কবি মোহাম্মদ সিয়াম হোসেনের কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
পোড়া
কবি মোহাম্মদ সিয়াম হোসেন
মিলনসাগরে প্রকাশ ২৬.৬.২০২৪।
পোড়ার দগদগে ঘা থেকে
বেদনার দুর্গন্ধ আসে।
ভাসে মহাশূন্যের যেখানে নেই এক মুঠো বাতাস ;
দুর্গন্ধের জ্বালাপোড়ার খুশবু সেখানে আছে মিশে।
মিশে বিষে ভরিয়ে দেয় হৃৎপিণ্ডে লাল লাল রক্ত।
দেহ পোড়ার চিকিৎসা হয় ;
পুড়ে যাওয়া হৃদয়ের নয়,
পোড়া হৃদয় থাকে ব্যথায় আসক্ত।
*********************

শুধু ভালোবাসা দান করবো
কবি মোহাম্মদ সিয়াম হোসেন
মিলনসাগরে প্রকাশ ২৬.৬.২০২৪।
ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা
ভিক্ষের মতো অলঘু পাপ।
তাই আমি পাওয়া-পাইর হিসাব
রেখেছি সিন্দুকে ভরে।
নিঃস্বার্থ শুধু ভালোবাসা দান করবো ;
হৃদয় উজাড় করে।
*********************
কবি মোহাম্মদ সিয়াম হোসেন
মিলনসাগরে প্রকাশ ২৬.৬.২০২৪।
ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা
ভিক্ষের মতো অলঘু পাপ।
তাই আমি পাওয়া-পাইর হিসাব
রেখেছি সিন্দুকে ভরে।
নিঃস্বার্থ শুধু ভালোবাসা দান করবো ;
হৃদয় উজাড় করে।
*********************
আমার নিঃসঙ্গতা
কবি মোহাম্মদ সিয়াম হোসেন
মিলনসাগরে প্রকাশ ২৬.৬.২০২৪।
নিঃসঙ্গতা এক বোতল শরাবের দানার মতো ;
জীবনের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে মাতলামো হয়ে।
সঙ্গীহীনতা শংকাতে যে নয় শঙ্কিত ;
নেই তার কিছু হারাবার ভয়।
সব জোড়া মিশে যায় মিলেমিশে একাকার ;
নিঃসঙ্গতা শুধুই আমার জীবনের আশ্রয়।

কবিতার নামে শুধু গদ্য লিখবো
কবি মোহাম্মদ সিয়াম হোসেন
মিলনসাগরে প্রকাশ ২৬.৬.২০২৪।
কবিতার নামে শুধু গদগদে গদ্য লিখবো।
গদ্যের অত্যাচারে কবিতার প্রেম মুছে যাবে ;
ভালোবাসার কলকল চঞ্চলতা
গদ্যের অ্যাসিড বৃষ্টিতে পুড়ে হবে খাক।
রয়ে যাবে মানুষের নিঃপ্রেম কলিজা শুধু ;
যে প্রেম চলে যাওয়ার তা চলে যাক।

অস্তিত্বের সংকট
কবি মোহাম্মদ সিয়াম হোসেন
মিলনসাগরে প্রকাশ ২৬.৬.২০২৪।
অস্তিত্বের সংকট আমাকে চিড়ে খেয়েছে কুড়িটি বছর।
সংখ্যায় দুই শূন্য হলেও; মহা শূন্যের মতো বিশাল এ সংকট ।
আমার ঝলসে যাওয়া গলিত গোস্তের রং হয়েছে ধূসর।
অস্তিত্বের সংকট আমাকে চিড়ে খেয়েছে বরাবর ;
কুড়িটি বছর।
হয়তো ক্ষুধার জ্বালা মেটেনি এতে তার।
হয়তো আমাকে চিরে খাবে বারবার।
বারবার গোটা জীবন হয়তো খেয়ে নিবে ;
ইয়াজুজ-মাজুজের পাহাড় চাটার মতো।
সব শেষে পরে রবে ক্ষয় হওয়া শরীরে সংকটের ক্ষত।

যদি তাই পারতাম
কবি মোহাম্মদ সিয়াম হোসেন
মিলনসাগরে প্রকাশ ২৬.৬.২০২৪।
যদি তাই পারতাম এই পৃথিবীর সব দুঃখ কচ্ছপের খোলের মতো বহন করতে নিজের সাথে।
যদি ধরণীর শুষ্ক চৌচির মাটির ভাগ্য আমার সাথে লেগে থাকতো মাছের খইসের মতো।
যদি তাই পারতাম আমি কুমিরের এবড়ো-খেবড়ো ঘ্যাছ কাটা দাগ গুলো আপন করে নিতে ; জীবনের প্রতিঘাত।
যদি তাই পারতাম আমার পূর্ণতা গুলো পাখির ডানায়
ভর করে উড়ে যেত শূন্য কুহরে ;
থেকে যেতে ঘাটতি গুলো জীবন জুড়ে।
তাই যদি পারতাম আমি জীবনের প্রথম প্রহর হতে ;
পুনরায় শিশুর মায়াবী চোখ,
কোনো আদুরে কণ্ঠস্বর, কান্নার শব্দ।
তাই যদি পারতাম আমি।
আমার জীবনের সমন্বয় শুধু জীবনের স্বপ্নের মাঝে।
সেখানেও ঘুমাই আমি তৃতীয় স্বপ্নের খোঁজে।

