কবি কৃপাণ চক্রবর্তীর কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
বড় দীর্ঘ এসময়
কবি কৃপাণ চক্রবর্তী
মিলনসাগরে প্রকাশ - ১১.০৯.২০২৫।
আমি এক ন্যাংটুপু
ফ্রকটা নেবে, প্যান্টুদুটু
আসছে বছর আবার হবে
দুর্গা মায়ের কান্টুকুটু
আর অনাহার আসবে নাকি
হার না মানা হার আসবে নাকি
বসে আছি পথপ্রান্তে
পাশেই কুয়ো নয় খাদ
গিরিখাতে কোথায় পড়বো কে জানে
সন্দেহ নেই এখনো পাগল
হেন অবস্থায় বাঁচে নাকি কেউ
আমিতো জানি না তুমি জানো
অশনির ফাঁকে সেঁকোবীষ হানো
আমি তো তরণী খুঁজিতেছি পারে
নদীর কিনারে পান্থ
দাস বানিয়েছে আমারে মেজাজী
কুড়কুড় করে অহম খেতেছে
ঝুরঝুর করে কণা ঝরে পড়ে
তুরতুর কাঁপে ধনুকের জ্যা
কোথায় পড়বে কে জানে তীর
আমি নিতান্ত নাবালক যেন
অশনির গতি...
*********************
কবি কৃপাণ চক্রবর্তী
মিলনসাগরে প্রকাশ - ১১.০৯.২০২৫।
আমি এক ন্যাংটুপু
ফ্রকটা নেবে, প্যান্টুদুটু
আসছে বছর আবার হবে
দুর্গা মায়ের কান্টুকুটু
আর অনাহার আসবে নাকি
হার না মানা হার আসবে নাকি
বসে আছি পথপ্রান্তে
পাশেই কুয়ো নয় খাদ
গিরিখাতে কোথায় পড়বো কে জানে
সন্দেহ নেই এখনো পাগল
হেন অবস্থায় বাঁচে নাকি কেউ
আমিতো জানি না তুমি জানো
অশনির ফাঁকে সেঁকোবীষ হানো
আমি তো তরণী খুঁজিতেছি পারে
নদীর কিনারে পান্থ
দাস বানিয়েছে আমারে মেজাজী
কুড়কুড় করে অহম খেতেছে
ঝুরঝুর করে কণা ঝরে পড়ে
তুরতুর কাঁপে ধনুকের জ্যা
কোথায় পড়বে কে জানে তীর
আমি নিতান্ত নাবালক যেন
অশনির গতি...
*********************
আমি চলে যেতে পারি
কবি কৃপাণ চক্রবর্তী
মিলনসাগরে প্রকাশ - ১১.০৯.২০২৫।
আমি প্রাণচঞ্চল যুবক কিশোর
হতে পারি কিছু ক্লান্ত
এই সময়ের ধাক্কায় আমি
পথচারী এক পান্থ
বেঘোরে হারাই পথ মাঝখানে
ঠাকুরের মত বদমাশ আসে
রমণী আমার ঠিক কাজ করে
সময়কে ধরে ক্লান্ত
ঢাকগুড়গুর বেশি করব না
অমল তাসের পথেও যাব না
দ্রিমি দ্রিমি করে কানাড়া বাজবে
আমি পশ্চাতে বসে
আদরের ধন মনি রতনেরা
চেষ্টার ত্রুটি করেন না
অমল তাসের পথের থেকে
উঠে আসা বড় দায়
আমি তো নিশ্চল নির্দ্বিধায়
আমি কালী বলে গর্ব করি না
কুকুর কিন্তু ক্লান্ত হয় না
হিংস্রতা লোলুপ
আমি তো কিছুতে বুঝতে পারিনা
কেন এত বড় সংসার থেকে
অশ্বডিম্বই প্রসব হয়
হিংস্রতা তদ্রূপ
*********************
কবি কৃপাণ চক্রবর্তী
মিলনসাগরে প্রকাশ - ১১.০৯.২০২৫।
আমি প্রাণচঞ্চল যুবক কিশোর
হতে পারি কিছু ক্লান্ত
