কবি মণিপদ্ম দত্ত - জন্মগ্রহণ করেন কলকাতায়। পিতা কৃষ্ণ কুমার দত্ত ছিলেন সাহিত্যের শিক্ষক এবং মাতা রেখা দেবী শিক্ষিতা গৃহবধূ।
শিক্ষাজীবনে কবি উত্তর দমদমের “বিরাটি হাই স্কুল” থেকে পাশ করে, কলকাতার “গোয়েঙ্কা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন” থেকে স্নাতোকত্তর শেষ করে পি এইচ ডি লাভ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। এর পর ইন্সটিয়ুট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়ার ফেলো মেম্বার (FCS)। Harvard Business School, Harvard University, Boston MA (Massachusetts), থেকে ম্যানেজমেন্ট কেস-বেসড শিক্ষণ শৈলীতে শিক্ষাপ্রাপ্ত (GCPCL)।
কর্মজীবনে কবি একজন বিশিষ্ট অধ্যাপক ও বিশেষজ্ঞ। তাঁর সুদীর্ঘ অধ্যাপক জীবনে পড়িয়েছেন বিশ্বের বিভিন্ন বিখ্যাত প্রতিষ্ঠানে। অধ্যাপনা ও ওয়ার্ল্ড ব্যাঙ্ক, আই এফ সি, এ ডি বি, ইত্যাদি আন্তর্জাতিক বিশেষজ্ঞ হিসেবে কাটিয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশে। বেলজিয়াম, আমেরিকা যুক্তরাষ্ট্র, মেক্সিকো, পোল্যান্ড, চেচিয়া প্রজাতন্ত্র, গায়না, চীন, সুইটজারল্যান্ড, থাইল্যান্ড, নেপাল, বাংলাদেশ ইত্যাদিতে।
কবি দেশে বিভিন্ন সময়ে অধ্যাপনা ও গবেষণায় যুক্ত থেকেছেন বিভিন্ন স্বখ্যাত প্রতিষ্ঠানে। কলকাতা বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যলয়, আই এম টি গাজিয়াবাদ, আলিগড় মুসলিম ইউনিভারসিটি, আই আই এম লখনৌ, আই আই এফ টি দিল্লি, এফ এম এস দিল্লি, আই এম আই দিল্লি, অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজ অফ ইন্ডিয়া হায়দারাবাদ, এন টি পি সি স্কুল অফ বিজনেস, এম এন আই টি জয়পুর সহ নানা প্রতিষ্ঠানে। বাংলাদেশ ইউ জি সি-র আন্তর্জাতিক বিশেষজ্ঞ হিসেবেও কাজ করেছেন।
কর্ম জীবনের শেষ অধ্যায়ে এগার বছর কাটিয়েছেন Sustainable Development-প্রথম বিশ্ববিদ্যালয়, Teri School of Advanced Studies (TSAS), New Delhi-তে সিনিওর প্রফেসর ও উপাচার্য হিসেবে। উপাচার্য পদে ছিলেন ২০১৯-২১।
তিনি নিয়মিত মাস্টারস ও পি এইচ ডি থিসিস গাইড করেছেন। তাঁর ছাত্রছাত্রীরা আজ সারা বিশ্বে বিভিন্ন প্রান্তে সুপ্রতিষ্ঠিত। তাঁর সত্তরের বেশি গবেষণা পত্র ও চারটি বই প্রকাশিত।
বর্তমানে কবি Center for Business and Social Research, Delhi (www.cbsr.in)-এর কর্ণধার।
কবির কবিতা ---
শৈশব থেকেই কবির জীবনে কবিতার উপস্থিতি। পিতা ও মাতার সাহচর্যে অক্ষর পরিচয়ের সঙ্গে সঙ্গেই কবিতা পরিচয় শুরু হয়েছিল। প্রথম কবিতাপাঠ রবীন্দ্রনাথের “নির্ঝরের স্বপ্নভঙ্গ”! প্রথম আবৃত্তি মার সঙ্গে যৌথ আবৃত্তি, “কর্ণকুন্তী সংবাদ” এবং কবিতা লেখার শুরু। পরিবারের মধ্যেই হাতে লেখা ম্যাগাজিন, কাঁচা হাতের নতুন লেখার, প্রথম ও শেষ সংস্করণ।
