মনোজ অধিকারী - জন্মগ্রহণ করেন পশ্চিবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার নিশ্চিন্তা গ্রামে। পিতা মনীন্দ্র নারায়ণ অধিকারী, মাতা যোগমায়া দেবী।

কবি দক্ষিন দিনাজপুরের বালুরঘাট ললিত মোহন আদর্শ স্কুল থেকে ১৯৯২ সালে মাধ্যমিক ও বালুরঘাট কলেজ থেকে স্নাতক বি.এ. পাশ করেন ১৯৯৬ সালে। তারপর কম্পিউটারে ডিম্লোপা পাশ করেন। দীর্ঘদিন কলকাতার বিভিন্ন প্রেসে কর্মরত থেকেছেন। বর্তমানে তিনি পেশায় পঞ্চায়েত কর্মী, কম্পিউটার বিভাগের।

মানুষের মুখের ভাষা ও কথা বলার ধরণ কবিতা আকারে তুলে ধরা তাঁর একমাত্র অভিপ্রায়। কবির লক্ষ্য কবিতা লেখা ও বই পড়া। কবির পাঠকের কাছে তাঁর কবিতার দায় অস্বীকার করেন না। তাঁদের উদ্দেশে তিনি বলেন -- তাঁকে জানুন, তাঁর লেখা পড়ুন, ভুল ত্রুটি অবশ্যই তিনি মাথা পেতে নেবেন।

কবির ভালোলাগার মধ্যে রয়েছে গান শোনা, একা একা ঘুরে বেড়ানো, পুরোন সিনেমা দেখা। কবি খেতেও খুব ভালোবাসেন।

কবি লেখালেখি শুরু করেন নব্বই এর মাঝামাঝি। ১৯৯১ সালে কলকাতার একটি পত্রিকায় কবিতা ছাপা হয়। বালুরঘাটের “মধ্যবর্তী” পত্রিকায় কবিতা ছাপা হয় ১৯৯৪ সালে। এরপর কলকাতার ‘বিজল্প’ পত্রিকায় কবিতা ছাপা হয় ১৯৯৫ সালে। এছাড়া বোধ, কবিতাপাক্ষিক, কৃত্তিবাস, নাটমন্দির, উত্তর দক্ষিণ সহ আরও অনেক পত্র পত্রিকায় তাঁর কবিতা ছাপা হয়ে আসছে।

কবি এক সময় বালুরঘাট থেকে প্রকাশিত ‘বোধ’ সাহিত্য পত্রিকার সহসম্পাদক হিসেবে নিযুক্ত ছিলেন।

তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে বোধ, বালুরঘাট থেকে “হাওয়ায় পালকের গন্ধ” (২০০২) এবং “জ্যামেতিক ও কাঁটা-কম্পাসার কথাচিত্র” (২০০৩), পুরুলিয়ার নাট মন্দির পত্রিকার উদ্যেগে “আমি ও আমার অংশ” (২০১৪), টাইমলাইন, কলকাতা থেকে “অকালপুরুষ” (২০২৩), মৃত্তিকা, কলকাতা থেকে “মন খারাপের পাস ওয়ার্ড” (২০২৩), সাতকাহন, কলকাতা থেকে “আমাকে ভালোবাসতে নিও” (২০২৩), বইমন, কলকাতা থেকে “দূরত্ব বজায় রাখা ভালো” (২০২৩) প্রভৃতি। এছাড়া তাঁর “অন গড বলছি” কাব্যগ্রন্থের রচনাকাল মার্চ ২০২৩ থেকে এপ্রিল ২০২৩।

এই সব ক’টি গ্রন্থই তাঁর নিজস্ব ওয়েবসাইট https://kobitawala.in/ থেকে পাওয়া যাচ্ছে।

কবি প্রাপ্ত সম্মাননার মধ্যে রয়েছে ২০২৩ সালের ১লা জানুয়ারি দক্ষিন দিনাজপুর ডিস্ট্রিট প্রেসক্লাব- এর পক্ষ থেকে “রাধামহোন মহন্ত সাহিত্য সন্মাননা”।

মিলনসাগরে কবি মনোজ অধিকারীর কবিতার পাতা তৈরী করে আমরা আনন্দিত।


কবি মনোজ অধিকারীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


কবির সঙ্গে যোগাযোগ -
ইমেল :  
vlemanoj14@gmail.com          

ঠিকানা : মনোজ অধিকারী, গ্রাম – নিশ্চিন্তা, পোস্ট – রামপুর, জেলা - দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ। পিন – ৭৩৩১৪০।


কবির নিজস্ব ওয়েবসাইট: https://kobitawala.in/

         





আমাদের ই-মেল
: srimilansengupta@yahoo.co.in
হোয়াটসঅ্যাপ
: +৯১ ৯৮৩০৬৮১০১৭       



এই পাতার প্রথম প্রকাশ - ২৬.১০.২০২৩।

^^ উপরে ফেরত