কবি মনোজ অধিকারীর কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
মধ্যবিত্ত
কবি মনোজ অধিকারী
কবির ২০২৩ সালে প্রকাশিত “আমাকে ভালবাসতে নিও” কাব্যগ্রন্থের কবিতা। মিলনসাগরে প্রকাশ ২৬.১০.২০২২৩।
কি আর বলব দুঃখের কথা
যেখানেই যাই সন্ধ্যা হয়ে যায়
সন্ধ্যা হলে শেয়ালের ভয়
শেয়ালের কথা আজ না হয় থাক
আমি আর আমি নেই বহুদিন হল
দুই ছেলের বাবা, একমাত্র বৌ
আমাকে দিয়ে কবিতা লেখাচ্ছে ।
*********************

গাভীটা
কবি মনোজ অধিকারী
কবির ২০২৩ সালে প্রকাশিত “আমাকে ভালবাসতে নিও” কাব্যগ্রন্থের কবিতা। মিলনসাগরে প্রকাশ ২৬.১০.২০২২৩।
একটা জীবন কত কষ্ট পেলে মরে যায়
মনটাকে আমি ফেলে এসেছি মরা গরুর মতো
করেছি গোয়াল পরিষ্কার, জল ঢেলে ঢেলে
জ্বালিয়েছি মোম, ধূপ, আগরবাতি
মরাকে বাঁচাতে মরে যাই নিজেই একবার
শিয়ালের পেটে ঢুকে গেছে অর্ধেক পা
আজ মনে হয় নিজেকে কেন মেরে ফেললাম
ভাসমান পৃথিবী তবু এক সাথে থাকি
বাছুরটা একটু দূরে, আমি মৃত গাভীর কাছাকাছি ।

প্রধানমন্ত্রী আবাস যোজনা
কবি মনোজ অধিকারী
কবির ২০২৩ সালে প্রকাশিত “আমাকে ভালবাসতে নিও” কাব্যগ্রন্থের কবিতা। মিলনসাগরে প্রকাশ ২৬.১০.২০২২৩।
যে যার মতো জানালার কথা লিখচ্ছে
ঘরের ভিতরকার ব্যাপার পাঁচ কান না হওয়ায় ভালো
ঘর বলতে এক চিলতে উঠোন
লম্বা লম্বি দড়ি টাঙ্গানো, রোদে দেওয়া গামছা
পেটিকোট, ব্লাউজ তবে হাত কাটা
সংসার করতে এসে এইটুকু বুঝলাম
কত ধানে কত চাল, একটা ভাত টিপলে
বোঝা যায় সিদ্ধ হয়েছে কতটা …
হাড়ির খবর আমি কাউকে বলব না
আমার বাড়ি, ভায়ের বাড়ি মাঝখানে ভাল্কা বাঁশের বেড়া।

কাঠুরিয়া
কবি মনোজ অধিকারী
কবির ২০২৩ সালে প্রকাশিত “আমাকে ভালবাসতে নিও” কাব্যগ্রন্থের কবিতা। মিলনসাগরে প্রকাশ ২৬.১০.২০২২৩।
গাছ, গাছের মতোই বাঁচে
কি শীত কি বর্ষা মাথায় তুলে রাখে
হেমন্তকালে পাতারা ঝরে যায়
সে কথা প্রকাশ করা দায়
এমনই এক গাছে তুমি রোজ দিচ্ছ জল
সবাই তাকে তুলশি বলে ডাকে
সন্ধ্যা হলে প্রদীপ জ্বালাও
ভবিষ্যতের পথ দেখাবে বলে
এমনই ভাবে গাছ বড় হয়
বৃক্ষের ছায়ায়, ক্লান্ত পথিক এসে
ঘাম মুছে নেয়, চোখের জলও
প্রণাম করে অন্তরে অন্তরে
হৃদয় পাখি গান ধরে, একান্তে
বাসা বাঁধে, সংসার করে
একমাত্র জীবন, বড় ভালোবাসে
ঝড়ের আঁচড় দাগ কেটে যায় মনে
গাছ বাঁচে, গাছ মরেও যায় একদিন
মরা গাছ মরা পোড়ায়
চিতায় যখন জ্বলে, মানুষের দেহ
শশ্মানযাত্রি ফিরে যায় গাছের প্রশংসায়।

