কবি মনোজ অধিকারীর কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
কারুকাজ
কবি মনোজ অধিকারী
কবির ২০২৩ সালে প্রকাশিত “আমাকে ভালবাসতে নিও” কাব্যগ্রন্থের কবিতা। মিলনসাগরে প্রকাশ ২৬.১০.২০২২৩।
শুকনো কাঠ একদিন মরে যায়
পড়ে থাকে ঘূণ, ঢিপির পাশে ছড়ানো আদর
এই ধুলো লেগে থাকে কাঠের হাতে
আমি রোজ বড় হই, ডানায় ডানায় গাছ
নিয়মমাফিক স্নান করি, ঘাম পোড়া জল চোখের
মহানগর এখন দূর থেকে মায়ার মত লাগে
আমারও ফুরিয়ে যাওয়ার সময় হলে
সেই গাছটার তলায় গিয়ে বসে মিলিয়ে নিই পাতায় শোক
সাধারণ আঞ্চলিক, এখন সবারই প্রতিবেশী
মাটির কথা আর কি বলব, সবারই জানা
একলা ফুটপাত।
*********************

অভিবাদন
কবি মনোজ অধিকারী
কবির ২০২৩ সালে প্রকাশিত “অন গড বলছি” কাব্যগ্রন্থের কবিতা। মিলনসাগরে প্রকাশ ২৬.১০.২০২২৩।
তোমার কথা মনে পড়লে
চোখের জল ছিটকে এসে পড়ে লেখায়
বাঁদরামোর একটা সীমা আছে
বলে, আঙুলের ডগায় তুলে নিয়ে ভাবি
দশের কি হবে, দেশটার
মুস্কান নামের মেয়েরা আমার খুব ভালো লাগে
চশমাটা পড়ে দেখে নিই - ওই জলের
ফোটায় আর কার কার নাম লেখা আছে।

দূর দৃষ্টির অভাব
কবি মনোজ অধিকারী
কবির ২০২৩ সালে প্রকাশিত “অন গড বলছি” কাব্যগ্রন্থের কবিতা। মিলনসাগরে প্রকাশ ২৬.১০.২০২২৩।
সবাই আমাকে চোখে চোখে রাখে
মা দেখে দিন দিন তুই রোগা হয়ে যাচ্ছিস
বাবা দেখে এই মাসে ইলেক্ট্রিক বিলটা দিয়ে দিস
বউ দেখে একটু অন্যরকম, চাল শেষ, গ্যাস লাগবে
ছেলে দেখে টিউশন ফি বেড়ে গেছে
অফিস দেখে বৃদ্ধ ভাতার লিস্ট টা টাইপ করে রাখ
বন্ধু দেখে দূর থেকে, দূরের দৃষ্টি আমার আবার কম
সবাই আমাকে চোখে চোখে রাখে
আমি চোখে সর্ষের ফুল বেঁধে রাখি নিজের হাতে।

অবৈতনিক
কবি মনোজ অধিকারী
কবির ২০২৩ সালে প্রকাশিত “অন গড বলছি” কাব্যগ্রন্থের কবিতা। মিলনসাগরে প্রকাশ ২৬.১০.২০২২৩।
মস্টার মশায়ের হাতে লাঠি
আমি তাতে একটি চকলেট গুঁজে দিয়েছি
ছোট ওয়ান কেটে আমি
একটা বিশাল বড় ওয়ান লিখলাম
পায়া ভাঙা টেবিলের উপর
লাঠিটা পড়ে আছে
চকলেট-টা খেয়ে নিয়েছে কেউ।

বিকেল হওয়ার আগে
কবি মনোজ অধিকারী
কবির ২০২৩ সালে প্রকাশিত “অন গড বলছি” কাব্যগ্রন্থের কবিতা। মিলনসাগরে প্রকাশ ২৬.১০.২০২২৩।
আমি লিখতে চাই বলে
আমার স্বপ্ন ভেঙ্গে যায় রাত থাকতেই
গাল মন্দ করছে পাড়ার লোক
‘মাথাটা গেছে’ বলে – পাশ থেকে
উঠে গেলেন মদনবাবু
ঘর ভরতি আত্মীয়
কেউ জিজ্ঞেস করল না – কেমন আছিস?
আমি লিখতে চাই বলে
মা, না-খেয়ে বসে আছে সকাল থেকে।

স্টেপ বাই স্টেপ
কবি মনোজ অধিকারী
কবির ২০২৩ সালে প্রকাশিত “অন গড বলছি” কাব্যগ্রন্থের কবিতা। মিলনসাগরে প্রকাশ ২৬.১০.২০২২৩।
ভোঁ
চোখে জল আসতে সময় লাগে না
ভুলে যেতে গোটা একটা জীবনও
যথেষ্ট নয়।
জ্ঞাপন
একটা ঘর
জন্ম থেকে একা
উৎসব শেষে, ধূলো লিখে রাখা…
পাপোশ
কার বুকে পা ঘঁষে এগিয়ে যাচ্ছ, তুমি।
বিক্ষিপ্ত
মানুষের হাতের স্পর্শ পাওয়ার জন্য
ভোটে দাঁড়ানো কতটা জরুরি?

কবিতাওয়ালা
কবি মনোজ অধিকারী
কবির ২০২৩ সালে প্রকাশিত “অন গড বলছি” কাব্যগ্রন্থের কবিতা। মিলনসাগরে প্রকাশ ২৬.১০.২০২২৩।
ঈশ্বর হয়ত টিঁকে যাবে
আমি কি থাকতে পারব আর কিছুটা দিন
মর্ম শব্দটি থেকে গেল, মনেই
বিতান শব্দটি, রবিঠাকুর একা নিয়ে বসে আছে
কবিতা হাত বাড়ালে বুঝতে পারি
বুকের ভিতর কিছু একটা দুলে উঠে
ঘাস নাকি মাটি, জানি না, তবে ঘোড়া ছুটে
যাওয়ার শব্দ টেঁর পাই
মহীনের দেওয়ালে।