কবি অভিজিৎ হালদার - জন্মগ্রহণ করেন নদীয়া জেলার অন্তর্গত হাঁসখালি ব্লকের মোবারকপুর গ্রামে। পিতা কার্ত্তিক হালদার এবং মাতা আরতি দেবী।
কবি মোবারকপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা শুরু করে, ভাজনঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে হায়ার সেকেণ্ডারি পাশ করে সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয় থেকে ভূগোলে অনার্স নিয়ে স্নাতক হন। এই পাতা প্রকাশকালে তিনি আই.টি.আই তে পাঠরত।
কবির লেখালেখির সূএপাত স্কুল জীবন থেকে। তাঁর কবিতা বিভিন্ন পএ-পত্রিকা, ম্যাগাজিন, ওয়েবজিন, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ব্লগসাইট, ওয়েবসাইট, অনলাইন প্লাটফর্ম ছাড়াও বিভিন্ন ফোরামে প্রকাশিত হয়ে আসছে।
তাঁর প্রকাশিত বই “প্রথম আলো” (২০২১)।
মিলনসাগরে কবি অভিজিৎ হালদার এর কবিতার পাতা তৈরী করে আমরা আনন্দিত।
বাঙালীদের বহু বদনাম আছে। তাঁরা অলস, তাঁরা আড্ডাবাজ, ফাঁকিবাজ, আরও অনেক কিছু। কিন্তু বাঙালীর যে ভাল গুণগুলি আছে, তার মধ্যে একটা হলো কবিতা লেখা! প্রায় সব বাঙালীই জীবনে দু-এক লাইন কবিতা লেখেন বা লিখেছেন। মিলনসাগরে আমাদের চেষ্টা সেই কবিতার মধ্য দিয়ে ঐতিহাসিক বাঙালীদের মিলনসাগরের কবিদের সভায় ধরা। মিলনসাগরের বাংলা কবিতার কালানুক্রমিক সূচী আসলে বাঙালীর ইতিহাস হয়ে উঠছে, কবিদের জীবনীর মধ্য দিয়ে।
কবি অভিজিৎ হালদার এর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
কবির সঙ্গে যোগাযোগ -
ইমেল : halderabhijit557@gmail.com
আমাদের ই-মেল : srimilansengupta@yahoo.co.in
হোয়াটসঅ্যাপ : +৯১ ৯৮৩০৬৮১০১৭
এই পাতার প্রথম প্রকাশ - ২.৯.২০২৫।
কবির সঙ্গে যোগাযোগ -
ইমেল : halderabhijit557@gmail.com
আমাদের ই-মেল : srimilansengupta@yahoo.co.in
হোয়াটসঅ্যাপ : +৯১ ৯৮৩০৬৮১০১৭
এই পাতার প্রথম প্রকাশ - ২.৯.২০২৫।