কবি রমাপদ চৌধুরীর কবিতা
*
রমাপদ চৈধুরীর পরিচিতির পাতায় . . .
লদী কাটল সরকারে
কবি রমাপদ চৌধুরী
রমাপদ চৌধুরীর ১৯৬২ সালে গ্রন্থাকারে প্রকাশিত, “বনপলাশীর পদাবলী” উপন্যাসে কোটালের কণ্ঠের গান। ১৯৭২ সালে প্রকাশিত উত্তম কুমার নির্দেশিত, উত্তমকুমার-সুপ্রিয়া দেবী অভিনীত, “বনপলাশীর পদাবলী” সিনেমার গানগুলির কথা ছিলো কবি গৌরিপ্রসন্ন মজুমদারের

লদী কাটল সরকারে
তার খাজনা জোগাও দরবারে।
বলি রাজা, তুমি শুখোর বছর জল দাও না কেনে,
রাজা বলেন, মোর টিবির বাঁধে জল জমে নে,
জল জমে নে, গজের কাঠি মেনে।

বলি রাজা, কলির রাজা
    জল দিবে না কেনে দিব ট্যাক্সো,
রাজা বলেন, প্রেজার বেটা,
    জল দিইনি, সাপ দিয়েছি একশো।

*************************************

*
শোন বন্ধু শোন বলি
কবি রমাপদ চৌধুরী
রমাপদ চৌধুরীর ১৯৬২ সালে গ্রন্থাকারে প্রকাশিত, “বনপলাশীর পদাবলী” উপন্যাসে কোটালের কণ্ঠের গান। ১৯৭২ সালে প্রকাশিত উত্তম কুমার নির্দেশিত, উত্তমকুমার-সুপ্রিয়া দেবী অভিনীত, “বনপলাশীর পদাবলী” সিনেমার গানগুলির কথা ছিলো কবি গৌরিপ্রসন্ন মজুমদারের

শোন বন্ধু শোন বলি
এ যে গো ঘোর কলি . . .
হেথা চোখের কাছে পাকা সরান,
    তবু সবাই খোঁজে অলিগলি

হেথা চোখের কাছে পাকা সরান,
    তবু সবাই খোঁজে অলিগলি
হেথা সোনার খাঁড়ায় নবীরা হয়গো বলি,
    এ যে ঘোর কলি।

হেথা বামুনকায়েত চাষীবাসী
    সবাই করে দলাদলি,
তাই দেখে রাজা ঘুমায়
    প্যায়দাগুলো যায় গো মোদের
        পায়ে দলি।

হেথা চোখের কাছে পাকা সরান,
    তবু সবাই খোঁজে অলিগলি,
হেথা গরিব হয়গো আরও গরিব
    ধনীরা হয় ধনী কেবলি।

*************************************