বিকাশ গুঁই - জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের হাওড়া জেলার অন্তর্গত আমতা থানার নওপাড়া গ্রামে। পিতা ফনীন্দ্র নাথ গুঁই এবং মাতা পুষ্প মালা দেবী। মাটির আঙিনায়, আম,কাঁঠালের ছায়ায়, হিঞ্চে-কলমীর বনে ডাহুকের ডাক শুনতে শুনতে বেড়ে ওঠেন কবি। বর্তমানে তাঁরা হাওড়া রামরাজাতলার স্থায়ী বাসিন্দা।

গ্রামেই কেটেছে কবির স্কুল, কলেজ জীবন। ১৯৭১ সালে "নারিট ন্যায়রত্ন ইনস্টিটিউশান" থেকে হায়ার সেকেন্ডারী পরীক্ষার পর "আমতা রামসদয় কলেজ" থেকে ইকনোমিক্স এ স্নাতক হন। চাকরি জীবন কাটে বি.এস.এন.এল. এ।

স্কুল ও কলেজ জীবনে সাহিত্যের পাশাপাশি ফুটবলের প্রতি ছিল কবির অমেয় ভালোবাসা। ক্লাস নাইনে পাঠরত অবস্থায় প্রথম ভারতের জাতীয় স্কুল ফুটবল প্রতিযোগিতা "সুব্রত মুখার্জী কাপ" এ স্কুলের হয়ে মাঠে নামেন। ১৯৭১-৭২ এ আমতা থানা স্পোর্টস অ্যাসোসিয়েশন এ লিগ ও টুর্নামেন্ট চাম্পিয়ান হন। তারপর কোলকাতার গড়ের মাঠের হাতছানিতে - ভুবন মিত্রের কোচিং এ ১৯৭৩ সালে প্রথম YMCA তে খেলেন। এর পরে আমতা থানা তথা কোলকাতা ময়দানের জনপ্রিয় ফুটবলার প্রদীপ মুখার্জীর (মান্টিদা) হাত ধরে এরিয়ান্স ক্লাবে যোগ দেন। দুঃখের বিষয় ঐ বছরই কবির হাঁটুর লিগামেন্ট এবং কার্টিলেজ ছিঁড়ে যায়। পরপর দুবার অপারেশনের পর আর প্রতিযোগিতা মূলক খেলা চালিয়ে যাওয়া তাঁর সম্ভব হয়নি।

বর্তমানে তিনি "হাওড়া ভেটারেন্স স্পোর্টস ক্লাব"-এ (ডুমুরজলা স্টেডিয়াম) বিশিষ্ট ফুটবলারদের সঙ্গে ফুটবল কোচিং এ যুক্ত, যেখানে অন্যতম সম্মনীয় কোচ হলেন সর্বশ্রী জহর দাস (মোহনবাগান), সুকান্ত লাহা (মোহনবাগান), হীরালাল দাস (ইস্টবেঙ্গল), বীরেন্দ্র দাস (বাটা স্পোর্টিং), ভাস্কর ব্যানার্জী (ঐক্য সম্মিলনী) প্রমুখরা।

ল, কলেজে অ্যামেচার ক্লাবে নাটক, সাংস্কৃতিক মঞ্চে কবিতা পাঠ করেন। ওয়াল ম্যাগাজিন তথা শুভেনীরে লেখালেখির মধ‍্য দিয়ে সাহিত্যের প্রতি অনুরাগ ও কবিতার প্রথম পাঠ। কলেজের গন্ডি পেরনোর পর বি.এস.এন.এল. এ চাকরির সুবাদে কিছুদিন লেখালেখিতে বিরতি পড়েছিল। বর্তমানে অখণ্ড অবসরোত্তর জীবনে সাহিত্যের অঙ্গনে নতুন করে শুরু হয় নির্মোক বিচরণ।

কবির প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “বিপ্রতীপ রাতের অক্ষর” (২০২২), “প্রেম ও প্রকৃতি” (২০২২)। এছাড়া বিশিষ্ট কবিদের সঙ্গে কয়েকটি কাব্য সংকলনে প্রকাশিত হয় তাঁর কবিতা। তাদের মধ্যে রয়েছে “নির্বাচিত স্বগতোক্তি” (২০১৯, কোলকাতা বইমেলা), “জোয়ারে কবিতা গন্ধ” (২০২০, কোলকাতা বইমেলা), “আমফান এবং করোনা ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে সাহিত্য সংকলন” (যুগসাগ্নিক সম্পাদনা. ২০২০, কোলকাতা বইমেলা)। “চোখ সংকলন” (২০২২, চোখ সাহিত্য পরিবারের উদ্যোগে ), “ন'পশলায়” (২০২১, বর্ধমান বইমেলা) প্রভৃতি।

মিলনসাগরে কবি বিকাশ গুঁই এর কবিতার পাতা তৈরী করে আমরা আনন্দিত।


কবি বিকাশ গুঁই এর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


কবির সঙ্গে যোগাযোগ -
চলভাষ : +৯১ ৯৪৭৭১২০১১১
ইমেল -  
bikubsnl@gmail.com
ঠিকানা - বিকাশ গুঁই, ২৬৭ বকুলতলা লেন, রামরাজাতলা, ডাক : সাঁতরাগাছি, হাওড়া – ৭১১১০৪, পশ্চিমবঙ্গ।  
         





আমাদের ই-মেল
: srimilansengupta@yahoo.co.in
হোয়াটসঅ্যাপ
: +৯১ ৯৮৩০৬৮১০১৭       



এই পাতার প্রথম প্রকাশ - ১৬.১০.২০২৩।

^^ উপরে ফেরত