শ্রমদিবস
কবি মনোজ অধিকারী
কবির ২০২৩ সালে প্রকাশিত “আমাকে ভালবাসতে নিও” কাব্যগ্রন্থের কবিতা। মিলনসাগরে প্রকাশ ২৬.১০.২০২২৩।
তুমি কতটা পথ হাঁটলে
তোমাকে রাস্তারা মনে রাখবে
কতটা ধূলো পায়ে লাগাল
যে তুমি রেখে যাবে চরণধূলি
কতটা ভালোবাসলে চোখে জল আসে
আজও তোমাকে বোঝাতে পারিনি
কতটা ভুলে গেলে দেহ পাললিক হয়ে উঠে
ঘামের গন্ধ শুঁকে নেয় শরীর থেকে
কি এসে যায় ভালোবাসার, পেটের দায়।

প্রকল্প
কবি মনোজ অধিকারী
কবির ২০২৩ সালে প্রকাশিত “আমাকে ভালবাসতে নিও” কাব্যগ্রন্থের কবিতা। মিলনসাগরে প্রকাশ ২৬.১০.২০২২৩।
সবাই কত কি লিখছে
গল্প, উপন্যাস, সতের রকমের বই
আর আমি লিখছি
ধাতু
কখনো পাশবিক
কখনো সখনো অমানবিক
কামারশালায় গরম হচ্ছে
আমার পিঠ
একটি কাস্তের আশায়।

আয়না
কবি মনোজ অধিকারী
কবির ২০২৩ সালে প্রকাশিত “আমাকে ভালবাসতে নিও” কাব্যগ্রন্থের কবিতা। মিলনসাগরে প্রকাশ ২৬.১০.২০২২৩।
একটাই আয়না
সকাল হলেই মা এসে
চুল আচঁড়াত
একটাই আয়না
বিকেল হলেই
বোন এসে বেণিতে
গুঁজে দিত ফুল
একটাই আয়না
বউ শোবার আগে
সুগন্ধি পাউডার মাখে
একটাই আয়না
অথচ তার মুখোমুখি
দাঁড়াতে পারলাম না কখনও
যদি ভেঙ্গে যায়...

সংসার
কবি মনোজ অধিকারী
কবির ২০২৩ সালে প্রকাশিত “আমাকে ভালবাসতে নিও” কাব্যগ্রন্থের কবিতা। মিলনসাগরে প্রকাশ ২৬.১০.২০২২৩।
দোষারোপ করলাম একে অপরের
ছেলেটা ঠিক মায়ের মতো হয়েছে
আমি বাবা হতে গিয়ে বুঝেছি কেবল
আমার বিশ্বাস আমি বলতে কিছুই নেই
দাঁড়িপাল্লা ভারসাম্য বজায় রাখে শুধু ।

মৃত্তিকা রঙের কবিতা
কবি মনোজ অধিকারী
কবির ২০২৩ সালে প্রকাশিত “আমাকে ভালবাসতে নিও” কাব্যগ্রন্থের কবিতা। মিলনসাগরে প্রকাশ ২৬.১০.২০২২৩।
চোখ আটকে যায় ঝুলে ভরা দেয়ালে
কতদিন হল বৃষ্টি লিখি না
চোখ থেকে তুলে নিচ্ছে কেউ অশ্রু
আর আদিম হওয়া হল না কোটি বছর
ঘাস তুলে দিচ্ছি গাভীন গাই-এর মুখে
মধ্য দুপুরে একা একা, নিদারুণ
আন্তরিক হতে উঠি নিজের প্রতি, অবিশ্বাস্য
কিছু স্বপ্ন থেকেই গেল অধরা
মৃত্তিকা রঙের এই কবিতায়
খুঁজে পেলাম জসিমদ্দিনের কবর
দাদির ভালোবাসা আজ দারিদ্রসীমার নিচে।

সাফাই
কবি মনোজ অধিকারী
কবির ২০২৩ সালে প্রকাশিত “আমাকে ভালবাসতে নিও” কাব্যগ্রন্থের কবিতা। মিলনসাগরে প্রকাশ ২৬.১০.২০২২৩।
এই ভাবে ফিরে এলে কেউ কিছু মনে করবে না
তাই ফিরে আসতে হল, আবার কাকের
কৌশলে, শোনাচ্ছি এই গান
ঝাটা মেরে তাড়াচ্ছে বৌদির বোন
আসলে, নির্মল ভারত অভিযান।