বাংলাদেশের প্রথম নারী শহীদ কবি মেহেরুন্নেসার কবিতা
*
জনতা জেগেছে
কবি মেহেরুন্নেসা
মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রথম মহিলা শহীদ।
১৯৭১ সালের ২৩ মার্চ। বাংলা একাডেমি প্রাঙ্গণে লেখক সংগ্রাম শিবির আয়োজিত
বিপ্লবী কবিতা পাঠের আসরে হাসান হাফিজুর রহমান, আহসান হাবীব, শামসুর রাহমান,
সৈয়দ শামসুল হক, আলাউদ্দিন আল আজাদ, হুমায়ুন কবিরসহ অন্য কবিদের সঙ্গে
স্বরচিত কবিতা পাঠে অংশ নেন মেহেরুন্নেসা। এ আসরে সভাপতিত্ব করেছিলেন ড.
আহমদ শরীফ। সেই অনুষ্ঠানে তিনি এই কবিতাটি আবৃত্তি করেন। সৌজন্যে “
সমকাল
পত্রিকা, বাংলাদেশ এবং শহীদ কবি মেহেরুন্নেসার দুটি কবিতা, তাপস রায়, ২৪ মার্চ
২০১৫,
রাইজিংবিডি.কম

মুক্তি শপথে দীপ্ত আমরা দুরন্ত দুর্বার,
সাত কোটি বীর জনতা জেগেছি, এই জয় বাঙলার।
পাহাড়, সাগর, নদী প্রান্তর জুড়ে-
আমরা জেগেছি, নবচেতনার ন্যায্য নবাঙ্কুরে।
বাঁচবার আর বাঁচাবার দাবি দীপ্ত শপথে জ্বলি,
আমরা দিয়েছি সব ভীরুতাকে পূর্ণ জলাঞ্জলি।
কায়েমি স্বার্থবাদীর চেতনা আমরা দিয়েছি নাড়া,
জয় বাঙলার সাত কোটি বীর, মুক্তি সড়কে খাড়া।
গণতন্ত্রের দীপ্ত শপথে কণ্ঠে কণ্ঠে সাধা-
আমরা ভেঙেছি, জয় বাংলার যত বিজয়ের বাধা।
কায়েমি স্বার্থবাদী হে মহল! কান পেতে শুধু শোনো-
সাত কোটি জয় বাঙলার বীর! ভয় করিনাকো কোনো।
বেয়নেট আর বুলেটের ঝড় ঠেলে-
চিরবিজয়ের পতাকাকে দেব, সপ্ত আকাশে মেলে।
আনো দেখি সাত কোটি এই দাবির মৃত্যু তুমি,
চিরবিজয়ের অটল শপথ, এ জয় বাঙলা ভূমি।

.              ****************                
.                                                                            
সূচীতে . . .    

মিলনসাগর
*
নয়া সফরের তাগিদ এসেছে
কবি মেহেরুন্নেসা
মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রথম মহিলা শহীদ।
কবিতাটি সৌজন্যে তাপস রায়, ২৪ মার্চ ২০১৫,
রাইজিংবিডি.কম, ঢাকা

নয়ালী দিনের নয়ালী নকীব! নয়ালী নওজোয়ান
দিলের কাবায় আবার সুবে-সাদিকে দিল আজান
ঘুম ভেঙে গেছে জাগার কালেমা শুনে,
খোশ তাকদের জোশ আসেপুন কালিজার
                    ম্লান ঘুনে।
দুই মৃত্যুর মুখোমুখি সব দাঁড়ায়েছি ঘরে এসে,
রসুললেকরীম!হেরি পশ্চাতে কারুনের বেষ্টনী
হাসে ফেরাউন নির্ভীক সম্মুখে।

বিশ্বাস হায় হারিয়ে গিয়েছে অবিশ্বাসের মাঝে,
লোভী মানুষের হীন প্রবৃত্তি বুকে ব্যথা হয়ে বাজে,
তারি মাঝে আজ আসিছে খালিদ,
       আসিছে তারিক মূসা,
তারি পশ্চাতে আসিছে আবার
       নওল হাসিন ঊষা,

তাহলে সাদিক! নতুন সাহসে আবার
        ছোটাও তাজি,
দিলের দুয়ারে নয়া সফরের তাগিদ
        এসেছে আজি।

.              ****************                
.                                                                            
সূচীতে . . .    