এই সময়ের ধাক্কায় আমি
পথচারী এক পান্থ
বেঘোরে হারাই পথ মাঝখানে
ঠাকুরের মত বদমাশ আসে
রমণী আমার ঠিক কাজ করে
সময়কে ধরে ক্লান্ত
ঢাকগুড়গুর বেশি করব না
অমল তাসের পথেও যাব না
দ্রিমি দ্রিমি করে কানাড়া বাজবে
আমি পশ্চাতে বসে
আদরের ধন মনি রতনেরা
চেষ্টার ত্রুটি করেন না
অমল তাসের পথের থেকে
উঠে আসা বড় দায়
আমি তো নিশ্চল নির্দ্বিধায়
আমি কালী বলে গর্ব করি না
কুকুর কিন্তু ক্লান্ত হয় না
হিংস্রতা লোলুপ
আমি তো কিছুতে বুঝতে পারিনা
কেন এত বড় সংসার থেকে
অশ্বডিম্বই প্রসব হয়
হিংস্রতা তদ্রূপ
*********************
মনের মাকালী
কবি কৃপাণ চক্রবর্তী
মিলনসাগরে প্রকাশ - ১১.০৯.২০২৫।
সনাতন সনাতন সুরে
মনের মাকালী বাজে
কি সুরে কি সুরে কি সুরে
পুরো ত্রিভঙ্গ উলঙ্গ ঘোরে
শক্তি তাঁর বসন কোথায়
খুঁজে পাবি তুই বোকারাম ওরে
দেখো নাই তুমি আকাশ বাতাস
আড়াল আবডাল কোথাও নাই
স্বচ্ছ আকাশ জুড়ে উঠে সূর্য
চন্দ্রমা তার আদুরী প্রকাশ ঘটায়
তুমি আনন্দ তুমি আনন্দ
তোমার কি আর আবডাল থাকে
এরপর তুমি অন্তর দেখো
কিছুতো একটা দেখো তবে
কিছু নাই যদি দেখো তবে
আমার মত ভ্যাবাচ্যাকা খাবে
হঠাৎ যখন সম্বিত ফিরবে
তখন শুধু ভ্যাবাচ্যাকা খাবে
চারিদিকে শুধু নিরাকার আছে
আকার আছে তার মাঝে
বাছা বাছা কিছু ভগবান আছে
তার বেশি কিছু জানি না
নিরাকার আছে আপোষহীন সে
আকারের খোঁজ রাখে শুধু স্বামী
আমি, আমি করে মরো কেন মন
আমিটুকু আছে নামমাত্র
আমির বাইরে জীবন আছে
একাকার হয়ে সংসারে
খোঁজ রাখলেও আছে
না রাখলেও আছে
*********************
কবি কৃপাণ চক্রবর্তী
মিলনসাগরে প্রকাশ - ১১.০৯.২০২৫।
সনাতন সনাতন সুরে
মনের মাকালী বাজে
কি সুরে কি সুরে কি সুরে
পুরো ত্রিভঙ্গ উলঙ্গ ঘোরে
শক্তি তাঁর বসন কোথায়
খুঁজে পাবি তুই বোকারাম ওরে
দেখো নাই তুমি আকাশ বাতাস
আড়াল আবডাল কোথাও নাই
স্বচ্ছ আকাশ জুড়ে উঠে সূর্য
চন্দ্রমা তার আদুরী প্রকাশ ঘটায়
তুমি আনন্দ তুমি আনন্দ
তোমার কি আর আবডাল থাকে
এরপর তুমি অন্তর দেখো
কিছুতো একটা দেখো তবে
কিছু নাই যদি দেখো তবে
আমার মত ভ্যাবাচ্যাকা খাবে
হঠাৎ যখন সম্বিত ফিরবে
তখন শুধু ভ্যাবাচ্যাকা খাবে
চারিদিকে শুধু নিরাকার আছে
আকার আছে তার মাঝে
বাছা বাছা কিছু ভগবান আছে
তার বেশি কিছু জানি না
নিরাকার আছে আপোষহীন সে
আকারের খোঁজ রাখে শুধু স্বামী
আমি, আমি করে মরো কেন মন
আমিটুকু আছে নামমাত্র
আমির বাইরে জীবন আছে
একাকার হয়ে সংসারে
