নির্মাল্য ব্যানার্জ্জী - জন্মগ্রহণ করেন দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুরের কাছে গোবিন্দপুর গ্রামে। পিতা শ্রী মাধব কুমার ব্যানার্জ্জী এবং মাতা শ্রীমতী রেবা দেবী।
কবির প্রাথমিক শিক্ষা গ্রামের স্কুলে শেষ করার পরে তাঁরা কলকাতায় চলে আসেন। কলেজ স্ট্রিটের “হিন্দু স্কুল” থেকে ১৯৮২ সালে মাধ্যমিক এবং ১৯৮৪ সালে উচ্চ-মাধ্যমিক পাশ করেন। তারপর “বিদ্যাসাগর কলেজ” থেকে ১৯৮৭ সালে রসায়নে স্নাতক হন। কস্ট অ্যাকাউন্টেন্সি ইন্টারমিডিয়েট পাশ করেন ১৯৮৯ সালে। তার সাথে আইন পড়তে পড়তেই ১৯৯০ সালে বাণিজ্য করের পরিদর্শক হিসেবে চাকরিতে যোগদান করেন। বর্তমানে কবি পেশায় রাজ্য জিএসটির ডেপুটি কমিশনার।
তিনি ডব্লুবিসিএস অফিসার ও অন্যান্যদের বিভিন্ন বিষয়ে ট্রেনিংও দিয়ে থাকেন। তাঁর বানানো ইনকাম ট্যাক্স হিসেব করার ফ্রি কম্পিউটার প্রোগ্রাম গোটা রাজ্যে জনপ্রিয়তা লাভ করেছে।
তাঁর, বহুবিধ নেশার মধ্যে প্রথমেই আছে লেখালিখি (গল্প, উপন্যাস, কবিতা সবকিছুই)। তিনি শ্রীমদ্ভগবদ্গীতার পূর্ণাঙ্গ একটি অনুবাদ ও ব্যাখ্যা করেছেন। তাঁর শখের মধ্যে আরও রয়েছে ডিএসএলআর ক্যামেরায় ফটোগ্রাফি, আবৃত্তি, মাউথ অর্গ্যান বাজানো এবং সমাজসেবা।
২০১৪ সালে হঠাৎ ধরা পড়ে তাঁর শিড়দাঁড়ার এক কঠিন অসুখ – সার্ভিক্যাল স্টেনোসিস মাইলোপ্যাথি। এই রোগে গোটা শরীর ধীরে ধীরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে থাকে। অপারেশন করে ঘাড়ে একটি বিশেষ ধরণের প্লেট বসিয়ে অবস্থার ক্রমাবনতি বন্ধ করা গেলেও, যতটা পক্ষাঘাত হয়ে গেছে তার বিশেষ উন্নতি সম্ভব হয়নি। সরকারি হাসপাতালের মেডিক্যাল বোর্ড জানায়, প্রতিবন্ধকতার পরিমাণ ৮৩%।
তবু এই শারীরিক প্রতিবন্ধকতা বা বয়স তাঁকে দমিয়ে রাখতে পারেনি। তাঁর সন্তানের বয়েসি ছেলেমেয়েদের সাথে ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অব দমদম এর খ্যাতনামা ফটোগ্রাফি কোর্স সম্পূর্ণ করেছেন। প্রতিবন্ধকতাকে অগ্রাহ্য করে পিঠে ক্যামেরা এবং লেন্সের বোঝা নিয়ে, মনবলকে সঙ্গে করে হুড্রু ফলস্ এর ৭৫০, বোরা কেভ-এর ৫০০ বা গোলকোন্ডা ফোর্টের ৪৫০ সিঁড়ি ভেঙ্গেছেন অক্লেশে। পেশার দায়ীত্ব সামলেও বছরে পাঁচ-ছ’বার বেড়াতে যাওয়া তাঁর কাছে নিয়মিত ব্যাপার।
কবি শুধু নিজেই তাঁর প্রতিবন্ধকতা থেকে উত্তীর্ণ হয়ে থেমে থাকেন নি। যুক্ত হয়েছেন বেটার লাইফ ফাউন্ডেশনের সঙ্গে। বর্তমানে তিনি এই সংস্থার ভাইস প্রেসিডেন্ট। এই সংস্থাটি রক্তদান, চক্ষুদান এবং স্বাস্থ্য সংক্রান্ত নানান কাজে মানুষের পাশে কাজ করে চলেছে। সংস্থার সেক্রেটারি তাঁর ফটোগ্রাফি কোর্সের সতীর্থ হওয়ার সূত্রে তিনি জুড়ে যান এই সংস্থার সঙ্গে। সংস্থার প্রতিটি কর্মসূচিতে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন। সেই সূত্রে ছুটে বেড়ান দমদম থেকে বাঁশদ্রোণি, কলকাতা থেকে খেজুরি। রক্তদান কর্মসূচি, থ্যালাসেমিয়া স্ক্রিনিং ও প্রচার, মরণোত্তর অঙ্গদান সংক্রান্ত প্রচার, প্রত্যন্ত গ্রামে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বসিয়ে আসা – সব কাজেই তিনি অংশ নেন।