মিলনসাগর
*
কয়লা খনির গভীরে দেখেছি জ্বলতে (আংশিক)
কবি মেহেরুন্নেসা
মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রথম মহিলা শহীদ।
শৈশবে কবি কলকাতায় বাবার সঙ্গে কয়লার দোকানে বসতেন। হয়তো তাই কয়লাখনির
মানুষদের নিয়ে এই কবিতাটি লিখেছিলেন। পাঠকের কাছে অনুরোধ রইলো যে যদি এই
আংশিক কবিতাগুলির পূর্ণ রূপ এবং কবির অন্য আরো কবিতা পান এবং তা যদি
আমাদের পাঠান, তাহলে কৃতজ্ঞতাস্বরূপ আমরা প্রেরকের নাম সহ এখানে তা তুলে দেবো।
কবিতাটি আমরা পেয়েছি তাপস রায়ের এই লেখা থেকে --- "শহীদ কবি
মেহেরুন্নেসার দুটি কবিতা", ২৪ মার্চ ২০১৫,
রাইজিংবিডি.কম, ঢাকা

কয়লা খনির গভীরে দেখেছি জ্বলতে
জ্বালানীবিহীন মহাজীবনের সলতে
তবুও কখনো ওদের শুনিনি বলতে
আমরাও জানি জীবন নাট্যঘরে
বাঁচার খেলা খেলতে।

.              ****************                
.                                                                            
সূচীতে . . .    

মিলনসাগর
*
তোমার ছন্দ বাণীতে জ্বলুক (আংশিক)
কবি মেহেরুন্নেসা
মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রথম মহিলা শহীদ।
কবিতাটি আমরা পেয়েছি তাপস রায়ের এই লেখা থেকে --- "শহীদ কবি
মেহেরুন্নেসার দুটি কবিতা", ২৪ মার্চ ২০১৫,
রাইজিংবিডি.কম, ঢাকা। পাঠকের কাছে
অনুরোধ রইলো যে যদি এই আংশিক কবিতাগুলির পূর্ণ রূপ এবং কবির অন্য আরো
কবিতা পান এবং তা যদি আমাদের পাঠান, তাহলে কৃতজ্ঞতাস্বরূপ আমরা প্রেরকের নাম
সহ এখানে তা তুলে দেবো।

তোমার ছন্দ বাণীতে জ্বলুক
     শত দুঃখের চিতা
জীবন সারথী তোমারে পেয়েছি
     ব্যথিত মনের মিতা।

.              ****************                
.                                                                            
সূচীতে . . .    

মিলনসাগর
*
শুনবে না তুমি আমার গীতাঞ্জলী? (আংশিক)
কবি মেহেরুন্নেসা
মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রথম মহিলা শহীদ।
কবিতাটি আমরা পেয়েছি তাপস রায়ের এই লেখা থেকে --- "শহীদ কবি মেহেরুন্নেসার
দুটি কবিতা", ২৪ মার্চ ২০১৫,
রাইজিংবিডি.কম, ঢাকা। পাঠকের কাছে অনুরোধ রইলো
যে যদি এই আংশিক কবিতাগুলির পূর্ণ রূপ এবং কবির অন্য আরো কবিতা পান এবং
তা যদি আমাদের পাঠান, তাহলে কৃতজ্ঞতাস্বরূপ আমরা প্রেরকের নাম সহ এখানে তা
তুলে দেবো।

রবীন্দ্রনাথ যখন পাকিস্তানি নিষেধাজ্ঞার শিকার হয়েছিলেন, তখন মেহেরুন্নেসা
রবীন্দ্রনাথকে উদ্দেশ করে লিখেছেন . . .

শুনবে না তুমি আমার গীতাঞ্জলী?
       আমার গীতবিতান?
শুনবে না তুমি? বল না রবিঠাকুর?
জলোচ্ছ্বাস আর করাল ঘূর্ণিঝড়
এই তো আমার সঞ্চয়িতার
       ভরে আছে অম্বর।

.              ****************                
.                                                                            
সূচীতে . . .    