খোঁজ রাখলেও আছে
না রাখলেও আছে
*********************
শোষণের তাল
কবি কৃপাণ চক্রবর্তী
মিলনসাগরে প্রকাশ - ১১.০৯.২০২৫।
আবির্ভাব কি এমনিই ঘটে
যদি না কোন কর্ম থাকে ঘটে
এদিকে এই জীবন রাখতে
কর্মের বোঝা ঘাড়ে ঘুরিফিরি
দলিতের মতো অপমানিত হই
সামনে পিছনে ডাঁয়ে বাঁয়ে
জন্মেছি তাই অপরাধ হয়
অনেস্ট থাকা আর কি জন্য
কিজন্য আর ঘুরে বেড়াই
কিজন্য আর বেঁচে আছি
কিজন্য আর সবখানে খালি
মুখ বাজিয়ে বেড়াতে হয়
কর্ম কি করবো যদুভাই
অকর্মেতে ভরা সবখান
যেইখান ধরে টানি মধুভাই
সাপে ফোঁস করে ওঠে
সাপে সাপে সব কিলবিল করে
জীবন সমাজ সবটাই
বেশধারী সব শয়তানদল
কর্মের নামে শোষণ সদাই
শয়তান সব কথা বলে নিয়েছে
এ জন্মের মত গত চিরকাল
আদিগন্ত শোষণের তাল নিয়েছে
নির্যাতন করবে যত্রতত্র
এত বলেও সবসময় চারিদিকে
শোষিত হচ্ছে অর্থ, সমাজ
আবির্ভাব ঘটেও সর্বশুদ্ধ
নির্যাতিত এবং ভীষণ শোষিত
এর কোন উপায় নাই অর্থ, সমাজ
সবজায়গায় বসে বসে মার খাও
ভিড়িয়ে দাও নিজেকে নিঃশব্দে
অথবা সশব্দ আদিগন্ত ফুর্তিতে
সকালের মাঠে গিয়ে হোহো করে হাসো
অথবা করতে পারো তিন আনা নিয়ে
বাসে হাটে ঘাটে ফাটাফাটি দিনরাতি
বাজারের দামাদামি যে পারে সে মারে....
*********************
কবি কৃপাণ চক্রবর্তী
মিলনসাগরে প্রকাশ - ১১.০৯.২০২৫।
আবির্ভাব কি এমনিই ঘটে
যদি না কোন কর্ম থাকে ঘটে
এদিকে এই জীবন রাখতে
কর্মের বোঝা ঘাড়ে ঘুরিফিরি
দলিতের মতো অপমানিত হই
সামনে পিছনে ডাঁয়ে বাঁয়ে
জন্মেছি তাই অপরাধ হয়
অনেস্ট থাকা আর কি জন্য
কিজন্য আর ঘুরে বেড়াই
কিজন্য আর বেঁচে আছি
কিজন্য আর সবখানে খালি
মুখ বাজিয়ে বেড়াতে হয়
কর্ম কি করবো যদুভাই
অকর্মেতে ভরা সবখান
যেইখান ধরে টানি মধুভাই
সাপে ফোঁস করে ওঠে
সাপে সাপে সব কিলবিল করে
জীবন সমাজ সবটাই
বেশধারী সব শয়তানদল
কর্মের নামে শোষণ সদাই
শয়তান সব কথা বলে নিয়েছে
এ জন্মের মত গত চিরকাল
আদিগন্ত শোষণের তাল নিয়েছে
নির্যাতন করবে যত্রতত্র
এত বলেও সবসময় চারিদিকে
শোষিত হচ্ছে অর্থ, সমাজ
আবির্ভাব ঘটেও সর্বশুদ্ধ
নির্যাতিত এবং ভীষণ শোষিত
এর কোন উপায় নাই অর্থ, সমাজ
সবজায়গায় বসে বসে মার খাও
ভিড়িয়ে দাও নিজেকে নিঃশব্দে
অথবা সশব্দ আদিগন্ত ফুর্তিতে
সকালের মাঠে গিয়ে হোহো করে হাসো
অথবা করতে পারো তিন আনা নিয়ে
বাসে হাটে ঘাটে ফাটাফাটি দিনরাতি
বাজারের দামাদামি যে পারে সে মারে....
*********************