ফিতরাত
কবি মোহাম্মদ সিয়াম হোসেন
মিলনসাগরে প্রকাশ ২৬.৬.২০২৪।
এই তল্লাটে অস্বীকার করার মতো আমার সব কিছু আছে।
প্রচণ্ড দেখা হয়, তবুও অস্বীকার করি ছিলো কিছু নয়।
আস্ত অবয়বটা এক ঝটকায় অস্বীকার করে বসি। কেউ শক্তি রেখে কখনো বলে না, এটা কী করলে?
অস্বীকার, চরম অস্বীকারের মধ্যে দারুন বেঁচে থাকি;
নিদারুণ গোপন যন্ত্রনায়।
এই আকাশের নীল, সমুদ্রের জলীয় বাষ্প, বাতাসের উষ্ক-খুষ্ক আর্দ্রতা, সবকিছু আমি অস্বীকার করি শুধু, মলিন অবিশ্বাসে। এই তো সেদিন এক হাতিম-তায়ি আমার পানপাত্রে ঢেলে দিয়েছিল দ্রাক্ষার সুরা। আমি পান করে অস্বীকার করেছি অকৃতজ্ঞের মতো। অবিশ্বাস যতো মেখে আছে তাই আন্ধারের মাখো-মাখো বালি। এই আন্ধারকেও মুই অবিশ্বাস করেছি, আলোর বদলে আলো নয়, অবিশ্বাসের বদলে আছে অস্বীকার আমি তাই শুধু জানি।
আমার এই জানাজানি তবে কি ভুল?
কোন অশরীরী আত্মা বাঁধল এমন হুলুস্থূল?
সব অবিশ্বাসের মাঝে আমার বিশ্বাসের ঘণ্টা বাজে;
শুনি কানে সত্যের বিজয়ী প্রতিঘাত।
সব ছুঁড়ে ফেলি আমি, বুঝে না বুঝে,
শুধু রয়ে যায় আমার মধ্যে থাকা আমার শাশ্বত ফিতরাত।

জীবনানন্দের নক্ষত্র
কবি মোহাম্মদ সিয়াম হোসেন
মিলনসাগরে প্রকাশ ২৬.৬.২০২৪।
ব্যথা বুঝি প্রচণ্ড চাপে বুক থেকে কণ্ঠনালীর কাছে আসে?
মস্তিষ্কের সব ধৈর্য কেড়ে নিয়ে চোখের জল ঝড়ায়?
ব্যথা বুঝি পাথর চাপার মতো বুকে বিঁধে?
নিঃসঙ্গতার খুশবু ছড়ায়?
ব্যথা কী করে? কী না করে?
বেদনার আকাশ দেয় তারায় ভরে।
ভাগ্যিস তোমরা বোধ হয় কোনো কবিতা পড় না।
যদি পড়তে ব্যথাই জীবন সঙ্গী হতো।
ভাগ্যিস তোমরা প্রজ্ঞারে বোধ হয় বাসনি ভালো।
যদি বাসতে মস্তিষ্ক পোকায় খেতো।
এই সমাজের সব আহত কবিরা ব্যথার ভাগীদার ;
যায়দাদ পেয়েছে উত্তরাধিকার সূত্রে।
বিশ্ব হয় না?
তবে দেখ কী পরিমাণ ব্যথা লেগে আছে
জীবনানন্দের নক্ষত্রে।

গণমানুষের ভিড়
কবি মোহাম্মদ সিয়াম হোসেন
মিলনসাগরে প্রকাশ ২৬.৬.২০২৪।
অপ্রত্যাশিত বৃষ্টির মতো
একদিন এসে পড়েছিলে বুকের উপর।
তার পর?
তার পর প্রচণ্ড বাতাসে মেঘ গুলো দূরে ;
সূর্যের উত্তাপে গেলো জল গুলো জুরে।
ফেটে গিয়ে হৃদয় জমিন ফের চৌচির।
আমিও হারিয়েছি নিত্য-নৈমিত্তিক সুরে
পুনরায় নিজেরে ;
পাশে এসে জমে গেছে এক ডালা গণমানুষের ভিড়।