মিলনসাগর
*
শোন নজরুল! তেরোশত এই (আংশিক)
কবি মেহেরুন্নেসা
মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রথম মহিলা শহীদ।
কবিতাটি আমরা পেয়েছি তাপস রায়ের এই লেখা থেকে --- "শহীদ কবি মেহেরুন্নেসার
দুটি কবিতা", ২৪ মার্চ ২০১৫,
রাইজিংবিডি.কম, ঢাকা। পাঠকের কাছে অনুরোধ রইলো
যে যদি এই আংশিক কবিতাগুলির পূর্ণ রূপ এবং কবির অন্য আরো কবিতা পান এবং
তা যদি আমাদের পাঠান, তাহলে কৃতজ্ঞতাস্বরূপ আমরা প্রেরকের নাম সহ এখানে তা
তুলে দেবো।

কবি লিখেছেন বিদ্রোহী কবির উদ্দেশে . . .

শোন নজরুল! তেরোশত এই
       নতুন চুয়াত্তরে
উঠে এসো তুমি,
       ক্ষুব্ধ বঙ্গ আকাশে ভয়াল—
       করাল মূর্তি ধরে।
যত কান্নাকে যত বেদনাকে
       যত হাহাকার ঠেলে
এসো ধূমকেতু রুদ্র মাতম,
       অগ্নিকেতন মেলে।

.              ****************                
.                                                                            
সূচীতে . . .    

মিলনসাগর
*
শহীদ ভাইরা! স্বর্গ শিখর হোতে (আংশিক)
কবি মেহেরুন্নেসা
মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রথম মহিলা শহীদ।
কবিতাটি আমরা পেয়েছি তাপস রায়ের এই লেখা থেকে --- "শহীদ কবি মেহেরুন্নেসার
দুটি কবিতা", ২৪ মার্চ ২০১৫,
রাইজিংবিডি.কম, ঢাকা। পাঠকের কাছে অনুরোধ রইলো
যে যদি এই আংশিক কবিতাগুলির পূর্ণ রূপ এবং কবির অন্য আরো কবিতা পান এবং
তা যদি আমাদের পাঠান, তাহলে কৃতজ্ঞতাস্বরূপ আমরা প্রেরকের নাম সহ এখানে তা
তুলে দেবো।

১৯৬৭ সাল থেকে ক
বি একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের স্মৃতিতে বেশ কিছু কবিতা
রচনা করেন। ভাষাশহীদ স্মরণে তাঁর
লেখা . . .

শহীদ ভাইরা! স্বর্গ শিখর হোতে
চোখ মেলে দ্যাখো আজ বাংলার
পীচমোড় কালো পথে
তোমাদের যতো উত্তরসূরী
       বুলেটের মুখে হাসে।
...

আজ ফাল্গুনী স্মৃতির তীর্থে
       নতুন কুচকাওয়াজ
মাটির আকাশে লক্ষ সূর্য
       আগুন জ্বেলেছে আজ।

.              ****************                
.                                                                            
সূচীতে . . .    

মিলনসাগর
*
দু’কূলে আমার রচে ইতিহাস (আংশিক)
কবি মেহেরুন্নেসা
মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রথম মহিলা শহীদ।
কবিতাটি আমরা পেয়েছি তাপস রায়ের এই লেখা থেকে --- "শহীদ কবি মেহেরুন্নেসার
দুটি কবিতা", ২৪ মার্চ ২০১৫,
রাইজিংবিডি.কম, ঢাকা। পাঠকের কাছে অনুরোধ রইলো
যে যদি এই আংশিক কবিতাগুলির পূর্ণ রূপ এবং কবির অন্য আরো কবিতা পান এবং
তা যদি আমাদের পাঠান, তাহলে কৃতজ্ঞতাস্বরূপ আমরা প্রেরকের নাম সহ এখানে তা
তুলে দেবো।

শতাধিক কবিতার রচয়িতা মেহেরুন্নেসা লিখেছেন কিছু মিষ্টি গানও। একটি গানের
শেষের লাইনে মনে হয় যেন নিজেরই আসন্ন ভবিষ্যৎবাণী করছেন . . .

দু’কূলে আমার রচে ইতিহাস
       আমি বয়ে যাব প্রিয়
আগামী অতীতে আমার কাহিনী---
       হয়ে রবে স্মরণীয়

.              ****************                
.                                                                            
সূচীতে . . .    

মিলনসাগর