কলেজ জীবনে একটি কবিতা মাসিক “দিনবদল”, সম্পাদনা করেছিলেন। সম্পাদনা করেছিলেন একটি কবিতা সংকলনও, “শ্রাবণশর্বরী ও সূর্যপরিক্রমা”।
দুই বাংলাতেই কবির লেখা প্রকাশিত ও সমাদৃত।
লিখেছেন এপার বাংলার “পরিচয়”, “একুশ শতক”, “অন্যদিন”, “জলঘড়ি”, “কবিতা সীমান্ত”, “বাতায়ন”, “সূত্রপাত”, “সুন্দর এবং মুশেয়ারা”, “রোদ্দুর”, “অক্ষর প্রয়াস”, “মেঘমল্লার” প্রভৃতি পত্রিকায়।
লিখেছেন বাংলাদেশের “অনুপ্রেণন” ঢাকা, “আন্দরকিল্লা” চট্টগ্রাম, “শালুক” ঢাকা, “দৈনিক ইত্তেফাক” ঢাকা, “দৈনিক সংবাদ” ঢাকা ইত্যাদি পত্রিকায়।
সম্প্রতি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বাংলা কবিতা সংকলন “কবিতার আয়নায়”, নান্দনিক প্রকাশনের অভিরূপ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত “একশো কবির একশো আকাশ” এবং রোদ্দুর প্রকাশিত “একশো কবির শতাধিক পত্রিকায়” তাঁর কবিতা স্থান পেয়েছে।
তাঁর কবিতায় উঠে আসে আবেগ, পরিবার, সমাজ ও প্রতিবাদ।
বর্তমানে কবি Center for Business and Social Research, Delhi (www.cbsr.in)-এর কর্ণধার হওয়ার পাশাপাশি তাঁর আরেকটি পরিচয় কবি, প্রাবন্ধিক ও সম্পাদক “কক্ষপথ”। “কক্ষপথ” সমসাময়িক বাংলা সাহিত্যের একটি মননশীল ওইয়েবজিন। প্রতি শুক্রবার প্রকাশিত হয়। সেই ওইয়েবজিনে যেতে এখানে ক্লিক করুন... https://kokshopoth.com।
বাঙালীদের বহু বদনাম আছে। তাঁরা অলস, তাঁরা আড্ডাবাজ, ফাঁকিবাজ, আরও অনেক কিছু। কিন্তু বাঙালীর যে ভাল গুণগুলি আছে, তার মধ্যে একটা হলো কবিতা লেখা! প্রায় সব বাঙালীই জীবনে দু-এক লাইন কবিতা লেখেন বা লিখেছেন। মিলনসাগরে আমাদের চেষ্টা সেই কবিতার মধ্য দিয়ে ঐতিহাসিক বাঙালীদের মিলনসাগরের কবিদের সভায় ধরা। মিলনসাগরের বাংলা কবিতার কালানুক্রমিক সূচী আসলে বাঙালীর ইতিহাস হয়ে উঠছে, কবিদের জীবনীর মধ্য দিয়ে।
মিলনসাগরে কবি মণিপদ্ম দত্তর কবিতার পাতা তৈরী করে আমরা আনন্দিত।
কবি মণিপদ্ম দত্তর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
কবির সঙ্গে যোগাযোগ -
ইমেল : editors.kokshopoth@gmail.com
চলভাষ :
আমাদের ই-মেল : srimilansengupta@yahoo.co.in
হোয়াটসঅ্যাপ : +৯১ ৯৮৩০৬৮১০১৭
এই পাতার প্রথম প্রকাশ - ১৮.৭.২০২৫।
কবির সঙ্গে যোগাযোগ -
ইমেল : editors.kokshopoth@gmail.com
চলভাষ :
আমাদের ই-মেল : srimilansengupta@yahoo.co.in
হোয়াটসঅ্যাপ : +৯১ ৯৮৩০৬৮১০১৭
এই পাতার প্রথম প্রকাশ - ১৮.৭.২০২৫।