কবি নির্মাল্য ব্যানার্জ্জীর কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
ভ্যালেন্টাইন
কবি নির্মাল্য ব্যানার্জ্জী
মিলনসাগরে প্রকাশ ৮.১০.২০২৩।
আমরা দুজন থাকি যেন
গুপি গাইন বাঘা বাইন,
আমি যদি ট্রান্সফরমার,
তিনি ইলেকট্রিকের লাইন ।
মাঝে মাঝে ফুলকি ছোটে,
আগুন জ্বলে ধোঁয়া বিহীন,
তিনিই আমার উচ্ছের রস,
তিনিই আমার রেড ওয়াইন ।
তিনিই আমার সর্ষে ইলিশ,
বাসমতি চাল, সুপার ফাইন,
তিনি আমার হারানো সুর,
ভুলে যাওয়া গানের লাইন ।
হেভিওয়েট গিন্নী আমার
সারা বছর পর্কুপাইন,
ফোরটিন্থ ফেব্রুয়ারী এলেই
ভোল পাল্টে ভ্যালেনটাইন !
*********************
কবি নির্মাল্য ব্যানার্জ্জী
মিলনসাগরে প্রকাশ ৮.১০.২০২৩।
আমরা দুজন থাকি যেন
গুপি গাইন বাঘা বাইন,
আমি যদি ট্রান্সফরমার,
তিনি ইলেকট্রিকের লাইন ।
মাঝে মাঝে ফুলকি ছোটে,
আগুন জ্বলে ধোঁয়া বিহীন,
তিনিই আমার উচ্ছের রস,
তিনিই আমার রেড ওয়াইন ।
তিনিই আমার সর্ষে ইলিশ,
বাসমতি চাল, সুপার ফাইন,
তিনি আমার হারানো সুর,
ভুলে যাওয়া গানের লাইন ।
হেভিওয়েট গিন্নী আমার
সারা বছর পর্কুপাইন,
ফোরটিন্থ ফেব্রুয়ারী এলেই
ভোল পাল্টে ভ্যালেনটাইন !
*********************
রাজা জানেন
কবি নির্মাল্য ব্যানার্জ্জী
মিলনসাগরে প্রকাশ ৮.১০.২০২৩।
ওহে প্রজাগণ, জেনে রেখো সবে,
আমি রাজা, আমি সব জানি,
পথে ঘাটে শুধু আমারই শ্রীমুখ,
আমার কথাই দেববাণী !
দেখো আমার এই উষ্ণীষখানি,
পালকে পালকে আছে ভরা,
আছে পারিষদ, বিদূষকদল,
অতি মনোহর বেশ পরা ।
লোকে বলে নাকি আমার ছেলেরা,
মাঝে সাঝে করে দুষ্টুমি,
কেড়ে খায় আলো, জল, হাওয়া আর,
গিলে খায় যত ধানজমি !
তবু ওরা সব আমারই তো লোক,
সবাই আমার বড় আপন,
বড়ই কষ্টে কায়ক্লেশে বাঁচে,
আশঙ্কা নিয়ে দিন যাপন ।
তাছাড়াও দেখো তোমাদেরও আমি
কত শত দিই খয়রাতি,
চাল, ডাল, তেল সবই মুফতে
আরামেই কাটে দিনরাতি ।
তবু শুনি নাকি কে বা কারা সব
অকারণ করে কানাকানি,
ভিক্ষা দিও না, অধিকার চাই,
হুঁ হুঁ বাবা, জানি, সব জানি !
এরা সব যত অশান্তিকামী
মাথায় রাখছি সবকথাই,
মুছে দেবো সব নাম ও নিশান
সময় সুযোগ যেদিন পাই ।
শোন প্রজাগণ, চতুর্দিকেতে
রয়েছ আমার নজরখানি,
মনে রেখো আমি রাজা, তাই আমি,
যা কিছু ঘটছে, সবই জানি ।
*********************
কবি নির্মাল্য ব্যানার্জ্জী
মিলনসাগরে প্রকাশ ৮.১০.২০২৩।
ওহে প্রজাগণ, জেনে রেখো সবে,
আমি রাজা, আমি সব জানি,
পথে ঘাটে শুধু আমারই শ্রীমুখ,
আমার কথাই দেববাণী !
দেখো আমার এই উষ্ণীষখানি,
পালকে পালকে আছে ভরা,
আছে পারিষদ, বিদূষকদল,
অতি মনোহর বেশ পরা ।
লোকে বলে নাকি আমার ছেলেরা,
মাঝে সাঝে করে দুষ্টুমি,
কেড়ে খায় আলো, জল, হাওয়া আর,
গিলে খায় যত ধানজমি !
তবু ওরা সব আমারই তো লোক,
সবাই আমার বড় আপন,
বড়ই কষ্টে কায়ক্লেশে বাঁচে,
আশঙ্কা নিয়ে দিন যাপন ।
তাছাড়াও দেখো তোমাদেরও আমি
কত শত দিই খয়রাতি,
চাল, ডাল, তেল সবই মুফতে
আরামেই কাটে দিনরাতি ।
তবু শুনি নাকি কে বা কারা সব
অকারণ করে কানাকানি,
ভিক্ষা দিও না, অধিকার চাই,
হুঁ হুঁ বাবা, জানি, সব জানি !
এরা সব যত অশান্তিকামী
মাথায় রাখছি সবকথাই,
মুছে দেবো সব নাম ও নিশান
সময় সুযোগ যেদিন পাই ।
শোন প্রজাগণ, চতুর্দিকেতে
রয়েছ আমার নজরখানি,
মনে রেখো আমি রাজা, তাই আমি,
যা কিছু ঘটছে, সবই জানি ।
*********************
প্রশ্ন
কবি নির্মাল্য ব্যানার্জ্জী
মিলনসাগরে প্রকাশ ৮.১০.২০২৩।
পড়াশুনো করি খুব,
খেলতেও যাই না,
সুইমিং, পেন্টিং,
কিছু বাদ দিই না !
ক্যারাটে বা পিয়ানো,
গিটার বা ভায়োলিন,
সবকিছু শিখি আমি,
জিম-ও যাই প্রতিদিন ।
ফুটবল, ক্রিকেট আর
টেনিসের ক্যাম্প আছে,
সপ্তায় একদিন
ভর্তি হয়েছি নাচে ।
সব কিছু ঠিকঠাক
বাঁধা আছে নিয়মেই,
শুধু কেন দুষ্টুমি
করার সময় নেই ?
*********************
কবি নির্মাল্য ব্যানার্জ্জী
মিলনসাগরে প্রকাশ ৮.১০.২০২৩।
পড়াশুনো করি খুব,
খেলতেও যাই না,
সুইমিং, পেন্টিং,
কিছু বাদ দিই না !
ক্যারাটে বা পিয়ানো,
গিটার বা ভায়োলিন,
সবকিছু শিখি আমি,
জিম-ও যাই প্রতিদিন ।
ফুটবল, ক্রিকেট আর
টেনিসের ক্যাম্প আছে,
সপ্তায় একদিন
ভর্তি হয়েছি নাচে ।
সব কিছু ঠিকঠাক
বাঁধা আছে নিয়মেই,
শুধু কেন দুষ্টুমি
করার সময় নেই ?
*********************
