চন্দন মিত্র - জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার, ডায়মন্ড হারবার মহকুমার, ভগবানপুর (হরিণডাঙা) গ্রামে। পিতা চণ্ডীচরণ মিত্র ও মাতা সপ্তমী দেবী।

কবির প্রাথমিক শিক্ষা ভগবানপুর প্রাথমিক বিদ্যালয়ে। ডায়মন্ড হারবার উচ্চ বিদ্যালয় থেকে তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেন। ১৯৯৬ সালে, ডায়মন্ড হারবারে স্থিত, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ফকির চাঁদ কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সাম্মানিক স্নাতক হন।

কর্মসূত্রে কবি শতাব্দীপ্রাচীন ভাদুড়া উচ্চ বিদ্যালয়ের বাংলা ভাষা-সাহিত্যের শিক্ষক।

তিনি কবিতা লিখছেন স্কুলজীবন থেকেই। ডায়মন্ড উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ার সময় বিদ্যালয়ের বার্ষিক পত্রিকা 'আগামী'তে 'নববর্ষ' শীর্ষক তাঁর প্রথম কবিতা মুদ্রিত হয়। কবিতা লেখার সূত্রে লেখালেখির জগতে প্রবেশ। প্রবন্ধ ও গল্প রচনাতেও তিনি সাবলীল। কবি, শখের ফোটোগ্রাফার ও ভ্রামণিক। মেলায় মেলায় ঘুরে বেড়ানোর নেশায় তিনি আক্রান্ত। তিনি বাউল-ফকির সঙ্গ-উৎসুক ও লোকগানের মুগ্ধ আস্বাদক।

তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “আমার আত্মার পায়ে বাঁধার ঘুঙুর”, যাপনচিত্র, কলকাতা থেকে (২০১৯), “সরলতা ক্রমশ গায়েব হইতেছে”, সাহিত্যের বেলাভূমি, ফলতা থেকে (২০২০) প্রভৃতি।

তাঁর প্রকাশিত অনুবাদ কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে চৈনিক কবি হানশান প্রণীত “শীতলগিরির পদ্য”, বার্ণিক, বর্ধমান থেকে (২০২২)।

তাঁর প্রকাশিত প্রবন্ধগ্রন্থের মধ্যে রয়েছে “জেন : রিপুতাড়িত মানবের নিকট সুসমাচার ও অন্যান্য প্রবন্ধ”, কলিকাতা লেটারপ্রেস, কলকাতা থেকে (২০১৯)।

তাঁর অণুগল্প সংকলন “মাস্টারের মাংস”, বার্ণিক, বর্ধমান থেকে (২০২৩)।

তিনি প্রায় দু-দশক ধরে সম্পাদনা করে আসছেন সাহিত্য-সংস্কৃতি বিষয়ক পত্রিকা ‘পাড়ি’।

মিলনসাগরে কবি চন্দন মিত্রর কবিতার পাতা তৈরী করে আমরা আনন্দিত।


কবি চন্দন মিত্রর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


কবির সঙ্গে যোগাযোগ -
ইমেল -  

mitrachandan59@gmail.com          





আমাদের ই-মেল
: srimilansengupta@yahoo.co.in
হোয়াটসঅ্যাপ
: +৯১ ৯৮৩০৬৮১০১৭       



এই পাতার প্রথম প্রকাশ - ১৫.১০.২০২৩।

^^ উপরে ফেরত