কবি নির্মাল্য ব্যানার্জ্জীর কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
রবিবারের লিমেরিক
কবি নির্মাল্য ব্যানার্জ্জী
মিলনসাগরে প্রকাশ ৮.১০.২০২৩।
মধ্যবিত্ত নগেনবাবু রবিবারে বাজার যান,
ইচ্ছে ছিল সুযোগ বুঝে ইলিশ নেবেন এক আধ খান ।
দাম শুনে তাঁর চোখ কপালে,
বিশ্বভূবন গেলেন ভুলে,
অনেক কষ্টে মনে পড়ে, খগেন যে তাঁর বাবার নাম !
*********************

জামাই ষষ্ঠী
কবি নির্মাল্য ব্যানার্জ্জী
মিলনসাগরে প্রকাশ ৮.১০.২০২৩।
পেটুক বাবু শ্বশুরবাড়ি গেলেন জামাই ষষ্ঠীতে,
এমন দিনকে অবহেলা, লেখেনি তাঁর কুষ্ঠিতে,
আঠাশটি পদ সাঁটিয়ে শেষে,
পেট গড়বড় বাড়ি এসে,
সাতদিন স্রেফ জল বার্লি, টান পড়লো পুষ্টিতে ।

তিনি বললেন
কবি নির্মাল্য ব্যানার্জ্জী
মিলনসাগরে প্রকাশ ৮.১০.২০২৩।
তিনি বললেন, শোনো জনগণ, তোমরা আমার প্রিয় !
চারপাশে দেখো কী উন্নয়ন, ভোটটা আমাকে দিও !
একশো টাকার নিরেনব্বই,
আমার লোকেরা পাবে সর্বই,
বাকি এক টাকা তোমরা সকলে ভাগাভাগি করে নিও !

কবি হওয়া
কবি নির্মাল্য ব্যানার্জ্জী
মিলনসাগরে প্রকাশ ৮.১০.২০২৩।
রবীন্দ্রনাথ হতে পারবো না, আমার যে দাড়ি নাই,
শক্তি হওয়াও হয়ে উঠলো না, অবনী যে বাড়ি নাই !
শুধু দু’ একটা লিখি লিমেরিক,
কবি বন্ধুরা যত গাল দিক,
আমি তবু ভাই অদ্য অবধি প্রচেষ্টা ছাড়ি নাই ।

নামকরণ
কবি নির্মাল্য ব্যানার্জ্জী
মিলনসাগরে প্রকাশ ৮.১০.২০২৩।
বভ্রুবাহন নাম রেখেছিল ছেলেটার বাপ-মায় ।
বোঝেনি তখন একদিন হবে সই করা বড়ো দায় ।
নাম লিখতেই ঘন্টা কাবার,
দাঁত ভেঙ্গে যায় ডাকতে সবার,
শেষটা সেটাকে সংক্ষেপ করে হয়ে গেল বি বি রায় !

বাঁশ
কবি নির্মাল্য ব্যানার্জ্জী
মিলনসাগরে প্রকাশ ৮.১০.২০২৩।
শহর এখন বাঁশেই ভর্তি, এত বাঁশ ছিল কোনখানে ?
কোথায় থাকতো, কেই বা রাখতো, সেসব কথা কি কেউ জানে ?
প্যান্ডেলে বাঁশ, ফেস্টুনে বাঁশ,
বাঁশ ব্যারিকেডে ঘেরা চারপাশ,
শুধু জানা আছে বাঁশ কথাটার রয়েছে কিন্তু দুই মানে !

ওমর খৈয়াম
কবি নির্মাল্য ব্যানার্জ্জী
মিলনসাগরে প্রকাশ ৮.১০.২০২৩।
হে খৈয়াম ওমর সাহেব, তোমার মতো লিখতে চেয়ে,
কী বিপদে পড়ে গেলাম দ্রাক্ষারসটি চাখতে গিয়ে,
কই পেয়ালা ? কোথায় সাকি ?
ঠ্যাঙানি খেয়ে মরবো নাকি ?
শেষটা আমি ক্ষান্ত দিলাম, তোমার পায়ে সেলাম দিয়ে ।

রঙ্গবাবু
কবি নির্মাল্য ব্যানার্জ্জী
মিলনসাগরে প্রকাশ ৮.১০.২০২৩।
বঙ্গজাত রঙ্গবাবুর ইচ্ছে বড়ো কঙ্গো যান,
বড্ড ল্যাঠা, তাইতো ট্র্যাভেল এজেন্টবাবুর সঙ্গ চান,
কোম্পানিরা তৈরি ছিল,
রাহা খরচের হিসেব দিলো,
লিস্ট দেখে তাঁর চোখ কপালে, নিথর হলো অঙ্গখান !

উপলব্ধি
কবি নির্মাল্য ব্যানার্জ্জী
মিলনসাগরে প্রকাশ ৮.১০.২০২৩।
জীবন খাতার অনেক আঁচড় এবং টুকিটাকিটা,
এবার চায় মেলতে ডানা বন্দী অচিন পাখিটা ।
ছিঁড়ে শেকল, ভেঙে খাঁচা,
নীল আকাশে স্বাধীন বাঁচা,
কিছুটা তার দিলাম বলে, উহ্য থাকুক বাকিটা ।

রাজভক্ত
কবি নির্মাল্য ব্যানার্জ্জী
মিলনসাগরে প্রকাশ ৮.১০.২০২৩।
রাজভক্ত চিত্তবাবু নিত্য তিনি বাজার যান ।
মুদিখানা, মাছ ও সব্জি, লিস্টি আছে হাজার খান ।
অগ্নিমূল্য বাজার দেখে,
ফর্দ টর্দ সরিয়ে রেখে,
চাল আর নুন কিনে বলেন, জেনো এটাও রাজার দান !