প্রসঙ্গত, কেউ চাইলেই এই সংস্থার কর্মকান্ডে অংশ নিতে পারেন। সংস্থার ফেসবুক পেজে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে সংস্থার সঙ্গে যুক্ত হওয়া যায়। এই সংস্থার সাহায্যে যাঁরা রক্ত পেলেন তাঁরা দিতে চাইলেও সংস্থা এঁদের কাছে কোন দান নেয় না। সংস্থা চলে সদস্যদের করা স্বতস্ফুর্ত দানের সাহায্যে। কিন্তু কোন সদস্য চাঁদা বা বাধ্যতামূলক অর্থ সাহায্যর নিয়ম নেই। শুধু আশা করা হয় সদস্য নিয়মিত রক্ত দেবেন এবং সংস্থার কর্মসূচিতে অংশ নেবেন।
এ বিষয়ে উৎসাহী পাঠকের জন্য বেটার লাইফ ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তাঁদের ফেসবুক . . . https://www.facebook.com/betterlifefoundation.india/
সবকিছু ছাপিয়ে কবিতা তাঁর কাছে বাঁচার রসদ। বিভিন্ন পত্রপত্রিকা এবং গল্প সংকলনে নিয়মিত লিখলেও একক কোন কাব্য গ্রন্থ এখনও ছাপা হয়নি। গুগল বুকস্ এ তাঁর প্রকাশিত দুটি বই – “দু’ ডজন বাজে গল্প” ও “এবং অসুখ”। প্রথমটি গল্পের এবং দ্বিতীয় বইটি রম্যরচনার। এতে তাঁর অসুখ, তীব্র যন্ত্রণা সব কিছুকে বর্ণনা করা আছে হাসি-ঠাট্টার মধ্যে দিয়ে। কবি ফেসবুকে নিয়মিত লেখেন।
কবির “দু’ ডজন বাজে গল্প” বইটি গুগল বুকস্ এ পড়তে এখানে ক্লিক করুন . . .
কবির “এবং অসুখ” বইটি গুগল বুকস্ এ পড়তে এখানে ক্লিক করুন . . .
তাঁর নিজের তৈরী ওয়েবসাইট https://sites.google.com/site/nirban09 এ তাঁর অনেক লেখা, ছবি ইত্যাদি দেওয়া আছে।
কবি প্রাপ্ত সম্মাননা ও পুরস্কারাদির মধ্যে রয়েছে “প্রতিলীপি ওয়েবসাইট” থেকে পাওয়া বিশেষ পুরষ্কার, “বাংলা ছোটগল্প প্রসার অ্যাকাডেমি” থেকে বিশেষ লেখক সম্মাননা (২০২২)।
মিলনসাগরে কবি নির্মাল্য ব্যানার্জ্জীর কবিতার পাতা তৈরী করে আমরা আনন্দিত।
কবি নির্মাল্য ব্যানার্জ্জীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
কবির সঙ্গে যোগাযোগ -
হোয়াটসঅ্যাপ : +৯১ ৯৮৩৬৯৫৯৫১৫
ইমেল -
nirban09@gmail.com
ফেসবুক -
https://www.facebook.com/nirmalya.banerjee.90
আমাদের ই-মেল : srimilansengupta@yahoo.co.in
হোয়াটসঅ্যাপ : +৯১ ৯৮৩০৬৮১০১৭
৫০টি নতুন কবিতা নিয়ে এই পাতার প্রথম প্রকাশ - ৮.১০.২০২৩
কবির সঙ্গে যোগাযোগ -
হোয়াটসঅ্যাপ : +৯১ ৯৮৩৬৯৫৯৫১৫
ইমেল -
nirban09@gmail.com
ফেসবুক -
https://www.facebook.com/nirmalya.banerjee.90
আমাদের ই-মেল : srimilansengupta@yahoo.co.in
হোয়াটসঅ্যাপ : +৯১ ৯৮৩০৬৮১০১৭
৫০টি নতুন কবিতা নিয়ে এই পাতার প্রথম প্রকাশ - ৮.১০.২০২৩