কবি জয়া বসাকের কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
নয়নতারা মাঝি
কবি জয়া বসাক
মিলনসাগরে প্রকাশ - ২০.৮.২০২৫।
আসেনি রাগের মৃদু হাসি
খসা তারার বিদ্যুৎ ঝলকানি
তারই মাঝে মধ্য সমুদ্র--
নৌকার অর্ধ গ্রহণ কতখানি ?
ভেসে যায় দূরে হেঁটে--
ক্ষয়ে মাস্তুল কারাগার
মাঝির প্রবৃত্তি নোলক পরা ছারখার
এরপর একটা সুনসান রাস্তা আর কতকগুলো বুভুক্ষু জীবন
চরকি কাটে পায়ের কাছে...
*********************
কবি জয়া বসাক
মিলনসাগরে প্রকাশ - ২০.৮.২০২৫।
আসেনি রাগের মৃদু হাসি
খসা তারার বিদ্যুৎ ঝলকানি
তারই মাঝে মধ্য সমুদ্র--
নৌকার অর্ধ গ্রহণ কতখানি ?
ভেসে যায় দূরে হেঁটে--
ক্ষয়ে মাস্তুল কারাগার
মাঝির প্রবৃত্তি নোলক পরা ছারখার
এরপর একটা সুনসান রাস্তা আর কতকগুলো বুভুক্ষু জীবন
চরকি কাটে পায়ের কাছে...
*********************
শর্বরী ধ্যান
কবি জয়া বসাক
মিলনসাগরে প্রকাশ - ২০.৮.২০২৫।
কাঁচা গন্ধের মতো কেঁপে ওঠা,
জানালার ধান
নিবিড় বুক পেতে উৎকণ্ঠা মই
জড়ো করা সিঁড়ি বেয়ে
কার চলা পায়ের চিহ্নের ওপর
শুয়ে আছে নববধূটির আল ?
আ-মন কুয়াশার মতনই ঘোর আচ্ছন্ন
এক এক দানা বাঁধতে বাঁধতে অস্তিত্ব ভেঙে যায়...
কার দিকে চেয়ে !
তার তুষের আবরণ কৃষক করেছে বপন !
কেউ একজন গর্ভ খুলে কাছাকাছি ঘুরে আসে
গোপন অভিসার--
স্বর্ণশূন্য খেতের মধ্যে ফারাক, আর
ফিরে গেছে বিস্তর আলোয় রাঙা আবছায়ার ভোর...
*********************
কবি জয়া বসাক
মিলনসাগরে প্রকাশ - ২০.৮.২০২৫।
কাঁচা গন্ধের মতো কেঁপে ওঠা,
জানালার ধান
নিবিড় বুক পেতে উৎকণ্ঠা মই
জড়ো করা সিঁড়ি বেয়ে
কার চলা পায়ের চিহ্নের ওপর
শুয়ে আছে নববধূটির আল ?
আ-মন কুয়াশার মতনই ঘোর আচ্ছন্ন
এক এক দানা বাঁধতে বাঁধতে অস্তিত্ব ভেঙে যায়...
কার দিকে চেয়ে !
তার তুষের আবরণ কৃষক করেছে বপন !
কেউ একজন গর্ভ খুলে কাছাকাছি ঘুরে আসে
গোপন অভিসার--
স্বর্ণশূন্য খেতের মধ্যে ফারাক, আর
ফিরে গেছে বিস্তর আলোয় রাঙা আবছায়ার ভোর...
*********************
অমলতাস
কবি জয়া বসাক
মিলনসাগরে প্রকাশ - ২০.৮.২০২৫।
পাখি আর আমার মাঝে
তুমি তো কোথাও নেই ।
তুমি আর-
থাকা না থাকা শূন্যের মাঝে আমি আছি
অমলতাস হয়ে
*********************
কবি জয়া বসাক
মিলনসাগরে প্রকাশ - ২০.৮.২০২৫।
পাখি আর আমার মাঝে
তুমি তো কোথাও নেই ।
তুমি আর-
থাকা না থাকা শূন্যের মাঝে আমি আছি
অমলতাস হয়ে
*********************
সন্ধি
কবি জয়া বসাক
মিলনসাগরে প্রকাশ - ২০.৮.২০২৫।
বিশাল খেলনার মাঝে
আমি এক পাল্লা
তুমি তার নৈশভোজ
সমানে সমানে ভার বহন
কে কার ওপর ?
দাঁড়িয়ে চঞ্চল পা কাঁপা মেদুর স্থিতি
বলে উঠি ফেলে রাখা বিধবা গয়না গুলো কার ?
পাইনের বরফের মতো উদাসীন সন্ধির ভোর
নেমে এসেছে জ্বালাময়ী রাস্তায়, আর
আমি তার রাক্ষস প্রেমিকা...
তাঁর কবি পরিচিতি সংগ্রহ করেছি...
*********************
কবি জয়া বসাক
মিলনসাগরে প্রকাশ - ২০.৮.২০২৫।
বিশাল খেলনার মাঝে
আমি এক পাল্লা
তুমি তার নৈশভোজ
সমানে সমানে ভার বহন
কে কার ওপর ?
দাঁড়িয়ে চঞ্চল পা কাঁপা মেদুর স্থিতি
বলে উঠি ফেলে রাখা বিধবা গয়না গুলো কার ?
পাইনের বরফের মতো উদাসীন সন্ধির ভোর
নেমে এসেছে জ্বালাময়ী রাস্তায়, আর
আমি তার রাক্ষস প্রেমিকা...
তাঁর কবি পরিচিতি সংগ্রহ করেছি...
*********************
