কবি জয়া বসাক - জন্মগ্রহণ করেন দক্ষিণ দিনাজপুর জেলার মহারাজপুর গ্রামে। পিতা পরিমল বসাক এবং মাতা দেবী বসাক।
শিক্ষাজীবনে কবি অ্যান্থ্রোপলজি তে স্নাতক হয়ে রেডিওথেরাপিউটিক্স টেকনোলজি তে ডিপ্লোমা করেছেন। কবি পেশায় একজন রেডিয়েশন থেরাপিস্ট।
কবির শখের মধ্যে রয়েছে ছবি আঁকা, নিজের সাথে একা সময় কাটানো, পাহাড়ে যাওয়া, নদীর নির্জনতা শোনা ।
কবির প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে 'গোয়াল ফ্লানি সেতু'(কবিতা পাক্ষিক ২০২৩), 'মার্টিন লুথারের গয়না ঘর' (গীর্বাণ ২০২৪) ও 'পোষা ময়ূরের ঘ্রাণ'(পাটাতন ২০২৫)।
তিনি "কবিসম্মেলন", "মধ্যবর্তী", "কবিতা পাক্ষিক", "কবিতা আশ্রম", "গদ্যপদ্যপ্রবন্ধ", "নন্দন" সহ আরও অনেক পত্র পত্রিকায় নিয়মিত কবিতা লিখে চলেছেন ।
মিলনসাগরে কবি জয়া বসাকের কবিতার পাতা তৈরী করে আমরা আনন্দিত।
বাঙালীদের বহু বদনাম আছে। তাঁরা অলস, তাঁরা আড্ডাবাজ, ফাঁকিবাজ, আরও অনেক কিছু। কিন্তু বাঙালীর যে ভাল গুণগুলি আছে, তার মধ্যে একটা হলো কবিতা লেখা! প্রায় সব বাঙালীই জীবনে দু-এক লাইন কবিতা লেখেন বা লিখেছেন। মিলনসাগরে আমাদের চেষ্টা সেই কবিতার মধ্য দিয়ে ঐতিহাসিক বাঙালীদের মিলনসাগরের কবিদের সভায় ধরা। মিলনসাগরের বাংলা কবিতার কালানুক্রমিক সূচী আসলে বাঙালীর ইতিহাস হয়ে উঠছে, কবিদের জীবনীর মধ্য দিয়ে।
কবি জয়া বসাকের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
কবির সঙ্গে যোগাযোগ -
ইমেল : jayabasak265@gmail.com
চলভাষ : +৯১ ৯৩৩০২৬৩৯৬৪
ঠিকানা : গ্রাম - মহারাজপুর, পোস্ট অফিস - জালালপুর, থানা - গঙ্গারামপুর, জেলা - দক্ষিণ দিনাজপুর, পিন - ৭৩৩১২৪
আমাদের ই-মেল : srimilansengupta@yahoo.co.in
হোয়াটসঅ্যাপ : +৯১ ৯৮৩০৬৮১০১৭
এই পাতার প্রথম প্রকাশ - ২০.৮.২০২৫।
কবির সঙ্গে যোগাযোগ -
ইমেল : jayabasak265@gmail.com
চলভাষ : +৯১ ৯৩৩০২৬৩৯৬৪
ঠিকানা : গ্রাম - মহারাজপুর, পোস্ট অফিস - জালালপুর, থানা - গঙ্গারামপুর, জেলা - দক্ষিণ দিনাজপুর, পিন - ৭৩৩১২৪
আমাদের ই-মেল : srimilansengupta@yahoo.co.in
হোয়াটসঅ্যাপ : +৯১ ৯৮৩০৬৮১০১৭
এই পাতার প্রথম প্রকাশ - ২০.৮.২০২৫।