কবি গীতিকার মনোজ মণ্ডলের গান
*
ও মা তোর চরণ রাঙা বরন কালো
কবি মনোজ মণ্ডল

ও মা তোর চরণ রাঙা বরন কালো
মুণ্ডু মালা গলায় দোলে,
আবার হাতে অসি এলোকেশী
ভোলাবাবা পদতলে।

নন্দী ভিঙ্গী ভূত প্রেতে
লয়ে সাথে শ্মশানে মেতে,
অসুর নিধন করে মাগো
একলা ঘুরিস ভূমণ্ডলে।

নিত্য করি আরতি মাগো
দিই মা ভক্তি জবা,
আয় মা ফিরে মুক্তকেশী
আয় মা মনলোভা।

স্বর্গ  মর্ত্য রসাতলে
তোর ভয়ে মা জগৎ টলে,
ভয়ংকরী রূপ ছেড়ে মা
দে মা শান্তির প্রদীপ জ্বেলে।

.        ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
হাঁকি হকার, ফুটের জোকার
কবি মনোজ মণ্ডল

হাঁকি হকার, ফুটের জোকার,
কিনে নাও না দাদা মাল,
নইলে মোদের ঘরে কিছু
জুটবে না আর চাল,
আমরা পথেই জঞ্জাল।

চানা দানা, কলম ছানা,
ফুচকা বাদাম ফল,
পথিক দাদার তেষ্টা পেলে
মুখে দি তার জল,
পয়সার জন্য ঘুরে মরি
সন্ধ্যে আর সকাল।

মোদের ঘরেও মা বাপ আছে
আছে পেটের জ্বালা,
পথে পথে ঘুরে তাই
বাড়াই যে ঝামেলা।

একটু খানি করলে দয়া
আমরা থাকি বেঁচে,
ভালোমন্দ দেখে নিন
দিচ্ছি বেছে বেছে,
তোমরা দাদা করলে দয়া
ফিরবে যে কপাল।

.        ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর