কোন গলি,
রাতে ফোটে পদ্মকলি,
ভ্রমর ছোটে মধুর লোভে
আঁধার শেষে যায় চলি।
সুধা পিয়া যায় চলিয়া
নয়ন নীরে যায় গলিয়া,
বিষের জ্বালায় বিষরিয়ার
চোখেই পড়ে কালি।
ঘুম হারা কোন ঘুমের পাখি
একলা করে ডাকাডাকি,
ব্যথা নিয়ে যায় চলিয়া
আঁখির দুয়ার খুলি।
নিশি শেষের মুকুল বীথি
হারিয়ে ফেলে সকল স্মৃতি,
সাঁঝের ঝরা ফুলের মতো
ঝরে অশ্রুগুলি।
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি ম
নোজ মণ্ডলের
পরিচিতির পাতায় . . .
*
এ দেহ নিয়ে কেহ রে ভাই
কবি মনোজ মণ্ডল
এ দেহ নিয়ে কেহ রে ভাই
থাকবে না এই দুনিয়ায়,
মহাকালের ডাক এলে ভাই
যেতে হবে পায়ে পায়।
খাঁচার পাখি উড়ে যাবে
দেহ খানা পড়ে রবে,
মুদলে আঁখি সকল ফাঁকি
এর কোনো নাই রে উপায়।
যত করলি ভজন পূজন
যত করলি যোগ আর সাধন,
আগুনে সব ভস্ম হবে
মিটে যাবে সব প্রয়োজন।
মিছে মায়ার বাঁধন ছিড়ে
পালায়ে গেলে নাহি ফিরে,
দুনিয়া ছেড়ে যায় চলে যায়
থাকে না আর কোনো দায়।
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি ম
নোজ মণ্ডলের
পরিচিতির পাতায় . . .
*
এই ঝিকি মিকি ঝিকি মিকি রোদ্দুর
কবি মনোজ মণ্ডল
এই ঝিকি মিকি ঝিকি মিকি রোদ্দুর-
পৃথিবীর বুকে ডানা মেলছে,
চিকচিক বালুকার বেলাতে
শুধু আজো লুকোচুরি খেলছে।
অবগুণ্ঠন ঢাকা আলো ছায়াতে
বসে আছি আজো কোন মায়াতে,
দেখি ঐ আকাশের নীল রং
স্বপ্নের জাল চোখে ফেলছে।
চারিদিক চেয়ে দেখি কেউ নাই
তোমাকে বারেবারে খুঁজি তাই।
সুদূরে বনে ধেনু চরছে
অধরে রাখাল বেনু ধরছে,
সাগরের বুকে ঢেউ উত্তাল
টলমল খেয়া তরী খেলছে।
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি ম
নোজ মণ্ডলের
পরিচিতির পাতায় . . .
*
এই আকাশে নীল রং আলো ঝরা দিন
কবি মনোজ মণ্ডল
এই আকাশে নীল রং আলো ঝরা দিন
মন আমার নাচে নাচে ধিন ধিন,
বাতাসে রিমঝিম বাজে নূপুর
ভাবিনি কখনো এমন স্বপ্ন রঙিন।
আলো ছায়া খেলা করে জীবনে মোর
ভাবিনিতো কখনো সোনা ঝরা ভোর,
কত ছবি দেখি, কত ছবি আঁকি,
আলো ছায়াতে হয়ে যায় সবুজে লীন।
পুরানো দিনের কথা মনে পরে যত
নয়নের জল যে ঝরে অবিরত,
কত যে কেঁদেছি বলতে পারিনি
দেখেছি মনের আয়নায় স্বপ্ন মলিন।
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি ম
নোজ মণ্ডলের
পরিচিতির পাতায় . . .
*
একি হাওয়ার ছোঁয়ায় মাতন লাগে
কবি মনোজ মণ্ডল
একি হাওয়ার ছোঁয়ায় মাতন লাগে-
ফুলের বনে মনে মনে,
মনটা আমার হারিয়ে গেছে
কোথায় কখন কেবা জানে।
রিম ঝিম ঝিম কিসের ধ্বনি,
দু’কান মেলে যখন শুনি,
চোরা স্রোতে মন ভেসে যায়
জোয়ার ভাঁটার স্রোতের টানে।
ঝলসে যাওয়া বনের ছায়া
ব্যর্থ মনের কাঁপন হাওয়া,
নিস্ফলতার করুণ গানে
গানের সুরে হারিয়ে যাওয়া।
থরথরিয়ে কাঁপন জাগে
উদাস মনে আগুন লাগে,
পাওয়ার ছলে পালিয়ে বেড়াই
বহি তারে সন্তর্পণে।
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি ম
নোজ মণ্ডলের
পরিচিতির পাতায় . . .
*
ও আমার ভালোবাসার পাখি রে
কবি মনোজ মণ্ডল
ও আমার ভালোবাসার পাখি রে,
ঐ নীল আকাশে উড়ে গেলি
আমার জলে ভাসে আঁখি রে।
মন-পিঞ্জরে রাখতাম বেঁধে
কইতাম কথা কত না সেধে,
কোথায় চলে গেলিরে তুই
এখন একলা আমি থাকি রে।
আঁধার ঘিরে এলো মনে,
একলা বসে নিরজনে,
খাঁচার পাখি পালিয়ে গেলি
কোন সুদূরে সবুজ বনে।
কাঁদিয়ে দূরে গেলি চলে
সুখে রইলি আমায় ভুলে,
আশায় আশায় দিন চলে যায়
তবু তোমায় দেখি রে।
. ****************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি ম
নোজ মণ্ডলের
পরিচিতির পাতায় . . .